August 20, 2026, 8:43 pm
শিরোনাম :
নোবিপ্রবি রোভার স্কাউট গ্রুপের সিনিয়র রোভার মেট নির্বাচিত ইউসুফ, গার্লস ইন সিনিয়র রোভার মেট ইন্না নব-নির্বাচিত মহামান্য রাষ্ট্রপতিকে নোবিপ্রবি উপাচার্যের অভিনন্দন নোয়াখালীতে বেদেপল্লীতে মাদক ব্যবসার প্রতিবাদে বিক্ষোভ-সমাবেশ নোয়াখালীতে স্বেচ্ছাসেবক দলের ৪৬তম প্রতিষ্ঠা বার্ষিকী পালিত নোয়াখালী পৌর বণিক সমিতি নির্বাচনে আপেল-রায়হান প্যানেলের মনোনয়ন পত্র জমা রাজগঞ্জ ছাত্র-যুব কল্যাণ ফাউন্ডেশনের আয়োজনে ‘বনায়নে বেগমগঞ্জ’ মাসব্যাপী বৃক্ষরোপণ কর্মসূচি শুরু নোয়াখালীতে প্রশিক্ষণার্থীদের ক্লাস নিলেন পুলিশ সুপার নোবিপ্রবিতে সাংবাদিকদের ওপর হামলার প্রতিবাদ, দ্রুত বিচারের দাবি নোয়াখালীতে মাদকবিরোধী বিশেষ অভিযানে গ্রেপ্তার ২৭ নোবিপ্রবি এমআইএস বিভাগের ৪র্থ ব্যাচের বিদায় সংবর্ধনা অনুষ্ঠিত

নোয়াখালীতে মাদকবিরোধী বিশেষ অভিযানে গ্রেপ্তার ২৭

আবদুল বাসেদ,সিনিয়র রিপোর্টার নোয়াখালী:

আবদুল বাসেদ,সিনিয়র রিপোর্টার নোয়াখালী:
নোয়াখালী জেলা পুলিশের বিশেষ মাদকবিরোধী অভিযানে ২৭ জনকে গ্রেপ্তার হয়েছে। এ সময় ৮৫ পিস ইয়াবা ট্যাবলেট ও ১৩০ গ্রাম গাঁজা উদ্ধার করা হয়।

বুধবার (১৯ আগস্ট) সকালে বিষয়টি নিশ্চিত করেন নোয়াখালী পুলিশ সুপার এন এম নাসিরুদ্দিন। এর আগে গতকাল মঙ্গলবার জেলার বিভিন্ন উপজেলায় বিশেষ মাদকবিরোধী অভিযান চালিয়ে তাদের গ্রেপ্তার করা হয়।

পুলিশ জানায়, অভিযানের অংশ হিসেবে জেলার বিভিন্ন থানায় মোট ২৬টি অভিযান চালানো হয়। এতে নিয়মিত মামলায় চারজন আসামিকে গ্রেফতার করা হয় এবং তাদের কাছ থেকে ৮৫ পিস ইয়াবা ও ১৩০ গ্রাম গাঁজা উদ্ধার করা হয়। এ ঘটনায় তিনটি নিয়মিত মামলা দায়ের করা হয়েছে। এ ছাড়া মোবাইল কোর্টের মাধ্যমে আরও ২৩ জনকে সাজা ও জরিমানা করা হয়েছে। সব মিলিয়ে অভিযানে ২৭ জনের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা নেওয়া হয়েছে।

পুলিশ সুপার এন এম নাসিরুদ্দিন আরও বলেন, মাদকের বিরুদ্ধে তাদের জিরো টলারেন্স নীতি অব্যাহত থাকবে। মাদক ব্যবসা, সরবরাহ, বহন ও সেবনের সঙ্গে জড়িতদের বিরুদ্ধে নিয়মিত অভিযান ও আইনানুগ ব্যবস্থা গ্রহণের পাশাপাশি মাদকমুক্ত সমাজ গঠনে কার্যক্রম চলমান থাকবে।