November 21, 2026, 8:46 pm
শিরোনাম :
জনশক্তি প্রেরণে সমস্যা, সম্ভাবনা ও করণীয় নিয়ে গুরুত্বপূর্ণ আলোচনা: বায়রা সম্মিলিত সমন্বয় ফ্রন্টের মতবিনিময় সভা অনুষ্ঠিত নোয়াখালীতে নিষিদ্ধ আ.লীগের মিছিল, গ্রামীণ ব্যাংকে হামলা-অগ্নিসংযোগ দশম বর্ষে পদার্পণ করলো দৈনিক স্বদেশ বিচিত্রা, সেগুনবাগিচায় বর্ণাঢ্য আয়োজন নোয়াখালীতে গান্ধী আশ্রম ট্রাস্টের উন্নয়নে সরকার পর্যায়ক্রমে পদক্ষেপ নেবে: আইন সচিব নোয়াখালী পোস্ট পরিবারের পক্ষ থেকে শুভেচ্ছা ও অভিনন্দন মাননীয় প্রধানমন্ত্রী জনাব তারেক রহমানের শুভ জন্মদিনে নোয়াখালী পোস্ট পরিবারের পক্ষ থেকে জানাই আন্তরিক শুভেচ্ছা, উষ্ণ অভিনন্দন ও প্রাণঢালা ভালোবাসা। ময়নাতদন্তে বেরিয়ে এলো নুহা হত্যার রহস্য মাদ্রাসায় যাওয়ার পথে শিশুকে শ্বাসরোধে হত্যা, বিচারের দাবিতে মানববন্ধন নোয়াখালী পোস্ট পরিবারের পক্ষ থেকে মাননীয় প্রধানমন্ত্রী জনাব তারেক রহমানকে জন্মদিনের শুভেচ্ছা ও অভিনন্দন মাকে মারধর, বাড়িতে আগুন; ছেলের ৬ মাসের জেল এনজিও দ্বীপ উন্নয়ন সংস্থার পরিচালকের বিরুদ্ধে জমি দখলের অভিযোগ

দশম বর্ষে পদার্পণ করলো দৈনিক স্বদেশ বিচিত্রা, সেগুনবাগিচায় বর্ণাঢ্য আয়োজন

বিশেষ প্রতিনিধি :::

বিশেষ প্রতিনিধি:
আজ ২০ নভেম্বর ২০২৬, শুক্রবার ঢাকার সেগুনবাগিচায় কেন্দ্রীয় কচিকাঁচার মেলা মিলনায়তনে জাতীয় দৈনিক স্বদেশ বিচিত্রা পত্রিকার নবম বর্ষ পূর্তি ও দশম বর্ষে পদার্পণ উপলক্ষে দিনব্যাপী নানা আয়োজন ও সাংস্কৃতিক অনুষ্ঠানের আয়োজন করা হয়। পত্রিকার সারা দেশ থেকে আসা প্রতিনিধিসহ দেশের বিভিন্ন পর্যায়ের রাজনীতিবিদ, শিল্পী, কবি-সাহিত্যিক ও সুশীল সমাজের প্রতিনিধিরা অনুষ্ঠানে উপস্থিত ছিলেন। পত্রিকার সম্পাদক ও প্রকাশক কবি অশোক কুমার ধরের সভাপতিত্বে এবং নির্বাহী সম্পাদক নাসির উদ্দিন মিলনের সঞ্চালনায় পুরো অনুষ্ঠান পরিচালিত হয়। প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সাবেক তথ্য সচিব মারগুব মোর্শেদ। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন টিভি ও চলচ্চিত্র অভিনেতা ডি এ তায়েব, বিএনপির অঙ্গ সংগঠন জাসাসের যুগ্ম আহ্বায়ক মো. লিয়াকত আলী, জাসাস কেন্দ্রীয় কমিটির সাবেক সভাপতি রেজাবউদ্দৌলা চৌধুরী, এটিএন বাংলা টেলিভিশনের উপদেষ্টা তাসিক আহমেদসহ আরও অনেক গুণীজন। অনুষ্ঠানের শেষ অংশে চলচ্চিত্র অঙ্গনের অভিনেতা-অভিনেত্রী ও শিল্পীরা নাচ, গান ও অভিনয়ের মাধ্যমে উপস্থিত সবাইকে মুগ্ধ করেন।
প্রধান অতিথি মারগুব মোর্শেদ বলেন, একটি পত্রিকার দশম বর্ষে পদার্পণ করা বড় অর্জন। বস্তুনিষ্ঠ সংবাদ, সত্য প্রকাশে সাহস ও পাঠকের আস্থা ধরে রাখতে পারলেই গণমাধ্যম টিকে থাকে। স্বদেশ বিচিত্রা আগামী দিনেও নিরপেক্ষ ও দায়িত্বশীল সাংবাদিকতা চালিয়ে যাবে বলে তিনি আশা প্রকাশ করেন।
বিশেষ অতিথিরা বলেন, দেশের গণমাধ্যমের বিকাশে আঞ্চলিক প্রতিনিধিদের ভূমিকা অত্যন্ত গুরুত্বপূর্ণ। তৃণমূলের সত্য খবর তুলে ধরার মাধ্যমে একটি পত্রিকা মানুষের কাছে পৌঁছে যায়। তারা স্বদেশ বিচিত্রার সম্পাদক, সাংবাদিক ও প্রতিনিধিদের অভিনন্দন জানান এবং পত্রিকাটির উত্তরোত্তর সাফল্য কামনা করেন।