July 22, 2026, 9:31 am
শিরোনাম :
শিশু ধর্ষণচেষ্টার অভিযোগে অটোরিকশাচালকের পুরুষাঙ্গে মরিচের গুঁড়া লাগাল এলাকাবাসী স্ত্রী-সন্তানকে বাঁচিয়ে নিউইয়র্কে প্রাণ হারালেন নোয়াখালীর সোহাগ কুমিল্লায় চৌদ্দগ্রাম দাদির জন্য আম আনতে গিয়ে মাদরাসা ছাত্রের মৃত্যু জাতীয় কৃষক শক্তির মূখ্য সংগঠক হলেন নোয়াখালীর নফিউল ইসলাম জুলাই-আগষ্ট গণ অভ্যুত্থানের ২য় বর্ষপূর্তি উপলক্ষে চৌদ্দগ্রামে প্রীতি ফুটবল ম্যাচ অনুষ্ঠিত এজেএফবি স্টার অ্যাওয়ার্ড-২০২৬ পেলেন অপরূপ টিভির চেয়ারম্যান সাংবাদিক জিন্নাত আলী অবৈধ সম্পদ অর্জনের মামলা বাখরাবাদ গ্যাসের সাবেক কর্মচারীর ৮ বছরের কারাদন্ড ‘বিএনপি সরকার মানুষের হাতে বিদ্যুতের বদলে হারিকেন তুলে দিয়েছে’ ছাত্রশক্তির নবগঠিত নোয়াখালী জেলা কমিটির উদ্যোগে শহীদদের কবর জিয়ারত ও পরিবারের সাথে সাক্ষাৎ নোয়াখালীতে টানা তিন দিন ধরে বৃষ্টি, বন্যা হওয়ার সম্ভাবনা

যৌথ নদী কমিশনের বাংলাদেশ পক্ষের কমিটি পুনর্গঠন

Reporter Name

যৌথ নদী কমিশনের বাংলাদেশ পক্ষের কমিটি পুনর্গঠন করেছে পানিসম্পদ মন্ত্রণালয়।

পুনর্গঠিত কমিশনের বাংলাদেশ পক্ষের সভা সোমবার (৫ জানুয়ারি) কমিশনের চেয়ারম্যান পানিসম্পদ মন্ত্রণালয়ের উপদেষ্টা সৈয়দা রিজওয়ানা হাসানের সভাপতিত্বে গ্রিন রোডের পানি ভবনে অনুষ্ঠিত হয়।

সভায় কমিশনের প্রকৌশলী সদস্য মো. আনোয়ার কাদির কমিশনের বিভিন্ন বিষয় ও ভবিষ্যৎ কর্মপরিকল্পনা নিয়ে আলোকপাত করেন।

গত ১ জানুযারি কমিটি পুনর্গঠন করা হয়েছে।

পুনর্গঠিত কমিটির চেয়ারম্যান হিসেবে রয়েছেন—পানিসম্পদ মন্ত্রণালয়ের উপদেষ্টা। উপদেষ্টা হিসেবে রয়েছেন পানিসম্পদ মন্ত্রণালয়ের সিনিয়র সচিব।
সদস্য হিসেবে রয়েছেন—পররাষ্ট্র মন্ত্রণালয়ের দক্ষিণ এশিয়া অনুবিভাগের মহাপরিচালক, যৌথ নদী কমিশনের প্রকৌশলী সদস্য, বুয়েটের পানিসম্পদ কৌশল বিভাগের অধ্যাপক ড. মো. আতাউর রহমান, বিশেষজ্ঞ সাবেক সচিব ড. মাহফুজুল হক ও বিশেষজ্ঞ সাবেক রাষ্ট্রদূত মেহদী হাসান।