August 20, 2026, 8:41 pm
শিরোনাম :
নোবিপ্রবি রোভার স্কাউট গ্রুপের সিনিয়র রোভার মেট নির্বাচিত ইউসুফ, গার্লস ইন সিনিয়র রোভার মেট ইন্না নব-নির্বাচিত মহামান্য রাষ্ট্রপতিকে নোবিপ্রবি উপাচার্যের অভিনন্দন নোয়াখালীতে বেদেপল্লীতে মাদক ব্যবসার প্রতিবাদে বিক্ষোভ-সমাবেশ নোয়াখালীতে স্বেচ্ছাসেবক দলের ৪৬তম প্রতিষ্ঠা বার্ষিকী পালিত নোয়াখালী পৌর বণিক সমিতি নির্বাচনে আপেল-রায়হান প্যানেলের মনোনয়ন পত্র জমা রাজগঞ্জ ছাত্র-যুব কল্যাণ ফাউন্ডেশনের আয়োজনে ‘বনায়নে বেগমগঞ্জ’ মাসব্যাপী বৃক্ষরোপণ কর্মসূচি শুরু নোয়াখালীতে প্রশিক্ষণার্থীদের ক্লাস নিলেন পুলিশ সুপার নোবিপ্রবিতে সাংবাদিকদের ওপর হামলার প্রতিবাদ, দ্রুত বিচারের দাবি নোয়াখালীতে মাদকবিরোধী বিশেষ অভিযানে গ্রেপ্তার ২৭ নোবিপ্রবি এমআইএস বিভাগের ৪র্থ ব্যাচের বিদায় সংবর্ধনা অনুষ্ঠিত

রাজগঞ্জ ছাত্র-যুব কল্যাণ ফাউন্ডেশনের আয়োজনে ‘বনায়নে বেগমগঞ্জ’ মাসব্যাপী বৃক্ষরোপণ কর্মসূচি শুরু

মোঃ নুর হোসাইন:

মোঃ নুর হোসাইন:
পরিবেশের ভারসাম্য রক্ষা, সবুজায়ন বৃদ্ধি এবং জলবায়ু পরিবর্তনের বিরূপ প্রভাব মোকাবিলায় নোয়াখালীর বেগমগঞ্জে শুরু হয়েছে ‘বনায়নে বেগমগঞ্জ—মাসব্যাপী বৃক্ষরোপণ কর্মসূচি-২০২৬’। আগস্ট মাসজুড়ে উপজেলার বিভিন্ন এলাকায় এ কর্মসূচির আওতায় বৃক্ষরোপণ ও রোপণ করা গাছের পরিচর্যা করা হবে।

রাজগঞ্জ ছাত্র-যুব কল্যাণ ফাউন্ডেশনের আয়োজনে এবং আদম দাউদ যুব ফাউন্ডেশনের সার্বিক সহযোগিতায় আয়োজিত কর্মসূচির উদ্বোধন করেন বেগমগঞ্জ উপজেলা যুব উন্নয়ন কর্মকর্তা মুহাম্মদ মিজানূর রহমান।

প্রধান অতিথির বক্তব্যে মুহাম্মদ মিজানূর রহমান বলেন, সরকার বৃক্ষরোপণ কর্মসূচিকে অগ্রাধিকার দিয়েছে। পরিবেশের ভারসাম্য রক্ষা ও জলবায়ু পরিবর্তনের প্রভাব মোকাবিলায় বেশি বেশি গাছ লাগানোর পাশাপাশি রোপণ করা গাছের পরিচর্যা ও সংরক্ষণ নিশ্চিত করতে হবে। সরকারি উদ্যোগের পাশাপাশি যুবসমাজ ও স্বেচ্ছাসেবী সংগঠনগুলোকে বৃক্ষরোপণ কর্মসূচিতে আরও সক্রিয়ভাবে এগিয়ে আসার আহ্বান জানান তিনি।

অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে আরও উপস্থিত ছিলেন কৃষ্ণরামপুর উচ্চ বিদ্যালয়ের সহকারী প্রধান শিক্ষক তাহমিনা সুলতানা দিনা এবং কৃষ্ণরামপুর সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক আবুল বাশার ভুলু।

বিশেষ অতিথির বক্তব্যে রাজগঞ্জ ছাত্র-যুব কল্যাণ ফাউন্ডেশনের প্রতিষ্ঠাতা সদস্য মো. সাইফুল ইসলাম বলেন, “আমরা ইতিমধ্যে বেগমগঞ্জ উপজেলার বিভিন্ন যুব সংগঠনের সঙ্গে যোগাযোগ করেছি। বেগমগঞ্জের যুব সংগঠনগুলোর সম্মিলিত প্রচেষ্টায় পুরো উপজেলায় পর্যায়ক্রমে বৃক্ষরোপণ করা হবে এবং রোপণ করা গাছগুলোর পরিচর্যা নিশ্চিত করা হবে। শুধু বৃক্ষরোপণ নয়, গাছগুলো বড় হওয়া পর্যন্ত দায়িত্ব নিয়ে কাজ করাই আমাদের লক্ষ্য।”

তিনি আরও বলেন, উপজেলার বিভিন্ন এলাকার যুব সংগঠনগুলোকে সম্পৃক্ত করে একটি সমন্বিত ও পরিবেশবান্ধব কার্যক্রম গড়ে তোলার উদ্যোগ নেওয়া হয়েছে। এর মাধ্যমে বেগমগঞ্জকে আরও সবুজ, সুন্দর ও বাসযোগ্য উপজেলা হিসেবে গড়ে তোলার প্রত্যয় ব্যক্ত করেন তিনি।

অনুষ্ঠানে সভাপতিত্ব করেন কৃষ্ণরামপুর উচ্চ বিদ্যালয়ের সহকারী শিক্ষক ও রাজগঞ্জ ছাত্র-যুব কল্যাণ ফাউন্ডেশনের কার্যকরী সভাপতি মনির আহমেদ। অনুষ্ঠান সঞ্চালনা করেন কৃষ্ণরামপুর উচ্চ বিদ্যালয়ের সহকারী শিক্ষক ও রাজগঞ্জ ছাত্র-যুব কল্যাণ ফাউন্ডেশনের দপ্তর সম্পাদক নেয়ামত উল্লাহ।

এ সময় উপস্থিত ছিলেন সাহিদা আক্তার কাজল, আদম দাউদ যুব ফাউন্ডেশনের সাধারণ সম্পাদক জিসানুর আলম, সদস্য রিয়াজ হোসেনসহ বিভিন্ন যুব সংগঠনের প্রতিনিধি ও স্বেচ্ছাসেবীরা।

আয়োজকরা জানান, ‘বনায়নে বেগমগঞ্জ—মাসব্যাপী বৃক্ষরোপণ কর্মসূচি-২০২৬’-এর আওতায় উপজেলার বিভিন্ন ইউনিয়ন ও এলাকায় পর্যায়ক্রমে বৃক্ষরোপণ করা হবে। পাশাপাশি রোপণ করা গাছের নিয়মিত পরিচর্যা ও সংরক্ষণে স্থানীয় যুব সংগঠনগুলোকে দায়িত্বশীল ভূমিকা পালনের আহ্বান জানানো হয়েছে।