September 26, 2026, 11:06 pm
শিরোনাম :
নোয়াখালী লায়ন্স ক্লাব সিটির উদ্যোগে বৃক্ষ রোপন কর্মসূচী! শাহ্ সিমেন্টের উদ্যোগে নোয়াখালীতে ‘সেরা কারিগর’ রাজমিস্ত্রী প্রোগ্রাম অনুষ্ঠিত হাইকোর্টের নিষেধাজ্ঞা অমান্য করে বাড়ি ভাঙচুরের অভিযোগ, নিরাপত্তা চেয়ে সংবাদ সম্মেলন হাতিয়াতে ধান খেতে কীটনাশক স্প্রের বিষাক্ত বাষ্পে শ্রেণিকক্ষে অসুস্থ ১৬ শিক্ষার্থী বেগমগঞ্জে উপজেলা প্রশাসন ও উপজেলা মৎস্য দপ্তরের যৌথ অভিযান গুণবতী ফাজিল (ডিগ্রী) মাদ্রাসার ছাত্র-ছাত্রীদের সাথে মতবিনিময় সভা অনুষ্ঠিত। হাইকোর্ট এর নিষেধাজ্ঞার আদেশকে বৃদ্ধাঙ্গুলি দেখিয়ে চলছে বাড়ী দখল ও দেয়াল নির্মাণ তোষকের নিচে পাইপগান-কার্তুজ, যুবক গ্রেপ্তার নোয়াখালী ক্লাব ঢাকা লিমিটেড-এর ২০২৬ নির্বাচনে পরিচালক পদপ্রার্থী প্রকৌশলী আবদুল আউয়াল বিপ্লব বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়, তবুও নেই অনলাইন ব্যাংকিং; টাকা জমায় দীর্ঘ লাইনের ভোগান্তি

কুতুবের হাট সরকারি প্রাথমিক বিদ্যালয়ে নতুন ভবন নির্মাণের সম্ভাব্যতা যাচাইয়ে উপজেলা প্রকৌশলী ও এটিওর পরিদর্শন

মোঃরেজাউল করিম রাজু,সেনবাগঃ

মোঃরেজাউল করিম রাজু,সেনবাগঃ

নোয়াখালীর সেনবাগ উপজেলার ৯নং নবীপুর ইউনিয়নের কুতুবের হাট সরকারি প্রাথমিক বিদ্যালয়ে নতুন ভবন নির্মাণের সম্ভাব্যতা যাচাই এবং বিদ্যালয়ের সার্বিক পরিস্থিতি পরিদর্শন করেছেন সেনবাগ উপজেলা প্রকৌশলী তামীম বিন জাহিদ ও উপজেলা সহকারী প্রাথমিক শিক্ষা অফিসার (ভারপ্রাপ্ত এটিও) মোঃওয়াহিদুর রহমান৷

সোমবার (৩১ আগস্ট) সকালে তারা বিদ্যালয়টি সরেজমিনে পরিদর্শন করেন।

বিদ্যালয়টিতে বর্তমানে মোট তিনটি ভবন রয়েছে। এর মধ্যে দুটি ভবন দীর্ঘদিন ধরে পরিত্যক্ত অবস্থায় পড়ে আছে। অপর একটি ভবন ব্যবহারযোগ্য থাকলেও পর্যাপ্ত শ্রেণিকক্ষ না থাকায় পাঠদান কার্যক্রম ব্যাহত হচ্ছে।

বিদ্যালয় সূত্রে জানা যায়,দীর্ঘদিন ধরে নতুন ভবন নির্মাণ না হওয়ায় শিক্ষার্থীদের ঝুঁকিপূর্ণ ও জরাজীর্ণ ভবনে বসে পাঠদান করতে হচ্ছে। ভবনের ছাদ ও দেয়ালের বিভিন্ন অংশ ভেঙে পড়ার উপক্রম হয়েছে। এতে যেকোনো সময় বড় ধরনের দুর্ঘটনার আশঙ্কা করছেন শিক্ষক,শিক্ষার্থী ও অভিভাবকরা।

পর্যাপ্ত শ্রেণিকক্ষ না থাকায় বর্তমানে মাত্র দুটি কক্ষে পাঠদান কার্যক্রম পরিচালনা করতে হচ্ছে। ফলে শিক্ষার্থীদের স্বাভাবিক পাঠদান ব্যাহত হওয়ার পাশাপাশি শিক্ষক-শিক্ষিকাদেরও নানা সমস্যার সম্মুখীন হতে হচ্ছে।
এ অবস্থায় বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের উপদেষ্টা ও নোয়াখালী-২ (সেনবাগ-সোনাইমুড়ী) আসনের ছয়বারের সংসদ সদস্য জয়নুল আবদিন ফারুক এমপির নির্দেশনায় বিদ্যালয়ে নতুন ভবন নির্মাণের উদ্যোগে উপজেলা প্রকৌশলী ও উপজেলা সহকারী শিক্ষা কর্মকর্তা বিদ্যালয়টি পরিদর্শন করেন।

পরিদর্শনকালে কর্মকর্তারা বিদ্যালয়ের বর্তমান অবকাঠামো,পরিত্যক্ত ও ঝুঁকিপূর্ণ ভবন,শ্রেণিকক্ষের সংকট এবং শিক্ষার্থীদের পাঠদানের পরিবেশ সরেজমিনে পর্যবেক্ষণ করেন।এ সময় তারা বিদ্যালয়ের বিভিন্ন শ্রেণিকক্ষ ঘুরে দেখেন এবং নতুন ভবন নির্মাণের প্রয়োজনীয়তা নিয়ে বিদ্যালয়ের ম্যানেজিং কমিটির সকল সদস্য ও শিক্ষক-শিক্ষিকাদের সঙ্গে আলোচনা করেন তারা।বিদ্যালয়ের শিক্ষক ও ম্যানেজিং কমিটির সদস্যরা জানান,দীর্ঘদিন ধরে বিদ্যালয়ে অবকাঠামোগত সমস্যা ও শ্রেণিকক্ষ সংকট রয়েছে। নতুন ভবন নির্মাণ করা হলে শিক্ষার্থীদের নিরাপদ পরিবেশে পাঠদান নিশ্চিত করার পাশাপাশি দীর্ঘদিনের শ্রেণিকক্ষ সংকটও দূর হবে।

পরিদর্শনকালে উপস্থিত ছিলেন ৯নং নবীপুর ইউনিয়ন বিএনপির আহ্বায়ক আমিন উল্যাহ বিএসসি,সদস্য সচিব মোঃখায়ের উল্যাহ ভূঁইয়া আজাদ মাস্টার,উপজেলা কৃষক দলের সদস্য সচিব মনির আহম্মদ,নবীপুর ইউনিয়ন যুবদলের সভাপতি মঈনুল হোসেন সজিব,সাধারণ সম্পাদক ও কুতুবের হাট সরকারি প্রাথমিক বিদ্যালয়ের ম্যানেজিং কমিটির সভাপতি মোঃরহমত উল্যাহ জসিম, বিদ্যালয়ের সাবেক সভাপতি আবু জাহের,ম্যানেজিং কমিটির সহ-সভাপতি আবদুল মালেক,অবসরপ্রাপ্ত সরকারি চাকরিজীবী মোহাম্মদ ইমাম উদ্দিন,ইউনিয়ন বিএনপির নেতা মোঃফকির আহম্মদ দুলাল,মোঃরহিম, ছাত্রদল নেতা মোঃশামীম,ক্যাব সেনবাগ উপজেলা কমিটির ধর্ম বিষয়ক সম্পাদক মোঃরাইছুল ইসলাম মিঠুসহ রাজনৈতিক ও সামাজিক ব্যক্তিবর্গ।

এছাড়া বিদ্যালয়ের ভারপ্রাপ্ত প্রধান শিক্ষিকা মোসাম্মাৎ রহিমা আক্তার,শিক্ষক প্রতিনিধি ও সহকারী শিক্ষক মোঃ আতাউর রহমান ভূঁইয়া,সহকারী শিক্ষক মোঃআনিসুর রহমান,মোঃইউনুছ,সহকারী শিক্ষিকা রহিমা আক্তার, লাইলী বেগম,নিলুফা ইয়াছমিন,নার্গিস আক্তার,তামান্না আক্তার এবং দপ্তরি কাম প্রহরী পংকজ দাসসহ ম্যানেজিং কমিটির সদস্যবৃন্দ,অভিভাবক,শিক্ষক ও স্থানীয় নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।

অভিভাবকরা জানান,বিদ্যালয়ের ভবনগুলো দীর্ঘদিনের পুরোনো ও জরাজীর্ণ হওয়ায় শিক্ষার্থীদের নিরাপত্তা নিয়ে তারা উদ্বিগ্ন এবং অনেকেই সন্তানদের স্কুলে পাঠাতে স্বাচ্ছন্দ্যবোধ করেন না। শিক্ষকরা জানান,বর্তমানে থাকা একতলা ভবনটির চারতলা নির্মাণের উপযোগী ফাউন্ডেশন রয়েছে। তাই সম্ভব হলে সেটির ওপর ভবন সম্প্রসারণ,অন্যথায় ঝুঁকিপূর্ণ পুরোনো ভবনগুলো অপসারণ করে নতুন আধুনিক বহুতল ভবন নির্মাণের দাবি জানান তারা।দ্রুত নতুন ভবন নির্মাণ করা হলে শিক্ষার্থীদের নিরাপত্তা নিশ্চিতের পাশাপাশি বিদ্যালয়ে সুন্দর ও মানসম্মত শিক্ষার পরিবেশ তৈরি হবে বলেও জানান শিক্ষকরা।