September 20, 2026, 8:46 am
শিরোনাম :
শাহ্ সিমেন্টের উদ্যোগে নোয়াখালীতে ‘সেরা কারিগর’ রাজমিস্ত্রী প্রোগ্রাম অনুষ্ঠিত হাইকোর্টের নিষেধাজ্ঞা অমান্য করে বাড়ি ভাঙচুরের অভিযোগ, নিরাপত্তা চেয়ে সংবাদ সম্মেলন হাতিয়াতে ধান খেতে কীটনাশক স্প্রের বিষাক্ত বাষ্পে শ্রেণিকক্ষে অসুস্থ ১৬ শিক্ষার্থী বেগমগঞ্জে উপজেলা প্রশাসন ও উপজেলা মৎস্য দপ্তরের যৌথ অভিযান গুণবতী ফাজিল (ডিগ্রী) মাদ্রাসার ছাত্র-ছাত্রীদের সাথে মতবিনিময় সভা অনুষ্ঠিত। হাইকোর্ট এর নিষেধাজ্ঞার আদেশকে বৃদ্ধাঙ্গুলি দেখিয়ে চলছে বাড়ী দখল ও দেয়াল নির্মাণ তোষকের নিচে পাইপগান-কার্তুজ, যুবক গ্রেপ্তার নোয়াখালী ক্লাব ঢাকা লিমিটেড-এর ২০২৬ নির্বাচনে পরিচালক পদপ্রার্থী প্রকৌশলী আবদুল আউয়াল বিপ্লব বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়, তবুও নেই অনলাইন ব্যাংকিং; টাকা জমায় দীর্ঘ লাইনের ভোগান্তি নোয়াখালীতে পুলিশ দেখে দৌড়ে পালানোর সময় আসামির মৃত্যু

নোয়াখালী জেলা পরিষদের প্রশাসক নিযুক্ত হলেন হারুনুর রশিদ আজাদ

আব্দুল্লাহ আল মামুন

নোয়াখালী জেলা পরিষদের প্রশাসক পদে নিযুক্ত হলেন নোয়াখালী জেলা বিএনপির আহ্বায়ক কমিটির সদস্য সচিব হারুনুর রশিদ আজাদ।
রবিবার স্থানীয় সরকার বিভাগ থেকে জারি করা এক প্রজ্ঞাপনে দেশের ৪২ টি জেলা পরিষদে প্রশাসক নিয়োগ দেয়া হয়।
জানা যায়, জেলা পরিষদের প্রশাসনিক কার্যক্রম সক্রিয় রাখা এবং স্থানীয় উন্নয়ন কর্মকাণ্ড ত্বরান্বিত করতেই এ নিয়োগ দেওয়া হয়েছে। এর অংশ হিসেবে নোয়াখালী জেলা পরিষদের প্রশাসক হিসেবে দায়িত্ব পেয়েছেন বিশিষ্ট রাজনীতিবিদ, ক্রীড়াসংগঠক ও সমাজসেবক হারুনর রশীদ আজাদ।
নিয়োগ পেয়ে হারুনুর রশিদ আজাদ বলেন, ‘নোয়াখালী একটি গুরুত্বপূর্ণ পুরোনো জেলা। জেলা পরিষদের মাধ্যমে জেলার উন্নয়ন কর্মকাণ্ড এগিয়ে নিতে সবাইকে সঙ্গে নিয়ে কাজ করতে চাই। জনগণের প্রত্যাশা পূরণে স্বচ্ছতা ও সমন্বয়ের মাধ্যমে দায়িত্ব পালনের চেষ্টা করব।সরকারের এ সিদ্ধান্তের মাধ্যমে জেলা পরিষদগুলোর প্রশাসনিক কার্যক্রম আরও গতিশীল ও কার্যকর হবে বলে আশা করছেন সাধারণ মানুষ।
মাননীয় প্রধানমন্ত্রী ও বিএনপির চেয়ারম্যান তারেক রহমানের প্রতি কৃতজ্ঞতা জানিয়ে তিনি বলেন, ‘আমার উপর অর্পিত দায়িত্ব যথাযথ পালনে চেষ্টা করব। এ জন্য জেলা বাসীর দোয়া চাই।’
নোয়াখালী জেলা পরিষদের প্রশাসক হিসেবে দায়িত্ব পাওয়া হারুন অর রশিদ আজাদের ছাত্র রাজনীতি দিয়ে তার রাজনৈতিক জীবন শুরু। জেলা ছাত্রদলের সভাপতি হিসেবে দায়িত্ব পালন করেছেন তিনি।
সেই থেকে তার রাজনৈতিক জীবনের উত্থান। একাধারে তিনি দুইবার নোয়াখালী পৌরসভা বিএনপির সভাপতির দায়িত্ব পালন করেন। এরপর নোয়াখালী জেলা বিএনপির সাধারণ সম্পাদক হিসেবে দায়িত্ব পালন করেন। বর্নাঢ্য রাজনীতির পাশাপাশি তিনি দুইবার নোয়াখালী পৌরসভার মেয়র নির্বাচিত হয়ে দায়িত্ব পালন করেন।