October 23, 2026, 8:15 am
শিরোনাম :
বিসিবির নতুন টুর্নামেন্টের নিলামে ক্রিকেটাররা আন্দোলন নিয়ে কংগ্রেস নেতা রাহুলকে কড়া সমালোচনা মোদীর নোয়াখালীর হাতিয়ায় শিশু ধর্ষণ চেষ্টার অভিযোগে তরুণ গ্রেপ্তার কোম্পানীগঞ্জে ভাড়া বাসা থেকে ব্যবসায়ীর ঝুলন্ত মরদেহ উদ্ধার আদালতের নির্দেশে জাল দলিলের প্রতিবেদন দিয়ে আক্রোশের শিকার সাব-রেজিস্ট্রার সর্বাধুনিক স্বাস্থ্যসেবা নিয়ে ব্র্যাক হেলথকেয়ার এখন নোয়াখালীতে নোয়াখালীতে ঘুমন্ত ভগ্নিপতিকে ছুরিকাঘাতে হত্যা, শ্যালক গ্রেপ্তার বসুরহাট পৌরসভার সাবেক মেয়র কাদের মির্জা, স্ত্রী-ছেলের বিরুদ্ধে দুদকের তিন মামলা নোয়াখালী সদরে ৮০পিস ইয়াবা সহ আটক ১যুবক নিখোঁজের একদিন পর পুকুর পাড়ে মিলল তরুণের মরদেহ

আন্দোলন নিয়ে কংগ্রেস নেতা রাহুলকে কড়া সমালোচনা মোদীর

আন্তর্জাতিক ডেস্ক

ভোটার তালিকা হালনাগাদের এসআইআর কার্যক্রমসহ নানা ইস্যুতে বিরোধীদের প্রতিবাদের মুখে বিরোধী দল কংগ্রেসের কড়া সমালোচনা করেছেন ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি। বৃহস্পতিবার তিনি অভিযোগ করেছেন, কংগ্রেস আন্তর্জাতিক অঙ্গনে ভারতের ভাবমূর্তি ক্ষুণ্ন করছে, সংসদে বিশৃঙ্খলা সৃষ্টি করছে এবং অন্যান্য বিরোধী নেতাদের কথা বলার সুযোগ থেকে বঞ্চিত করছে।

একটি গণমাধ্যম সামিটে বক্তব্য রাখার সময় মোদি বলেন, বিশ্ব যখন এক নতুন বিশ্বব্যবস্থা ও কাঠামোর খোঁজে রয়েছে, তখন কিছু মানুষ ভারতে বিশৃঙ্খলা তৈরির স্বপ্ন দেখছে।

বিদেশে দেশের ভাবমূর্তি ক্ষুণ্ন করার জন্য বিরোধী নেতাদের অভিযুক্ত করে ভারতের প্রধানমন্ত্রী বলেন, বিশ্বজুড়ে যেখানে তীব্র অস্থিরতা চলছে, সেখানে আন্তর্জাতিক পরিমণ্ডলে একটি শক্তিশালী ভারতের চিত্র তুলে ধরা উচিত ছিল। অথচ এই ব্যক্তিরা যেন ভারতের সুনাম ক্ষুণ্ন করতেই উঠেপড়ে লেগেছে।

কংগ্রেস নেতা রাহুল গান্ধীর প্রতি ইঙ্গিত করে নরেন্দ্র মোদি আরও বলেন, তারা বিদেশে গিয়ে ভারতের বদনাম করে এবং এতে হস্তক্ষেপ করার জন্য বিদেশিদের কাছে আকুতি জানায়।

তিনি বলেন, কংগ্রেসের এমন মনোভাব সরকারের সৎ সমালোচকদেরও ক্ষতি করছে, যা আমাদের গণতন্ত্রের জন্য এক বড় মাশুল। যারা গণতান্ত্রিক পদ্ধতিতে সরকারের বিরোধিতা প্রকাশ করতে চান, কংগ্রেসের কারণে তাদের আওয়াজ হারিয়ে যায়; এসব নীতিবান সমালোচকের কণ্ঠ এভাবে স্তব্ধ করে দেওয়া হচ্ছে।

নরেন্দ্র মোদি আরও যোগ করেন, এমনকি যারা দেশের সার্বিক কল্যাণ ও গণতন্ত্র রক্ষা করতে চান এবং সরকারের কট্টর বিরোধী, কংগ্রেসের অব্যাহত হট্টগোল ও হইচইয়ের মাঝে তারাও নিজেদের বক্তব্য তুলে ধরার মতো কোনো জায়গা পাচ্ছেন না।

কংগ্রেস কেবল একজন ব্যক্তিকে খবরের শিরোনামে বা আলোচনার কেন্দ্রে রাখতে গিয়ে সংসদের স্বাভাবিক কাজ ব্যাহত করছে এবং অন্যান্য বিরোধী এমপিদের বক্তব্য দেওয়ার সুযোগ থেকে বঞ্চিত করছে বলেও অভিযোগ করেন মোদি।

তিনি বলেন, আমরা সংসদে দেখেছি যে বিরোধী দলগুলোর মধ্যে অনেক প্রভাবশালী ও মেধাবী তরুণ সদস্য আছেন, যারা সরকারের গঠনমূলক সমালোচনা করতে চান এবং নিজেদের বক্তব্য তুলে ধরতে চান। কিন্তু কংগ্রেস কেবল একটি নির্দিষ্ট মুখকে আলোচনায় রাখতে চায় বলে পুরো সংসদের কার্যক্রম অচল করে দেয়, যাতে অন্য কেউ কথা বলার সুযোগ না পান। এর মাধ্যমে কংগ্রেস ওই তরুণ বিরোধী এমপিদের প্রতি চরম অন্যায় করছে।

সরকারের ভুলত্রুটি তুলে ধরা কিংবা ব্যবস্থার সংস্কারের লক্ষ্যে গড়ে ওঠা আন্দোলনগুলোকে কংগ্রেস নস্যাৎ করে দিচ্ছে বলেও দাবি করেন তিনি।