November 25, 2026, 1:59 pm
শিরোনাম :
বেহাল সড়ক সংস্কারের দাবিতে হাতিয়ায় মানববন্ধন নোয়াখালীর হাতিয়াতে শিয়ালের হামলায় মারা গেল বিজলী জনশক্তি প্রেরণে সমস্যা, সম্ভাবনা ও করণীয় নিয়ে গুরুত্বপূর্ণ আলোচনা: বায়রা সম্মিলিত সমন্বয় ফ্রন্টের মতবিনিময় সভা অনুষ্ঠিত নোয়াখালীতে নিষিদ্ধ আ.লীগের মিছিল, গ্রামীণ ব্যাংকে হামলা-অগ্নিসংযোগ দশম বর্ষে পদার্পণ করলো দৈনিক স্বদেশ বিচিত্রা, সেগুনবাগিচায় বর্ণাঢ্য আয়োজন নোয়াখালীতে গান্ধী আশ্রম ট্রাস্টের উন্নয়নে সরকার পর্যায়ক্রমে পদক্ষেপ নেবে: আইন সচিব নোয়াখালী পোস্ট পরিবারের পক্ষ থেকে শুভেচ্ছা ও অভিনন্দন মাননীয় প্রধানমন্ত্রী জনাব তারেক রহমানের শুভ জন্মদিনে নোয়াখালী পোস্ট পরিবারের পক্ষ থেকে জানাই আন্তরিক শুভেচ্ছা, উষ্ণ অভিনন্দন ও প্রাণঢালা ভালোবাসা। ময়নাতদন্তে বেরিয়ে এলো নুহা হত্যার রহস্য মাদ্রাসায় যাওয়ার পথে শিশুকে শ্বাসরোধে হত্যা, বিচারের দাবিতে মানববন্ধন নোয়াখালী পোস্ট পরিবারের পক্ষ থেকে মাননীয় প্রধানমন্ত্রী জনাব তারেক রহমানকে জন্মদিনের শুভেচ্ছা ও অভিনন্দন

বেহাল সড়ক সংস্কারের দাবিতে হাতিয়ায় মানববন্ধন

রিপন মজুমদার সহযোগী সম্পাদক

রিপন মজুমদার সহযোগী সম্পাদকঃ

নোয়াখালীর হাতিয়ায় দীর্ঘদিন ধরে সংস্কার না হওয়ায় চলাচলের অনুপযোগী হয়ে পড়েছে আলী বাজার থেকে জলিল কমান্ডার বাজার সড়ক। সড়কটি দ্রুত সংস্কার ও পাকাকরণের দাবিতে মানববন্ধন করেছেন স্থানীয় বাসিন্দা ও ব্যবসায়ীরা।

বুধবার (২৫ নভেম্বর) সকালে উপজেলার হরনী ইউনিয়নের আলী বাজার ও বাজারসংলগ্ন মসজিদের সামনে বেহাল সড়কের পাশে এ মানববন্ধন অনুষ্ঠিত হয়। এতে স্থানীয় বাজারের ব্যবসায়ী, এলাকাবাসী, স্কুল-কলেজের শিক্ষার্থী ও মসজিদের মুসল্লিরা অংশ নেন। এ সময় হাতে লেখা বিভিন্ন প্ল্যাকার্ড প্রদর্শন করে সড়কটি দ্রুত সংস্কার ও পাকাকরণের দাবি জানান তারা।

মানববন্ধনে বক্তব্য রাখেন, আলী বাজার বণিক কমিটির সেক্রেটারি জামসেদুল ইসলাম, আল কুরআন একাডেমির প্রধান শিক্ষক মুফতি নুর ইসলাম এবং বাজারসংলগ্ন মসজিদ কমিটির সেক্রেটারি মফিজুর রহমান দুলাল।

বক্তারা বলেন, আলী বাজার থেকে জলিল কমান্ডার বাজার সড়কের বিশেষ করে আলী বাজার ও মসজিদসংলগ্ন অংশ দীর্ঘদিন ধরে সংস্কারের অভাবে চলাচলের অনুপযোগী হয়ে পড়েছে। সড়কে বড় বড় গর্ত ও খানাখন্দের কারণে সামান্য বৃষ্টিতেই পানি ও কাদা জমে জলাবদ্ধতা তৈরি হয়। এতে পণ্যবাহী যানবাহন ও অটোরিকশা চলাচলে বিঘ্ন ঘটছে। ব্যাহত হচ্ছে স্থানীয় ব্যবসা-বাণিজ্য। পাশাপাশি প্রায়ই ঘটছে ছোট-বড় দুর্ঘটনা। সড়কের এমন বেহাল অবস্থার কারণে প্রতিদিন স্কুল-কলেজ ও মাদ্রাসাগামী শিক্ষার্থী এবং মসজিদে যাতায়াতকারী মুসল্লিদের চরম দুর্ভোগ পোহাতে হচ্ছে।

জনদুর্ভোগ লাঘব ও স্বাভাবিক চলাচল নিশ্চিত করতে দ্রুত সড়কটির সংস্কারকাজ শুরুর জন্য সংশ্লিষ্ট কর্তৃপক্ষের জরুরি হস্তক্ষেপ কামনা করেছেন এলাকাবাসী।