September 26, 2026, 11:06 pm
শিরোনাম :
নোয়াখালী লায়ন্স ক্লাব সিটির উদ্যোগে বৃক্ষ রোপন কর্মসূচী! শাহ্ সিমেন্টের উদ্যোগে নোয়াখালীতে ‘সেরা কারিগর’ রাজমিস্ত্রী প্রোগ্রাম অনুষ্ঠিত হাইকোর্টের নিষেধাজ্ঞা অমান্য করে বাড়ি ভাঙচুরের অভিযোগ, নিরাপত্তা চেয়ে সংবাদ সম্মেলন হাতিয়াতে ধান খেতে কীটনাশক স্প্রের বিষাক্ত বাষ্পে শ্রেণিকক্ষে অসুস্থ ১৬ শিক্ষার্থী বেগমগঞ্জে উপজেলা প্রশাসন ও উপজেলা মৎস্য দপ্তরের যৌথ অভিযান গুণবতী ফাজিল (ডিগ্রী) মাদ্রাসার ছাত্র-ছাত্রীদের সাথে মতবিনিময় সভা অনুষ্ঠিত। হাইকোর্ট এর নিষেধাজ্ঞার আদেশকে বৃদ্ধাঙ্গুলি দেখিয়ে চলছে বাড়ী দখল ও দেয়াল নির্মাণ তোষকের নিচে পাইপগান-কার্তুজ, যুবক গ্রেপ্তার নোয়াখালী ক্লাব ঢাকা লিমিটেড-এর ২০২৬ নির্বাচনে পরিচালক পদপ্রার্থী প্রকৌশলী আবদুল আউয়াল বিপ্লব বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়, তবুও নেই অনলাইন ব্যাংকিং; টাকা জমায় দীর্ঘ লাইনের ভোগান্তি

নোয়াখালীতে ৫০ পিস ইয়াবাসহ গ্রেপ্তার ১

আবদুল বাসেদ,সিনিয়র রিপোর্টার নোয়াখালী:

আবদুল বাসেদ,সিনিয়র রিপোর্টার নোয়াখালী:

নোয়াখালীতে জেলা গোয়েন্দা শাখা (ডিবি) অভিযান চালিয়ে ৫০ পিস ইয়াবাসহ ১ জন মাদক ব্যবসায়ীকে গ্রেফতার করেছে। জেলার বেগমগঞ্জ থানাধীন একলাশপুর ইউনিয়নের মধ্যম একলাশপুর গ্রামে গোপন সংবাদের ভিত্তিতে এ অভিযান পরিচালনা করা হয়।
জেলা পুলিশ সূত্রে জানা যায়, নোয়াখালী জেলার পুলিশ সুপারের দিকনির্দেশনা ও ডিবি ওসির সার্বিক তত্ত্বাবধানে এসআই (নিঃ) মোঃ আনোয়ার হোসেনের নেতৃত্বে গোয়েন্দা পুলিশের একটি চৌকস দল এ অভিযান চালায়। টহলকালে গোপন সংবাদের ভিত্তিতে খবর পেয়ে একলাশপুর বাজারের জনৈক বাবুলের দোকানের পেছনের খালি জায়গা থেকে মোঃ কবির (৩১) নামের এক ব্যক্তিকে আটক করা হয়। পরবর্তীতে তাঁর দেহ তল্লাশি করে ৫০ পিস ইয়াবা ট্যাবলেট উদ্ধার করা হয়। গ্রেফতারকৃত মোঃ কবির বেগমগঞ্জ থানার একলাশপুর ইউনিয়নের ৩ নং ওয়ার্ডের নুরু মিয়া বেপারী বাড়ীর মোঃ আব্দুর রহিম ও আমেনা খাতুনের ছেলে। পুলিশ জানায়, আটককৃত আসামির বিরুদ্ধে বেগমগঞ্জ থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা দায়েরের প্রক্রিয়া চলমান রয়েছে।