September 20, 2026, 8:46 am
শিরোনাম :
শাহ্ সিমেন্টের উদ্যোগে নোয়াখালীতে ‘সেরা কারিগর’ রাজমিস্ত্রী প্রোগ্রাম অনুষ্ঠিত হাইকোর্টের নিষেধাজ্ঞা অমান্য করে বাড়ি ভাঙচুরের অভিযোগ, নিরাপত্তা চেয়ে সংবাদ সম্মেলন হাতিয়াতে ধান খেতে কীটনাশক স্প্রের বিষাক্ত বাষ্পে শ্রেণিকক্ষে অসুস্থ ১৬ শিক্ষার্থী বেগমগঞ্জে উপজেলা প্রশাসন ও উপজেলা মৎস্য দপ্তরের যৌথ অভিযান গুণবতী ফাজিল (ডিগ্রী) মাদ্রাসার ছাত্র-ছাত্রীদের সাথে মতবিনিময় সভা অনুষ্ঠিত। হাইকোর্ট এর নিষেধাজ্ঞার আদেশকে বৃদ্ধাঙ্গুলি দেখিয়ে চলছে বাড়ী দখল ও দেয়াল নির্মাণ তোষকের নিচে পাইপগান-কার্তুজ, যুবক গ্রেপ্তার নোয়াখালী ক্লাব ঢাকা লিমিটেড-এর ২০২৬ নির্বাচনে পরিচালক পদপ্রার্থী প্রকৌশলী আবদুল আউয়াল বিপ্লব বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়, তবুও নেই অনলাইন ব্যাংকিং; টাকা জমায় দীর্ঘ লাইনের ভোগান্তি নোয়াখালীতে পুলিশ দেখে দৌড়ে পালানোর সময় আসামির মৃত্যু

জাতীয় কৃষক শক্তির মূখ্য সংগঠক হলেন নোয়াখালীর নফিউল ইসলাম

মোঃ নুর হোসাইন:

মোঃ নুর হোসাইন:
কৃষকদের অধিকার আদায়ে কাজ করতে জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) অঙ্গসংগঠন হিসেবে জাতীয় কৃষক শক্তির আত্মপ্রকাশ ঘটেছে। একই সাথে এটির কেন্দ্রীয় আহ্বায়ক কমিটিও (আংশিক) ঘোষণা করা হয়েছে। ঘোষিত কমিটির মূখ্য সংগঠকের দায়িত্ব পেয়েছেন এনসিপির কেন্দ্রীয় কমিটির দক্ষিনাঞ্চলের সংগঠক, জুলাই গণঅভ্যুত্থানের সম্মুখ সারির যোদ্ধা এবং নোয়াখালীর কোম্পানিগঞ্জ উপজেলার কৃতি-সন্তান নফিউল ইসলাম। উক্ত কমিটিতে আহ্বায়কের দায়িত্ব পেয়েছেন সাঈদ উজ্জ্বল ও সদস্য সচিব হয়েছেন কৃষিবিদ গোলাম মর্তুজা সেলিম।

আজ শনিবার (১৮ জুলাই-২০২৬ খ্রিঃ) জাতীয় নাগরিক পার্টি-এনসিপির ভেরিফায়েড ফেসবুক পেজে এক পোস্টের মাধ্যমে বিষয়টি নিশ্চিত করা হয়।

এর আগে গত বৃহস্পতিবার (১৬ জুলাই) বিকেলে মজলুম জননেতা মওলানা আব্দুল হামিদ খান ভাসানীর স্মৃতিবিজড়িত কুড়িগ্রাম জেলার সদরের টগরাই হাট হাইস্কুলে এক কৃষক সমাবেশে জাতীয় কৃষক শক্তির আত্নপ্রকাশ ঘটে। সমাবেশের প্রধান অতিথি এনসিপির আহ্বায়ক ও বিরোধী দলীয় চিফ হুইপ মো. নাহিদ ইসলাম কৃষক শক্তির আংশিক কমিটি ঘোষণা করেন। কুড়িগ্রাম-২ আসনের সংসদ সদস্য ও এনসিপির যুগ্ম আহ্বায়ক ড. আতিক মুজাহিদের সভাপতিত্বে ও গোলাম মর্তুজা সেলিমের সঞ্চালনায় এতে প্রধান বক্তা হিসেবে বক্তব্য রাখেন এনসিপির সদস্য সচিব আখতার হোসেন এমপি। কৃষক সমাবেশে জুলাই শহীদ রাজীবের মা জান্নাতুল ফেরদৌস এবং জুলাই যোদ্ধা আরিফুল ইসলামও বক্তব্য রাখেন

সমাবেশে জাতীয় কৃষক শক্তির ১৪ দফা অধিকার সনদ পাঠ করেন সদস্য সচিব কৃষিবিদ গোলাম মর্তুজা সেলিম। দফাগুলো হলো- ১. কৃষকের রাজনৈতিক স্বীকৃতি দিতে হবে। ২. ন্যায্যমূল্যের অধিকার। ৩. কৃষি বীমার অধিকার। ৪. কৃষি অঞ্চলের পুনর্বিন্যাস। ৫. খাদ্য সার্বভৌমত্ব প্রতিষ্ঠা। ৬. কৃষি উপকরণের নিশ্চয়তা। ৭. সংরক্ষণ ও বাজারব্যবস্থা।৮. প্রযুক্তি ও তথ্যের অধিকার। ৯. কৃষিশ্রমিকের মর্যাদা। ১০. কৃষিতে তরুণদের অংশগ্রহণ। ১১. নারী কৃষকের অধিকার ১২. কৃষকের সামাজিক নিরাপত্তা। ১৩. কৃষিভিত্তিক শিল্প ও রপ্তানি। ১৪. কৃষক নেতৃত্বাধীন রাষ্ট্রনীতি।