September 26, 2026, 11:41 pm
শিরোনাম :
নোয়াখালী লায়ন্স ক্লাব সিটির উদ্যোগে বৃক্ষ রোপন কর্মসূচী! শাহ্ সিমেন্টের উদ্যোগে নোয়াখালীতে ‘সেরা কারিগর’ রাজমিস্ত্রী প্রোগ্রাম অনুষ্ঠিত হাইকোর্টের নিষেধাজ্ঞা অমান্য করে বাড়ি ভাঙচুরের অভিযোগ, নিরাপত্তা চেয়ে সংবাদ সম্মেলন হাতিয়াতে ধান খেতে কীটনাশক স্প্রের বিষাক্ত বাষ্পে শ্রেণিকক্ষে অসুস্থ ১৬ শিক্ষার্থী বেগমগঞ্জে উপজেলা প্রশাসন ও উপজেলা মৎস্য দপ্তরের যৌথ অভিযান গুণবতী ফাজিল (ডিগ্রী) মাদ্রাসার ছাত্র-ছাত্রীদের সাথে মতবিনিময় সভা অনুষ্ঠিত। হাইকোর্ট এর নিষেধাজ্ঞার আদেশকে বৃদ্ধাঙ্গুলি দেখিয়ে চলছে বাড়ী দখল ও দেয়াল নির্মাণ তোষকের নিচে পাইপগান-কার্তুজ, যুবক গ্রেপ্তার নোয়াখালী ক্লাব ঢাকা লিমিটেড-এর ২০২৬ নির্বাচনে পরিচালক পদপ্রার্থী প্রকৌশলী আবদুল আউয়াল বিপ্লব বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়, তবুও নেই অনলাইন ব্যাংকিং; টাকা জমায় দীর্ঘ লাইনের ভোগান্তি

নোয়াখালীর আলা উদ্দিন ফিসারিজ পেল জাতীয় মৎস্য পদক ২০২৬-এর স্বর্ণপদক পেলেন

রিপন মজুমদার

রিপন মজুমদার

মাছের পোনা উৎপাদনে উল্লেখযোগ্য অবদানের স্বীকৃতিস্বরূপ জাতীয় মৎস্য পদক ২০২৬-এর স্বর্ণপদক পেয়েছে নোয়াখালীর আলা উদ্দিন ফিসারিজ। প্রতিষ্ঠানটির স্বত্বাধিকারী জনাব আলা উদ্দিনকে এ সম্মাননা প্রদান করা হয়েছে।

কিশোরগঞ্জ জেলার কটিয়াদী উপজেলার মিনি স্টেডিয়াম মাঠে আয়োজিত অনুষ্ঠানে মৎস্য খাতে গুরুত্বপূর্ণ অবদানের স্বীকৃতিস্বরূপ এ পদক প্রদান করা হয়।

মৎস্য অধিদপ্তর সূত্রে জানা যায়, আলা উদ্দিন ফিসারিজ নোয়াখালী সদর উপজেলার বদরপুর এবং সুবর্ণচর উপজেলার চরক্লার্ক এলাকায় কার্যক্রম পরিচালনা করছে। প্রতিষ্ঠানটি উন্নত ও গুণগতমানের কার্পজাতীয় মাছের পোনা উৎপাদন, সরবরাহ এবং মাছ চাষ সম্প্রসারণে গুরুত্বপূর্ণ ভূমিকা রেখে চলেছে।

২০২৫ সালে প্রতিষ্ঠানটি ২১টি পুকুরে মোট ১৭ দশমিক ৬ হেক্টর জলায়তনে গুণগতমানের রেণু ব্যবহার করে প্রায় ১৯৮ লাখ কার্পজাতীয় মাছের পোনা উৎপাদন করেছে। পাশাপাশি খামারটিতে ৩২ জনের সার্বক্ষণিক এবং ৬৩ জনের খণ্ডকালীন কর্মসংস্থান সৃষ্টি হয়েছে।

উন্নত মৎস্যচাষ পদ্ধতি অনুসরণ করে গুণগতমানের পোনা উৎপাদন, সরবরাহ ও কর্মসংস্থান সৃষ্টির মাধ্যমে মৎস্যচাষ সম্প্রসারণে গুরুত্বপূর্ণ অবদানের স্বীকৃতিস্বরূপ সরকার আলা উদ্দিন ফিসারিজকে জাতীয় মৎস্য পদক ২০২৬-এর স্বর্ণপদক প্রদান করে। একই সঙ্গে প্রতিষ্ঠানটিকে ৫০ হাজার টাকার ব্যাংক চেক দেওয়া হয়।

এ স্বীকৃতিতে নোয়াখালীর মৎস্য খাতে পোনা উৎপাদন ও আধুনিক মৎস্যচাষে নতুন উদ্দীপনা সৃষ্টি হবে বলে সংশ্লিষ্টরা আশা করছেন।