July 11, 2026, 5:53 pm
শিরোনাম :
‘বিএনপি সরকার মানুষের হাতে বিদ্যুতের বদলে হারিকেন তুলে দিয়েছে’ ছাত্রশক্তির নবগঠিত নোয়াখালী জেলা কমিটির উদ্যোগে শহীদদের কবর জিয়ারত ও পরিবারের সাথে সাক্ষাৎ নোয়াখালীতে টানা তিন দিন ধরে বৃষ্টি, বন্যা হওয়ার সম্ভাবনা শিশু ধর্ষণ-হত্যা মামলায় নোয়াখালীতে আসামির মৃত্যুদণ্ড জমকালো আয়োজনে মধ্য দিয়ে শুরু হলো মডার্ন টেলিভিশনের নতুন যাত্রা। খালেদা জিয়ার স্মৃতির প্রতি শ্রদ্ধা জানাতে নোয়াখালীতে শিক্ষামন্ত্রী এইড ফর মেন ফাউন্ডেশন এর উদ্যোগে ডিভোর্সে জালিয়াতি, পরকীয়া ও ব্যভিচার রোধে নতুন মানব বন্ধন চৌদ্দগ্রামে মাদক ব্যবসায়ী ও কিশোর গ্যাং ৬ মাসের মধ্যে পরিবর্তন না হলে, আর ছাড় দেওয়া হবে না……বিরোধীদলীয় উপনেতা ডাঃ তাহের ৭নং ধর্মপুর ইউনিয়ন স্বেচ্ছাসেবক দলের নবগঠিত কমিটি আহ্বায়ক,মোঃ শাহাদাত হোসেন সদস্য সচিব,রাশেদুল হাসান রাশেদ ৭নং ধর্মপুর ইউনিয়ন স্বেচ্ছাসেবক দলের সাধারণ সম্পাদক পদপ্রার্থী

নোয়াখালীতে টানা তিন দিন ধরে বৃষ্টি, বন্যা হওয়ার সম্ভাবনা

মোঃ মোছলেহ উদ্দীন

মোঃ মোছলেহ উদ্দীন

টানা তিন দিনের ভারী বর্ষণে নোয়াখালীর বিভিন্ন উপজেলায় জলাবদ্ধতা দেখা দিয়েছে। অনেক নিচু এলাকায় পানি জমে জনজীবন দুর্বিষহ হয়ে উঠেছে। বৃষ্টিপাত অব্যাহত থাকায় এবং উজান থেকে নেমে আসা ঢলের শঙ্কায় জেলার মানুষের মধ্যে আবারও বন্যা নিয়ে উদ্বেগ দেখা দিয়েছে।

মঙ্গলবার জেলা সদর, বেগমগঞ্জ, সেনবাগ, চাটখিল, সোনাইমুড়ী, কবিরহাট, কোম্পানীগঞ্জ ও হাতিয়ার বিভিন্ন এলাকায় সড়কে পানি জমে থাকতে দেখা গেছে। অনেক স্থানে বসতবাড়ির আঙিনা, পুকুর ও কৃষিজমিতে পানি বাড়ছে। এতে ভোগান্তিতে পড়েছেন সাধারণ মানুষ।

নোয়াখালী সদরের বাসিন্দা মো. হারুন বলেন, তিন দিন ধরে সূর্যের মুখ দেখা যাচ্ছে না। বৃষ্টি থামলেই মনে হয় পানি নামবে, কিন্তু কিছুক্ষণ পর আবার বৃষ্টি শুরু হয়। রাস্তাঘাটে পানি জমে চলাচল খুবই কষ্টকর হয়ে পড়েছে।

বেগমগঞ্জ উপজেলার কৃষক রহমান বলেন, আমনের বীজতলা ও সবজিক্ষেতে পানি জমে গেছে। আরও কয়েক দিন এভাবে বৃষ্টি চললে ফসলের বড় ধরনের ক্ষতির আশঙ্কা রয়েছে।

কবিরহোটের রিকশাচালক সাইফুল বলেন, বৃষ্টির কারণে যাত্রী কম। সারাদিন রিকশা চালিয়েও ঠিকমতো আয় হচ্ছে না। সংসার চালানো কঠিন হয়ে পড়েছে।

সদর উপজেলার স্কুলশিক্ষার্থী তাওহীদ ও রহমত বলে, টানা বৃষ্টির কারণে স্কুলে যেতে অনেক কষ্ট হয়। এতে পড়াশোনায় ও পরীক্ষা দিতে সমস্যা হচ্ছে। বৃষ্টি দেখে ভয়ও লাগছে। ২০২৪ সালের ভয়াবহ বন্যার মতো পরিস্থিতি আবার তৈরি হলে অনেক মানুষ বিপদে পড়বে।