September 20, 2026, 8:43 am
শিরোনাম :
শাহ্ সিমেন্টের উদ্যোগে নোয়াখালীতে ‘সেরা কারিগর’ রাজমিস্ত্রী প্রোগ্রাম অনুষ্ঠিত হাইকোর্টের নিষেধাজ্ঞা অমান্য করে বাড়ি ভাঙচুরের অভিযোগ, নিরাপত্তা চেয়ে সংবাদ সম্মেলন হাতিয়াতে ধান খেতে কীটনাশক স্প্রের বিষাক্ত বাষ্পে শ্রেণিকক্ষে অসুস্থ ১৬ শিক্ষার্থী বেগমগঞ্জে উপজেলা প্রশাসন ও উপজেলা মৎস্য দপ্তরের যৌথ অভিযান গুণবতী ফাজিল (ডিগ্রী) মাদ্রাসার ছাত্র-ছাত্রীদের সাথে মতবিনিময় সভা অনুষ্ঠিত। হাইকোর্ট এর নিষেধাজ্ঞার আদেশকে বৃদ্ধাঙ্গুলি দেখিয়ে চলছে বাড়ী দখল ও দেয়াল নির্মাণ তোষকের নিচে পাইপগান-কার্তুজ, যুবক গ্রেপ্তার নোয়াখালী ক্লাব ঢাকা লিমিটেড-এর ২০২৬ নির্বাচনে পরিচালক পদপ্রার্থী প্রকৌশলী আবদুল আউয়াল বিপ্লব বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়, তবুও নেই অনলাইন ব্যাংকিং; টাকা জমায় দীর্ঘ লাইনের ভোগান্তি নোয়াখালীতে পুলিশ দেখে দৌড়ে পালানোর সময় আসামির মৃত্যু

বেগমগঞ্জে উপজেলা প্রশাসন ও উপজেলা মৎস্য দপ্তরের যৌথ অভিযান

আবদুল বাসেদ, সিনিয়র রিপোর্টার নোয়াখালী:

আবদুল বাসেদ, সিনিয়র রিপোর্টার নোয়াখালী:
বেগমগঞ্জ উপজেলার রাজগঞ্জ ও ছয়ানি ইউনিয়নের আশেপাশের এলাকায় রাস্তা সংলগ্ন খাল দখল করে বেল বসানো ও বেশাল জাল অপসারণে উপজেলা প্রশাসন ও উপজেলা মৎস্য দপ্তরের যৌথ সকাল সাড়ে ১১টা থেকে বিকাল আড়াইটা পর্যন্ত পরিচালনা করা হয়।
এসময় অবৈধভাবে বেল স্থাপন ও বেশাল জাল দিয়ে দেশীয় প্রজাতির মাছ শিকার করায় মৎস্য রক্ষা ও সংরক্ষণ আইন ১৯৫০ এর ০৫ ধারায় ০১ টি মামলায়
(১) মো. সেলিম (৬৫) পিতা-নাদু মিয়া – কে ২ হাজার টাকা
সড়ক পরিবহন আইন ২০১৮ এর ৬৬ ধারায়
৩ টি মামলায় প্রত্যেকে ৫০০ টাকা করে ১৫০০/ টাকা এবংবালু মহাল ও মাটি ব্যবস্থাপনা আইন ২০১০ অনুসারে
নেওয়াজ শরিফ নিকি(৩২) পিতা- সেলিম উদ্দিন-কে
৫০০০০/ টাকা অর্থ দন্ড প্রদান করা হয়। মোট মামলা : ০৫ টি
মোট অর্থদন্ড: ৫৩৫০০ টাকা
এ সময় বেগমগঞ্জ উপজেলার এসি ল্যান্ড ও বিজ্ঞ নির্বাহী ম্যাজিস্ট্রেট মোহাম্মদ সাদাত হোসেন ও সিনিয়র মৎস্য কর্মকর্তা মাসুমা আক্তার এবং বেগমগঞ্জ মডেল থানাধীন রাজগঞ্জ ফাঁড়ির উপপরিদর্শক ইকবাল সহ পুলিশের চৌকস টিম সহযোগিতা করেন।
জনস্বার্থে অভিযান চলমান থাকবে।