August 20, 2026, 8:42 pm
শিরোনাম :
নোবিপ্রবি রোভার স্কাউট গ্রুপের সিনিয়র রোভার মেট নির্বাচিত ইউসুফ, গার্লস ইন সিনিয়র রোভার মেট ইন্না নব-নির্বাচিত মহামান্য রাষ্ট্রপতিকে নোবিপ্রবি উপাচার্যের অভিনন্দন নোয়াখালীতে বেদেপল্লীতে মাদক ব্যবসার প্রতিবাদে বিক্ষোভ-সমাবেশ নোয়াখালীতে স্বেচ্ছাসেবক দলের ৪৬তম প্রতিষ্ঠা বার্ষিকী পালিত নোয়াখালী পৌর বণিক সমিতি নির্বাচনে আপেল-রায়হান প্যানেলের মনোনয়ন পত্র জমা রাজগঞ্জ ছাত্র-যুব কল্যাণ ফাউন্ডেশনের আয়োজনে ‘বনায়নে বেগমগঞ্জ’ মাসব্যাপী বৃক্ষরোপণ কর্মসূচি শুরু নোয়াখালীতে প্রশিক্ষণার্থীদের ক্লাস নিলেন পুলিশ সুপার নোবিপ্রবিতে সাংবাদিকদের ওপর হামলার প্রতিবাদ, দ্রুত বিচারের দাবি নোয়াখালীতে মাদকবিরোধী বিশেষ অভিযানে গ্রেপ্তার ২৭ নোবিপ্রবি এমআইএস বিভাগের ৪র্থ ব্যাচের বিদায় সংবর্ধনা অনুষ্ঠিত

নোবিপ্রবি রোভার স্কাউট গ্রুপের সিনিয়র রোভার মেট নির্বাচিত ইউসুফ, গার্লস ইন সিনিয়র রোভার মেট ইন্না

মো রেদোয়ান তাজওয়ার

নোবিপ্রবি প্রতিনিধি

মো রেদোয়ান তাজওয়ার

নোয়াখালী বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের (নোবিপ্রবি) রোভার স্কাউট গ্রুপের ২০২৬–২৭ সেশনের সিনিয়র রোভার মেট হিসেবে নির্বাচিত হয়েছেন রসায়ন বিভাগের ২০২১–২২ শিক্ষাবর্ষের শিক্ষার্থী মোহাম্মদ ইউসুফ শেখ। একই সেশনে গার্লস ইন সিনিয়র রোভার মেট হিসেবে নির্বাচিত হয়েছেন অণুজীববিজ্ঞান বিভাগের একই শিক্ষাবর্ষের শিক্ষার্থী উম্মে হাবিবা ইন্না।

বুধবার (২০ আগস্ট ২০২৬) বিশ্ববিদ্যালয়ের ইনস্টিটিউশনাল কোয়ালিটি অ্যাস্যুরেন্স সেল (আইকিউএসি) কক্ষে নোবিপ্রবি রোভার স্কাউট গ্রুপের গ্রুপ কাউন্সিল ২০২৬ অনুষ্ঠিত হয়। নোবিপ্রবি রোভার স্কাউট গ্রুপের সম্পাদক ও ফলিত গণিত বিভাগের সহকারী অধ্যাপক আবদুল করিমের নেতৃত্বে এ গ্রুপ কাউন্সিল পরিচালিত হয়।

গ্রুপ কাউন্সিলে নোবিপ্রবি রোভার স্কাউট গ্রুপের সদস্যদের সরাসরি ভোটে ২০২৬–২৭ সেশনের সিনিয়র রোভার মেট, গার্লস ইন সিনিয়র রোভার মেট ও রোভার মেট নির্বাচিত করা হয়।

সিনিয়র রোভার মেট নির্বাচিত হয়ে মোহাম্মদ ইউসুফ শেখ বলেন, আলহামদুলিল্লাহ, নোবিপ্রবি রোভার স্কাউট গ্রুপের সিনিয়র রোভার মেট হিসেবে নির্বাচিত হওয়ায় আমি অত্যন্ত আনন্দিত ও কৃতজ্ঞ। যারা আমার ওপর আস্থা রেখে আমাকে এই দায়িত্বের জন্য নির্বাচিত করেছেন, তাদের সবাইকে আন্তরিক ধন্যবাদ। গত ১৫ বছরের স্কাউটিং জীবনের জ্ঞান ও অভিজ্ঞতাকে কাজে লাগিয়ে গ্রুপকে আরও এগিয়ে নিতে সর্বোচ্চ চেষ্টা করব, ইনশাআল্লাহ।

বিশেষ কৃতজ্ঞতা আমার সাবেক সিনিয়র রোভার মেট মমিনুল ভাই ও রিয়া আপুর প্রতি। পাশাপাশি শ্রদ্ধা ও কৃতজ্ঞতা জানাই আমাদের শ্রদ্ধেয় গ্রুপ সম্পাদক জনাব আব্দুল করিম স্যারকে তাঁর দিকনির্দেশনা ও সহযোগিতার জন্য। নতুন দায়িত্বে সবার দোয়া ও সহযোগিতা প্রত্যাশা করছি।

গার্লস ইন সিনিয়র রোভার মেট নির্বাচিত হয়ে উম্মে হাবিবা ইন্না বলেন, সিনিয়র রোভার মেট হিসেবে দায়িত্বপ্রাপ্ত হওয়া আমার জন্য অত্যন্ত আনন্দ, গর্ব ও একইসঙ্গে একটি বড় দায়িত্বের বিষয়। স্কাউটিংয়ের মাধ্যমে অর্জিত অভিজ্ঞতাকে কাজে লাগিয়ে নোয়াখালী বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় রোভার স্কাউট গ্রুপকে আরও গতিশীল ও সমৃদ্ধ করতে চাই। নতুন প্রজন্মের রোভারদের নেতৃত্বের গুণাবলি, শৃঙ্খলা ও মানবিক মূল্যবোধ বিকাশে কাজ করাই হবে আমার অন্যতম প্রধান লক্ষ্য। সেবার আদর্শকে সামনে রেখে সমাজ ও মানুষের কল্যাণে আরও বেশি কার্যক্রম পরিচালনা করতে চাই। একইসঙ্গে রোভারদের মধ্যে ভ্রাতৃত্ব, teamwork ও নেতৃত্বের চর্চা আরও শক্তিশালী করার প্রত্যাশা রাখি। এই দায়িত্বের মাধ্যমে নিজের সর্বোচ্চটা দিয়ে গ্রুপ ও বিশ্ববিদ্যালয়ের জন্য ইতিবাচক কিছু করার চেষ্টা করব। সবার সহযোগিতা ও ভালোবাসা নিয়ে একটি সক্রিয়, দক্ষ ও মানবিক রোভার স্কাউট গ্রুপ গড়ে তোলাই আমার ভবিষ্যৎ স্বপ্ন।

নবনির্বাচিত নেতৃত্ব আগামী ২০২৬–২৭ সেশনে নোবিপ্রবি রোভার স্কাউট গ্রুপের কার্যক্রম পরিচালনা, সদস্যদের নেতৃত্ব প্রদান এবং বিভিন্ন স্কাউটিং কার্যক্রমে সমন্বয়কের ভূমিকা পালন করবেন।