July 22, 2026, 9:28 am
শিরোনাম :
শিশু ধর্ষণচেষ্টার অভিযোগে অটোরিকশাচালকের পুরুষাঙ্গে মরিচের গুঁড়া লাগাল এলাকাবাসী স্ত্রী-সন্তানকে বাঁচিয়ে নিউইয়র্কে প্রাণ হারালেন নোয়াখালীর সোহাগ কুমিল্লায় চৌদ্দগ্রাম দাদির জন্য আম আনতে গিয়ে মাদরাসা ছাত্রের মৃত্যু জাতীয় কৃষক শক্তির মূখ্য সংগঠক হলেন নোয়াখালীর নফিউল ইসলাম জুলাই-আগষ্ট গণ অভ্যুত্থানের ২য় বর্ষপূর্তি উপলক্ষে চৌদ্দগ্রামে প্রীতি ফুটবল ম্যাচ অনুষ্ঠিত এজেএফবি স্টার অ্যাওয়ার্ড-২০২৬ পেলেন অপরূপ টিভির চেয়ারম্যান সাংবাদিক জিন্নাত আলী অবৈধ সম্পদ অর্জনের মামলা বাখরাবাদ গ্যাসের সাবেক কর্মচারীর ৮ বছরের কারাদন্ড ‘বিএনপি সরকার মানুষের হাতে বিদ্যুতের বদলে হারিকেন তুলে দিয়েছে’ ছাত্রশক্তির নবগঠিত নোয়াখালী জেলা কমিটির উদ্যোগে শহীদদের কবর জিয়ারত ও পরিবারের সাথে সাক্ষাৎ নোয়াখালীতে টানা তিন দিন ধরে বৃষ্টি, বন্যা হওয়ার সম্ভাবনা

নোয়াখালী সরকারি কলেজে ছাত্র সংসদ নির্বাচনের দাবিতে শিক্ষার্থীদের স্মারকলিপি

মোঃ নুর হোসাইন :

নোয়াখালী সরকারি কলেজ ছাত্র সংসদ (নোকসু) নির্বাচন আয়োজনের দাবিতে কলেজ কর্তৃপক্ষকে স্মারকলিপি প্রদান করেছে শিক্ষার্থীরা।

আজ বৃহস্পতিবার (১৫ জানুয়ারি) নোয়াখালী সরকারি কলেজের অধ্যক্ষ প্রফেসর মোঃ জাকির হোসেন এর হাতে স্মারকলিপি প্রদান করে বিভিন্ন বিভাগের শিক্ষার্থীদের একটি প্রতিনিধি দল। এসময় উপাধ্যক্ষ প্রফেসর এবিএম সানা উল্লাহ উপস্থিত ছিলেন।

ডাকসুর হাত ধরে জাকসু, চাকসু, রাকসু, জকসু সহ দেশের পাবলিক বিশ্ববিদ্যালয়গুলোয় ধাপে ধাপে অনুষ্ঠিত হচ্ছে ছাত্র সংসদ নির্বাচন। দেশের অন্যান্য প্রতিষ্ঠানের শিক্ষার্থীদের মতো নোয়াখালী সরকারি কলেজের শিক্ষার্থীরাও ছাত্র সংসদ নির্বাচনের দাবিতে সোচ্চার হয়েছেন। তারা জানতে চান, কবে অনুষ্ঠিত হবে ছাত্র সংসদ নির্বাচন। জাতীয় বিশ্ববিদ্যালয়ের সর্বশেষ কলেজ র‍্যাংকিং-এ বিভাগীয় পর্যায়ে শীর্ষ তৃতীয় স্থানে থাকা নোয়াখালী জেলার ঐতিহ্যবাহী এই কলেজের শিক্ষার্থীদের মধ্যে ছাত্র সংসদ নির্বাচন নিয়ে শুরু হয়েছে নানান জল্পনা কল্পনা।

নোয়াখালী সরকারি কলেজ কেন্দ্রীয় ছাত্র সংসদ (নোকসু) নির্বাচনের পক্ষে বিপক্ষে শিক্ষার্থীদের মতামত সংগ্রহের জন্য গত বছরের অক্টোবর মাসে একটি জরিপ পরিচালনা করেছে নোয়াখালী সরকারি কলেজ সাংবাদিক সমিতি। জরিপে ৮৮.২% শিক্ষার্থী ছাত্র সংসদ নির্বাচনের পক্ষে এবং ১১.৮% বিপক্ষে ভোট প্রদান করেছে। গত ২৫ সেপ্টেম্বর থেকে শুরু হয়ে ০৮ অক্টোবর পর্যন্ত দুই সপ্তাহ ধরে অনলাইনে গুগল ফর্মের মাধ্যমে পরিচালিত হয় এ জরিপ। জরিপে মোট মোট ৪৮৩ জন শিক্ষার্থী অংশগ্রহণ করে। ইংরেজি, গণিত, ইসলামিক স্টাডিজ, রাষ্ট্রবিজ্ঞান, সমাজবিজ্ঞান, রসায়ন, উদ্ভিদবিজ্ঞান সহ প্রায় সকল বিভাগের অনার্স ও মাস্টার্সের শিক্ষার্থীরা জরিপে অংশ নেয়। এছাড়াও ডিগ্রি (পাস) কোর্সের শিক্ষার্থীরাও এতে অংশ নেয়।

প্রতিটি শিক্ষা প্রতিষ্ঠানের প্রাণ হলো শিক্ষার্থীরা। সেই প্রতিষ্ঠানের প্রতি শিক্ষার্থীদের ন্যায্য দাবি-দাওয়া ও প্রয়োজনীয় চাহিদা থাকে। এসব দাবি সংশ্লিষ্ট কর্তৃপক্ষের কাছে তুলে ধরতে এবং সমাধানের লক্ষ্যে কাজ করতে অন্যতম গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে ছাত্র সংসদ। একটি গণতান্ত্রিক ও শিক্ষার্থীবান্ধব প্রতিষ্ঠান গড়ে তুলতে ছাত্র সংসদের গুরুত্ব অপরিসীম। কেননা এটি শিক্ষার্থীদের গণতান্ত্রিক চর্চা শেখায় এবং নেতৃত্বগুণ তৈরিতে সহায়তা করে। আগামীর গণতান্ত্রিক বাংলাদেশ বিনির্মাণ করতে এবং ভবিষ্যৎ প্রজন্মকে দেশ পরিচালনায় যোগ্য করে গড়ে তুলতে ছাত্রসংসদের গুরুত্ব অপরিহার্য।

জানা গেছে, সর্বশেষ ১৯৯৬ সালে নোয়াখালী সরকারি কলেজে ছাত্র সংসদ নির্বাচন অনুষ্ঠিত হয়েছিল। এর পর থেকে দীর্ঘ ২৮ বছর ও আওয়ামী লীগ সরকারের আমলে ক্যাম্পাসে ছাত্রলীগের একক আধিপত্য বিস্তারের ফলে ছাত্র সংসদ নির্বাচন অনুষ্ঠিত হয়নি। তৎকালীন সময়ে কলেজের ছাত্র সংসদ ক্ষমতাসীন ছাত্রসংগঠনের কার্যালয়ের মতো করে দখল করে রেখেছিল। শিক্ষার্থীদের কাছ থেকে প্রতিবছর ছাত্র সংসদ বাবদ ২৫ টাকা করে আদায় করা হয়। কিন্তু এখন পর্যন্ত সেই টাকার কোনো হিসেব শিক্ষার্থীদের মধ্যে উপস্থাপন করা হয়নি। দীর্ঘ সময় ধরে কোনো ছাত্র সংসদ নেই, তাহলে কোথায় ব্যয় হচ্ছে এই টাকা? এমন প্রশ্নই তুলছেন অনেক শিক্ষার্থী।