July 11, 2026, 5:53 pm
শিরোনাম :
‘বিএনপি সরকার মানুষের হাতে বিদ্যুতের বদলে হারিকেন তুলে দিয়েছে’ ছাত্রশক্তির নবগঠিত নোয়াখালী জেলা কমিটির উদ্যোগে শহীদদের কবর জিয়ারত ও পরিবারের সাথে সাক্ষাৎ নোয়াখালীতে টানা তিন দিন ধরে বৃষ্টি, বন্যা হওয়ার সম্ভাবনা শিশু ধর্ষণ-হত্যা মামলায় নোয়াখালীতে আসামির মৃত্যুদণ্ড জমকালো আয়োজনে মধ্য দিয়ে শুরু হলো মডার্ন টেলিভিশনের নতুন যাত্রা। খালেদা জিয়ার স্মৃতির প্রতি শ্রদ্ধা জানাতে নোয়াখালীতে শিক্ষামন্ত্রী এইড ফর মেন ফাউন্ডেশন এর উদ্যোগে ডিভোর্সে জালিয়াতি, পরকীয়া ও ব্যভিচার রোধে নতুন মানব বন্ধন চৌদ্দগ্রামে মাদক ব্যবসায়ী ও কিশোর গ্যাং ৬ মাসের মধ্যে পরিবর্তন না হলে, আর ছাড় দেওয়া হবে না……বিরোধীদলীয় উপনেতা ডাঃ তাহের ৭নং ধর্মপুর ইউনিয়ন স্বেচ্ছাসেবক দলের নবগঠিত কমিটি আহ্বায়ক,মোঃ শাহাদাত হোসেন সদস্য সচিব,রাশেদুল হাসান রাশেদ ৭নং ধর্মপুর ইউনিয়ন স্বেচ্ছাসেবক দলের সাধারণ সম্পাদক পদপ্রার্থী

ছাত্রশক্তির নবগঠিত নোয়াখালী জেলা কমিটির উদ্যোগে শহীদদের কবর জিয়ারত ও পরিবারের সাথে সাক্ষাৎ

মোঃ নুর হোসাইন:

মোঃ নুর হোসাইন:
জুলাই গণঅভ্যুত্থানে নেতৃত্ব দেওয়া তরুণদের সংগঠন জাতীয় নাগরিক পার্টি-এনসিপির ছাত্র সংগঠন জাতীয় ছাত্রশক্তির নোয়াখালী জেলা আহ্বায়ক কমিটি শহীদদের কবর জিয়ারত ও শহীদ পরিবারের সাথে সাক্ষাতের মধ্য দিয়ে তাদের আনুষ্ঠানিক কার্যক্রম শুরু করেছে।

মঙ্গলবার (০৭ জুলাই-২০২৬ খ্রিঃ) বিকালে সদর উপজেলার শহীদ রায়হান ও শহীদ নূর হোসেন পিয়াসের কবর জিয়ারতের মাধ্যমে করেন সংগঠনের নেতারা। এসময় উপস্থিত ছিলেন জাতীয় ছাত্রশক্তি নোয়াখালী জেলার আহ্বায়ক মিনহাজুল ইসলাম, সদস্য সচিব মেহেদী হাসান সীমান্ত, মুখ্য সংগঠক সুমন উদ্দিন,সিনিয়র যুগ্ম সদস্য সচিব আব্দুল আজিজ, সিনিয়র যুগ্ম সদস্য সচিব হাফেজ নূর ইসলাম মাহি সহ অন্যান্য নেতাকর্মীরা।

এ সময় শহীদ পরিবারের খোঁজখবর নেন নব-গঠিত কমিটির নেতৃবৃন্দ। শহীদের পিতা এবং তার ভাইয়ের সাথে নানা বিষয়ে আলোচনা হয়।

এসময় ছাত্রশক্তি নেতারা জানান, শহীদদের আকাঙ্ক্ষা বাস্তবায়ন করে নতুন রাজনৈতিক বন্দোবস্ত তৈরিতে সর্বাত্মক প্রচেষ্টা চালিয়ে যাবেন তারা।