September 26, 2026, 11:06 pm
শিরোনাম :
নোয়াখালী লায়ন্স ক্লাব সিটির উদ্যোগে বৃক্ষ রোপন কর্মসূচী! শাহ্ সিমেন্টের উদ্যোগে নোয়াখালীতে ‘সেরা কারিগর’ রাজমিস্ত্রী প্রোগ্রাম অনুষ্ঠিত হাইকোর্টের নিষেধাজ্ঞা অমান্য করে বাড়ি ভাঙচুরের অভিযোগ, নিরাপত্তা চেয়ে সংবাদ সম্মেলন হাতিয়াতে ধান খেতে কীটনাশক স্প্রের বিষাক্ত বাষ্পে শ্রেণিকক্ষে অসুস্থ ১৬ শিক্ষার্থী বেগমগঞ্জে উপজেলা প্রশাসন ও উপজেলা মৎস্য দপ্তরের যৌথ অভিযান গুণবতী ফাজিল (ডিগ্রী) মাদ্রাসার ছাত্র-ছাত্রীদের সাথে মতবিনিময় সভা অনুষ্ঠিত। হাইকোর্ট এর নিষেধাজ্ঞার আদেশকে বৃদ্ধাঙ্গুলি দেখিয়ে চলছে বাড়ী দখল ও দেয়াল নির্মাণ তোষকের নিচে পাইপগান-কার্তুজ, যুবক গ্রেপ্তার নোয়াখালী ক্লাব ঢাকা লিমিটেড-এর ২০২৬ নির্বাচনে পরিচালক পদপ্রার্থী প্রকৌশলী আবদুল আউয়াল বিপ্লব বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়, তবুও নেই অনলাইন ব্যাংকিং; টাকা জমায় দীর্ঘ লাইনের ভোগান্তি

নোয়াখালীতে ডিবির অভিযানে ৪ মাদক সেবী গ্রেপ্তার

আবদুল বাসেদ, সিনিয়র রিপোর্টার নোয়াখালী:

আবদুল বাসেদ, সিনিয়র রিপোর্টার নোয়াখালী:
নোয়াখালী জেলা গোয়েন্দা শাখা (ডিবি) অভিযান চালিয়ে মাদক সেবনের অভিযোগে চারজনকে গ্রেপ্তার করেছে। পরে তাদের আদালতে সোপর্দ করা হলে সংক্ষিপ্ত বিচার আদালত প্রত্যেককে ১০ দিনের বিনাশ্রম কারাদণ্ড ও ১০০ টাকা করে জরিমানা করেন।
পুলিশ সূত্রে জানা যায়, নোয়াখালী জেলার পুলিশ সুপারের নির্দেশনায় এবং ডিবির ওসির সার্বিক তত্ত্বাবধানে এসআই মো. নূরুল আলম সঙ্গীয় ফোর্সসহ ২৩ আগস্ট রাত সাড়ে ১২টার দিকে সুধারাম থানাধীন সোনাপুর বাস টার্মিনাল ও পতাপ পুর এলাকায় অভিযান পরিচালনা করেন।অভিযানে মাদক সেবনের অভিযোগে সুধারাম থানার চারজনকে গ্রেপ্তার করা হয়। গ্রেপ্তার ব্যক্তিরা হলেন— মো. সুনাম (৫২), পিতা মৃত লুৎফুল হক; আক্তার হোসেন (৫২), পিতা মৃত চৌধুরী মিয়া; আহসান হাবীব (৬৪), পিতা মৃত হাজী আনোয়ারুল্লাহ এবং মো. ছবির (৫৪), পিতা মৃত আবুল খায়ের। তারা সবাই নোয়াখালী সদর থানার বাসিন্দা।পরে গ্রেপ্তার চারজনকে বিজ্ঞ আদালতে সোপর্দ করা হলে সংক্ষিপ্ত বিচার আদালত প্রত্যেককে ১০ দিনের বিনাশ্রম কারাদণ্ড এবং ১০০ টাকা করে জরিমানা করেন।নোয়াখালী জেলা পুলিশের পক্ষ থেকে বিষয়টি নিশ্চিত করেছেন অতিরিক্ত পুলিশ সুপার (ক্রাইম অ্যান্ড অপস্) আহমেদ পেয়ার।