September 20, 2026, 8:43 am
শিরোনাম :
শাহ্ সিমেন্টের উদ্যোগে নোয়াখালীতে ‘সেরা কারিগর’ রাজমিস্ত্রী প্রোগ্রাম অনুষ্ঠিত হাইকোর্টের নিষেধাজ্ঞা অমান্য করে বাড়ি ভাঙচুরের অভিযোগ, নিরাপত্তা চেয়ে সংবাদ সম্মেলন হাতিয়াতে ধান খেতে কীটনাশক স্প্রের বিষাক্ত বাষ্পে শ্রেণিকক্ষে অসুস্থ ১৬ শিক্ষার্থী বেগমগঞ্জে উপজেলা প্রশাসন ও উপজেলা মৎস্য দপ্তরের যৌথ অভিযান গুণবতী ফাজিল (ডিগ্রী) মাদ্রাসার ছাত্র-ছাত্রীদের সাথে মতবিনিময় সভা অনুষ্ঠিত। হাইকোর্ট এর নিষেধাজ্ঞার আদেশকে বৃদ্ধাঙ্গুলি দেখিয়ে চলছে বাড়ী দখল ও দেয়াল নির্মাণ তোষকের নিচে পাইপগান-কার্তুজ, যুবক গ্রেপ্তার নোয়াখালী ক্লাব ঢাকা লিমিটেড-এর ২০২৬ নির্বাচনে পরিচালক পদপ্রার্থী প্রকৌশলী আবদুল আউয়াল বিপ্লব বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়, তবুও নেই অনলাইন ব্যাংকিং; টাকা জমায় দীর্ঘ লাইনের ভোগান্তি নোয়াখালীতে পুলিশ দেখে দৌড়ে পালানোর সময় আসামির মৃত্যু

শাহ্ সিমেন্টের উদ্যোগে নোয়াখালীতে ‘সেরা কারিগর’ রাজমিস্ত্রী প্রোগ্রাম অনুষ্ঠিত

রিপন মজুমদার, সহযোগী সম্পাদক;

রিপন মজুমদার, সহযোগী সম্পাদক;

চৌমুহনী, নোয়াখালী: নির্মাণশিল্পের দক্ষ কারিগরদের সম্মাননা, অভিজ্ঞতা বিনিময় এবং পেশাগত সম্পর্ক আরও সুদৃঢ় করার লক্ষ্যে শাহ্ সিমেন্ট ইন্ডাস্ট্রিজ লিমিটেডের উদ্যোগে নোয়াখালীর চৌমুহনীস্থ মোর্শেদ কমপ্লেক্সে ‘সেরা কারিগর—রাজমিস্ত্রী প্রোগ্রাম’ অনুষ্ঠিত হয়েছে।

অনুষ্ঠানে বেগমগঞ্জ, সেনবাগ ও মাইজদী উপজেলার প্রায় ২২০ জন সাব-কন্ট্রাক্টর ও রাজমিস্ত্রী অংশগ্রহণ করেন। নির্মাণকাজে দক্ষতা, অভিজ্ঞতা ও গুরুত্বপূর্ণ অবদানের স্বীকৃতি হিসেবে আয়োজিত এ অনুষ্ঠানে রাজমিস্ত্রীদের সম্মাননা প্রদানের পাশাপাশি নির্মাণশিল্পের বর্তমান পরিস্থিতি, আধুনিক নির্মাণপ্রযুক্তি এবং ভবিষ্যৎ সম্ভাবনা নিয়ে মতবিনিময় করা হয়।

অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন শাহ্ সিমেন্ট নোয়াখালী রিজিওনের রিজিওনাল ম্যানেজার। অনুষ্ঠানে সভাপতিত্ব করেন কাজী মুনসুরুল আমিন শাহিন, এক্সক্লুসিভ পরিবেশক, শাহ্ সিমেন্ট, নোয়াখালী। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন নোয়াখালী এলাকার এরিয়া ম্যানেজার মো: বিপ্লব হোসেন এবং শাহ্ সিমেন্টের সিনিয়র অফিসার, অফিসার ও টেকনিক্যাল সাপোর্ট টিমের সদস্যরা।

অনুষ্ঠানে বক্তারা বলেন, একটি স্থাপনার মান ও স্থায়িত্ব নিশ্চিত করার ক্ষেত্রে দক্ষ রাজমিস্ত্রী ও সাব-কন্ট্রাক্টরদের ভূমিকা অত্যন্ত গুরুত্বপূর্ণ। তাই নির্মাণশিল্পের এই দক্ষ কারিগরদের স্বীকৃতি প্রদান ও তাদের সঙ্গে দীর্ঘমেয়াদি সম্পর্ক গড়ে তোলার লক্ষ্যে শাহ্ সিমেন্ট নিয়মিতভাবে এ ধরনের উদ্যোগ গ্রহণ করে আসছে।

অনুষ্ঠানে অতিথি ও অংশগ্রহণকারীদের সম্মানে দুপুরের লাঞ্চ, মনোজ্ঞ সাংস্কৃতিক অনুষ্ঠান, র‍্যাফেল ড্র এবং শাহ্ সিমেন্টের পক্ষ থেকে শুভেচ্ছা উপহার প্রদান করা হয়। আনন্দঘন ও উৎসবমুখর পরিবেশে আয়োজিত এ অনুষ্ঠান অংশগ্রহণকারী রাজমিস্ত্রী ও সাব-কন্ট্রাক্টরদের মধ্যে ব্যাপক উৎসাহ ও ইতিবাচক সাড়া সৃষ্টি করে।

‘দক্ষ হাতে গড়ে ওঠে স্বপ্নের স্থাপনা—সেই দক্ষ হাতের কারিগরদের সম্মান জানাতেই শাহ্ সিমেন্টের এই আয়োজন।’