November 11, 2026, 4:09 am
শিরোনাম :
সংস্কার হচ্ছে রেলপথ, নোয়াখালী রুটে চালু হচ্ছে নতুন ট্রেন যুক্তরাজ্যের স্বরাষ্ট্র দপ্তরের প্রতিবেদন বিএনপি সরকার গঠনের পর দেশের রাজনৈতিক পরিস্থিতির উন্নতি হয়েছে চৌদ্দগ্রামে জমি নিয়ে বিরোধ, বসতবাড়ি ভাঙচুরের অভিযোগ দুই লাখ টাকার ক্ষয়ক্ষতির দাবি, প্রাণনাশের হুমকি গুণবতীতে প্রাইজমানি ফুটবল টুর্নামেন্টের মেগা ফাইনাল: ট্রাইবেকারে কুমিল্লার কাছে হারলো নোয়াখালী বিসিবির নতুন টুর্নামেন্টের নিলামে ক্রিকেটাররা আন্দোলন নিয়ে কংগ্রেস নেতা রাহুলকে কড়া সমালোচনা মোদীর নোয়াখালীর হাতিয়ায় শিশু ধর্ষণ চেষ্টার অভিযোগে তরুণ গ্রেপ্তার কোম্পানীগঞ্জে ভাড়া বাসা থেকে ব্যবসায়ীর ঝুলন্ত মরদেহ উদ্ধার আদালতের নির্দেশে জাল দলিলের প্রতিবেদন দিয়ে আক্রোশের শিকার সাব-রেজিস্ট্রার সর্বাধুনিক স্বাস্থ্যসেবা নিয়ে ব্র্যাক হেলথকেয়ার এখন নোয়াখালীতে

নোয়াখালীতে ছাত্রদলের উদ্যোগে জিপিএ-৫ প্রাপ্ত শিক্ষার্থীদের সংবর্ধনা

আবদুল বাসেদ ,সিনিয়র রিপোর্টার নোয়াখালী :

আবদুল বাসেদ ,সিনিয়র রিপোর্টার নোয়াখালী :
‘জ্ঞানের সাথে যার দৃঢ় বন্ধন, তাকেই জানাই অভিনন্দন’ এই স্লোগানকে সামনে রেখে নোয়াখালীর হাতিয়ায় উপজেলা ও পৌরসভা ছাত্রদলের উদ্যোগে এসএসসি, দাখিল ও সমমান পরীক্ষায় জিপিএ-৫ প্রাপ্ত কৃতী শিক্ষার্থীদের সংবর্ধনা দেওয়া হয়েছে।
আজ মঙ্গলবার (২৫ আগস্ট) সকালে উপজেলার দ্বীপ উন্নয়ন সংস্থার ট্রেনিং সেন্টার মিলনায়তনে এ সংবর্ধনা অনুষ্ঠিত হয়। উপজেলা ছাত্রদলের আহ্বায়ক রিয়াজ মাহমুদের সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন- জেলা ছাত্রদলের সভাপতি এনবিএস রাসেল। প্রধান বক্তা ছিলেন জেলা ছাত্রদলের সাধারণ সম্পাদক জিয়াউর রহমান রাহান। অনুষ্ঠানের উদ্বোধন করেন উপজেলা মাধ্যমিক শিক্ষক সমিতির সভাপতি আনম হাসান। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন- হাতিয়া কলেজের অধ্যাপক শাহ মোহাম্মদ ওয়ালী উল্যাহ, উপজেলা শিক্ষক সমিতির সাধারণ সম্পাদক মো. আবু সুলাইমান, সাংগঠনিক সম্পাদক মো. পারভেজ, উপজেলা ছাত্রদলের সাবেক সভাপতি মেফতাহ উদ্দিন বাকু এবং দ্বীপ সরকারি কলেজের সাবেক ভিপি আমিরুল হায়দার চৌধুরী সাজ্জাদ। জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয় ছাত্রদলের আহ্বায়ক কমিটির সদস্য আব্দুল গাফফার।
উপজেলা ছাত্রদলের সিনিয়র যুগ্ম আহ্বায়ক আমিরুল ইসলাম আইয়ুব চৌধুরী ও সদস্য সচিব আব্দুল হালিমের সঞ্চালনায় অনুষ্ঠানে বক্তব্য দেন বিভিন্ন বিদ্যালয়ের প্রধানসহ উপজেলা, পৌরসভা ও কলেজ শাখা ছাত্রদলের নেতারা। আয়োজকরা জানান, হাতিয়া উপজেলায় ৫৩টি স্কুল, মাদরাসা ও সমমানের শিক্ষাপ্রতিষ্ঠান থেকে মোট ২ হাজার ৮৭৯ জন শিক্ষার্থী এসএসসি, দাখিল ও সমমান পরীক্ষায় অংশ নেয়। তাদের মধ্যে ৮৮ জন শিক্ষার্থী জিপিএ-৫ পেয়ে কৃতিত্বের সঙ্গে উত্তীর্ণ হয়েছে। কৃতি শিক্ষার্থীদের লেখাপড়ায় আরও উৎসাহিত করতে তাদের সম্মাননা স্মারক দিয়ে সংবর্ধনা দেওয়া হয়। অনুষ্ঠানে বিভিন্ন শিক্ষাপ্রতিষ্ঠানের প্রধান শিক্ষক, জিপিএ-৫ প্রাপ্ত শিক্ষার্থী ও তাদের অভিভাবকেরা উপস্থিত ছিলেন।
এ সময় বক্তারা শিক্ষার্থীদের ভালো ফলাফলের ধারাবাহিকতা বজায় রেখে উচ্চশিক্ষায় মনোযোগী হওয়ার আহ্বান জানান। পাশাপাশি দেশের উন্নয়ন ও সমাজ গঠনে মেধাবী শিক্ষার্থীদের গুরুত্বপূর্ণ ভূমিকা পালনের প্রত্যাশা ব্যক্ত করেন।