September 26, 2026, 11:42 pm
শিরোনাম :
নোয়াখালী লায়ন্স ক্লাব সিটির উদ্যোগে বৃক্ষ রোপন কর্মসূচী! শাহ্ সিমেন্টের উদ্যোগে নোয়াখালীতে ‘সেরা কারিগর’ রাজমিস্ত্রী প্রোগ্রাম অনুষ্ঠিত হাইকোর্টের নিষেধাজ্ঞা অমান্য করে বাড়ি ভাঙচুরের অভিযোগ, নিরাপত্তা চেয়ে সংবাদ সম্মেলন হাতিয়াতে ধান খেতে কীটনাশক স্প্রের বিষাক্ত বাষ্পে শ্রেণিকক্ষে অসুস্থ ১৬ শিক্ষার্থী বেগমগঞ্জে উপজেলা প্রশাসন ও উপজেলা মৎস্য দপ্তরের যৌথ অভিযান গুণবতী ফাজিল (ডিগ্রী) মাদ্রাসার ছাত্র-ছাত্রীদের সাথে মতবিনিময় সভা অনুষ্ঠিত। হাইকোর্ট এর নিষেধাজ্ঞার আদেশকে বৃদ্ধাঙ্গুলি দেখিয়ে চলছে বাড়ী দখল ও দেয়াল নির্মাণ তোষকের নিচে পাইপগান-কার্তুজ, যুবক গ্রেপ্তার নোয়াখালী ক্লাব ঢাকা লিমিটেড-এর ২০২৬ নির্বাচনে পরিচালক পদপ্রার্থী প্রকৌশলী আবদুল আউয়াল বিপ্লব বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়, তবুও নেই অনলাইন ব্যাংকিং; টাকা জমায় দীর্ঘ লাইনের ভোগান্তি

নোয়াখালীতে দেশীয় অস্ত্র সহ গ্রেপ্তার ২

আব্দুল বাসেদ সিনিয়র রিপোর্টার নোয়াখালী:

আবদুল বাসেদ,সিনিয়র রিপোর্টার নোয়াখালী: নোয়াখালীতে দেশীয় আগ্নেয়াস্ত্রসহ দুইজন গ্রেপ্তার
নোয়াখালীর সুধারাম থানাধীন পশ্চিম মাইজদী এলাকায় অভিযান চালিয়ে একটি দেশীয় তৈরি পুরোনো একনলা বন্দুক (এলজি)সহ দুইজনকে গ্রেপ্তার করেছে জেলা গোয়েন্দা শাখা (ডিবি), নোয়াখালী।
ডিবি সূত্রে জানা যায় গত রাত ১টা ৪০ মিনিটের দিকে কাদিরহানিফ ইউনিয়নের ২ নম্বর ওয়ার্ডের পশ্চিম মাইজদী এলাকার দারুস সুন্নাহ এবতেদায়ী মাদ্রাসার নিচতলার একটি কক্ষ থেকে স্থানীয়দের সহায়তায় পারভেজ হোসেন (৩১) ও মো. ফয়সাল (২৩) নামে দুইজনকে আটক করা হয়।
পরে তাদের কাছ থেকে একটি দেশীয় তৈরি পুরোনো একনলা বন্দুক (এলজি), যা ‘ওয়ান শুটার গান’ নামে পরিচিত, উদ্ধার করা হয়েছে বলে জানিয়েছে ডিবি।
গ্রেপ্তার দুজনই নোয়াখালী পৌরসভার পশ্চিম মাইজদী এলাকার বাসিন্দা। এ ঘটনায় সুধারাম মডেল থানায় অস্ত্র আইনে মামলা দায়েরের প্রক্রিয়া চলছে বলে প্রেস রিলিজে জানানো হয়েছে।