November 11, 2026, 4:31 am
শিরোনাম :
সংস্কার হচ্ছে রেলপথ, নোয়াখালী রুটে চালু হচ্ছে নতুন ট্রেন যুক্তরাজ্যের স্বরাষ্ট্র দপ্তরের প্রতিবেদন বিএনপি সরকার গঠনের পর দেশের রাজনৈতিক পরিস্থিতির উন্নতি হয়েছে চৌদ্দগ্রামে জমি নিয়ে বিরোধ, বসতবাড়ি ভাঙচুরের অভিযোগ দুই লাখ টাকার ক্ষয়ক্ষতির দাবি, প্রাণনাশের হুমকি গুণবতীতে প্রাইজমানি ফুটবল টুর্নামেন্টের মেগা ফাইনাল: ট্রাইবেকারে কুমিল্লার কাছে হারলো নোয়াখালী বিসিবির নতুন টুর্নামেন্টের নিলামে ক্রিকেটাররা আন্দোলন নিয়ে কংগ্রেস নেতা রাহুলকে কড়া সমালোচনা মোদীর নোয়াখালীর হাতিয়ায় শিশু ধর্ষণ চেষ্টার অভিযোগে তরুণ গ্রেপ্তার কোম্পানীগঞ্জে ভাড়া বাসা থেকে ব্যবসায়ীর ঝুলন্ত মরদেহ উদ্ধার আদালতের নির্দেশে জাল দলিলের প্রতিবেদন দিয়ে আক্রোশের শিকার সাব-রেজিস্ট্রার সর্বাধুনিক স্বাস্থ্যসেবা নিয়ে ব্র্যাক হেলথকেয়ার এখন নোয়াখালীতে

প্রাইম মিনিস্টার্স গোল্ডকাপ ফুটবল প্রতিযোগিতার ক্রীড়াসামগ্রী বিতরণ

আবদুল বাসেদ,সিনিয়র রিপোর্টার নোয়াখালী:

আবদুল বাসেদ,সিনিয়র রিপোর্টার নোয়াখালী:
প্রাইম মিনিস্টার্স গোল্ডকাপ জাতীয় ফুটবল প্রতিযোগিতা ২০২৬ উপলক্ষে নোয়াখালীর কবিরহাট সরকারি কলেজের শিক্ষার্থীদের মাঝে ক্রীড়াসামগ্রী বিতরণ করা হয়েছে।

বুধবার (২ সেপ্টেম্বর) দুপুরে কলেজ প্রাঙ্গণে শিক্ষার্থীদের হাতে এসব ক্রীড়াসামগ্রী তুলে দেওয়া হয়। নোয়াখালী জেলা বিএনপির সাবেক সদস্য ও কবিরহাট ক্রীড়া সংস্থার সদস্য সচিব গোলাম মোমিত ফয়সালের সহযোগিতায় এসব ক্রীড়াসামগ্রী বিতরণ করা হয়। ক্রীড়াসামগ্রী পেয়ে শিক্ষার্থীরা আনন্দ ও উৎসাহ প্রকাশ করেন।

এ সময় উপস্থিত ছিলেন, কবিরহাট উপজেলা বিএনপির সাবেক সদস্য সচিব ও কবিরহাট ক্রীড়া সংস্থার সহ-সভাপতি সৌরভ হোসেন কামাল, উপজেলা ক্রীড়া সংস্থার অতিরিক্ত সম্পাদক আব্দুল বাছেত হিরন, কবিরহাট উপজেলা ছাত্রদলের আহ্বায়ক জহিরুল ইসলাম জহির এবং কবিরহাট পৌরসভা ছাত্রদলের আহ্বায়ক মোতালেব হোসেন মামুন।

ক্রীড়া সামগ্রী বিতরণ অনুষ্ঠানে গোলাম মোমিত ফয়সাল বলেন, পড়াশোনার পাশাপাশি খেলাধুলা শিক্ষার্থীদের শারীরিক ও মানসিক বিকাশে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখে। খেলাধুলা তরুণ প্রজন্মকে মাদক ও সামাজিক অবক্ষয় থেকে দূরে রাখতে সহায়তা করে। তাই শিক্ষার্থীদের খেলাধুলায় ঘর