September 26, 2026, 11:43 pm
শিরোনাম :
নোয়াখালী লায়ন্স ক্লাব সিটির উদ্যোগে বৃক্ষ রোপন কর্মসূচী! শাহ্ সিমেন্টের উদ্যোগে নোয়াখালীতে ‘সেরা কারিগর’ রাজমিস্ত্রী প্রোগ্রাম অনুষ্ঠিত হাইকোর্টের নিষেধাজ্ঞা অমান্য করে বাড়ি ভাঙচুরের অভিযোগ, নিরাপত্তা চেয়ে সংবাদ সম্মেলন হাতিয়াতে ধান খেতে কীটনাশক স্প্রের বিষাক্ত বাষ্পে শ্রেণিকক্ষে অসুস্থ ১৬ শিক্ষার্থী বেগমগঞ্জে উপজেলা প্রশাসন ও উপজেলা মৎস্য দপ্তরের যৌথ অভিযান গুণবতী ফাজিল (ডিগ্রী) মাদ্রাসার ছাত্র-ছাত্রীদের সাথে মতবিনিময় সভা অনুষ্ঠিত। হাইকোর্ট এর নিষেধাজ্ঞার আদেশকে বৃদ্ধাঙ্গুলি দেখিয়ে চলছে বাড়ী দখল ও দেয়াল নির্মাণ তোষকের নিচে পাইপগান-কার্তুজ, যুবক গ্রেপ্তার নোয়াখালী ক্লাব ঢাকা লিমিটেড-এর ২০২৬ নির্বাচনে পরিচালক পদপ্রার্থী প্রকৌশলী আবদুল আউয়াল বিপ্লব বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়, তবুও নেই অনলাইন ব্যাংকিং; টাকা জমায় দীর্ঘ লাইনের ভোগান্তি

নোয়াখালীতে নতুন গ্যাসকূপের খনন শুরু, দৈনিক ৭ মিলিয়ন ঘনফুট গ্যাসের সম্ভাবনা

নিজস্ব প্রতিনিধি

সুন্দলপুর-৪ মূল্যায়ন কাম উন্নয়ন কূপ খনন প্রকল্প এর আওতায় মঙ্গলবার (২৮ জুলাই) খননকাজের আনুষ্ঠানিক কার্যক্রম শুরু হয়। বুধবার সকাল থেকে পুরোদমে ড্রিলিং কার্যক্রম পরিচালনা করছে বাপেক্স।

বাপেক্সের তথ্য অনুযায়ী, নোয়াখালীর বেগমগঞ্জ অঞ্চলে ১৯৭৬ সালে প্রথম গ্যাসকূপের সন্ধান পাওয়া যায়। ১৯৭৮ সালে দ্বিতীয় কূপ খনন করা হলেও ওই দুটি কূপে বাণিজ্যিকভাবে গ্যাস পাওয়া যায়নি।

পরবর্তীতে ২০১৩ সালে সুন্দলপুর-২ কূপে গ্যাসের সন্ধান মেলে। ২০১৮ সালে কূপটির ওয়ার্কওভার শেষে বর্তমানে সেখান থেকে প্রতিদিন প্রায় ৮ মিলিয়ন ঘনফুট গ্যাস জাতীয় গ্রিডে সরবরাহ করা হচ্ছে।

প্রকল্পের ড্রিলিং ইনচার্জ জাকির হোসেন খান বলেন, প্রাথমিকভাবে কূপটি ১ হাজার ৫৫০ মিটার গভীর পর্যন্ত খননের লক্ষ্যমাত্রা নির্ধারণ করা হয়েছে। খননকাজ শেষ করতে প্রায় ৪৫ দিন এবং পরবর্তী ড্রিল স্টেম টেস্ট (ডিএসটি) সম্পন্ন করতে আরও ১৫ দিন সময় লাগবে। পরীক্ষার ফলাফলের পরই কূপটিতে গ্যাসের প্রকৃত মজুতের পরিমাণ নিশ্চিত হওয়া যাবে।

তিনি বলেন, কূপটির খনন ও ডিএসটি পরীক্ষা সফলভাবে সম্পন্ন হলে এখান থেকে প্রতিদিন প্রায় ৭ মিলিয়ন ঘনফুট গ্যাস জাতীয় গ্রিডে সরবরাহ করা সম্ভব হতে পারে বলে আমরা আশা করছি।