September 26, 2026, 11:06 pm
শিরোনাম :
নোয়াখালী লায়ন্স ক্লাব সিটির উদ্যোগে বৃক্ষ রোপন কর্মসূচী! শাহ্ সিমেন্টের উদ্যোগে নোয়াখালীতে ‘সেরা কারিগর’ রাজমিস্ত্রী প্রোগ্রাম অনুষ্ঠিত হাইকোর্টের নিষেধাজ্ঞা অমান্য করে বাড়ি ভাঙচুরের অভিযোগ, নিরাপত্তা চেয়ে সংবাদ সম্মেলন হাতিয়াতে ধান খেতে কীটনাশক স্প্রের বিষাক্ত বাষ্পে শ্রেণিকক্ষে অসুস্থ ১৬ শিক্ষার্থী বেগমগঞ্জে উপজেলা প্রশাসন ও উপজেলা মৎস্য দপ্তরের যৌথ অভিযান গুণবতী ফাজিল (ডিগ্রী) মাদ্রাসার ছাত্র-ছাত্রীদের সাথে মতবিনিময় সভা অনুষ্ঠিত। হাইকোর্ট এর নিষেধাজ্ঞার আদেশকে বৃদ্ধাঙ্গুলি দেখিয়ে চলছে বাড়ী দখল ও দেয়াল নির্মাণ তোষকের নিচে পাইপগান-কার্তুজ, যুবক গ্রেপ্তার নোয়াখালী ক্লাব ঢাকা লিমিটেড-এর ২০২৬ নির্বাচনে পরিচালক পদপ্রার্থী প্রকৌশলী আবদুল আউয়াল বিপ্লব বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়, তবুও নেই অনলাইন ব্যাংকিং; টাকা জমায় দীর্ঘ লাইনের ভোগান্তি

জামাতে নামাজ আদায় করে বাইসাইকেল পেল ১৭ শিশু-কিশোর

আবদুল বাসেদ,সিনিয়র রিপোর্টার নোয়াখালী:

আবদুল বাসেদ,সিনিয়র রিপোর্টার নোয়াখালী:

মাদক, সন্ত্রাস ও কিশোর গ্যাং থেকে শিশু-কিশোরদের দূরে রাখতে নোয়াখালী পৌরসভার পশ্চিম মাইজদীতে ব্যতিক্রমী উদ্যোগ নেওয়া হয়েছে। টানা ৪০ দিন পাঁচ ওয়াক্ত নামাজ জামাতের সঙ্গে মসজিদে আদায় করায় ১৭ শিশু-কিশোরকে বাইসাইকেল উপহার দেওয়া হয়েছে। আজ শুক্রবার (২৮ আগস্ট) জুমার নামাজের পর স্থানীয় এলাকাবাসীর উদ্যোগে ও নোয়াখালী পৌরসভার সম্ভাব্য মেয়র প্রার্থী এবং ব্যবসায়ী আলহাজ মোহাম্মদ হারুন অর রশিদের সহযোগিতায় এ পুরস্কার বিতরণ করা হয়।জানা যায়, ১০ থেকে ২০ বছর বয়সী ৪২ শিশু-কিশোর এ প্রতিযোগিতায় অংশ নেয়।মসজিদের ইমামের হাজিরা খাতা অনুযায়ী, তাঁদের মধ্যে ১৭ জন টানা ৪০ দিন পাঁচ ওয়াক্ত নামাজ জামাতের সঙ্গে আদায় করে। পরে ভালো কাজের স্বীকৃতি হিসেবে তাঁদের ফুলের মালা দিয়ে বরণ করে বাইসাইকেল উপহার দেওয়া হয়।উদ্যোগের বিষয়ে হারুনুর রশিদ বলেন, সমাজে মাদক ও সন্ত্রাসী কর্মকাণ্ড ছড়িয়ে পড়েছে। এ ধরনের ভালো উদ্যোগের মাধ্যমে শিশু-কিশোরদের সঠিক পথে ফিরিয়ে আনতে হবে।এমন কার্যক্রমের মাধ্যমে তারা মাদক ও সন্ত্রাস থেকে দূরে থাকবে এবং সমাজে ইতিবাচক পরিবর্তন আসবে।অনুষ্ঠানে জেলা জামে মসজিদের পেশ ইমাম মো. দেলোয়ার, পৌর ব্যবসায়ী হারুনসহ স্থানীয় গণ্যমান্য ব্যক্তি ও এলাকাবাসী উপস্থিত ছিলেন।