November 11, 2026, 3:57 am
শিরোনাম :
সংস্কার হচ্ছে রেলপথ, নোয়াখালী রুটে চালু হচ্ছে নতুন ট্রেন যুক্তরাজ্যের স্বরাষ্ট্র দপ্তরের প্রতিবেদন বিএনপি সরকার গঠনের পর দেশের রাজনৈতিক পরিস্থিতির উন্নতি হয়েছে চৌদ্দগ্রামে জমি নিয়ে বিরোধ, বসতবাড়ি ভাঙচুরের অভিযোগ দুই লাখ টাকার ক্ষয়ক্ষতির দাবি, প্রাণনাশের হুমকি গুণবতীতে প্রাইজমানি ফুটবল টুর্নামেন্টের মেগা ফাইনাল: ট্রাইবেকারে কুমিল্লার কাছে হারলো নোয়াখালী বিসিবির নতুন টুর্নামেন্টের নিলামে ক্রিকেটাররা আন্দোলন নিয়ে কংগ্রেস নেতা রাহুলকে কড়া সমালোচনা মোদীর নোয়াখালীর হাতিয়ায় শিশু ধর্ষণ চেষ্টার অভিযোগে তরুণ গ্রেপ্তার কোম্পানীগঞ্জে ভাড়া বাসা থেকে ব্যবসায়ীর ঝুলন্ত মরদেহ উদ্ধার আদালতের নির্দেশে জাল দলিলের প্রতিবেদন দিয়ে আক্রোশের শিকার সাব-রেজিস্ট্রার সর্বাধুনিক স্বাস্থ্যসেবা নিয়ে ব্র্যাক হেলথকেয়ার এখন নোয়াখালীতে

হরিরামপুরে অধ্যাপক আব্দুল হামিদ মিয়ার পক্ষ হতে ৩১দফার লিফলেট বিতরণ।

Reporter Name

মোহাম্মদ আলী, মানিকগঞ্জ প্রতিনিধি।

মানিকগঞ্জ-২ (হরিরামপুর -সিংগাইর ও সদর আংশিক) আসনের বিএনপির মনোনয়ন প্রত্যাশী অধ্যাপক আব্দুল হামিদ মিয়ার পক্ষ হতে নির্বাচনী প্রচারণা কর্মসূচি হিসেবে ধানের শীষ প্রতীকে সুনিশ্চিত বিজয়ের লক্ষ্যে এবং তারেক রহমানের ঘোষিত ৩১ দফা বাস্তবায়নে লিফট বিতরণ করা হয়।
২৬ শে অক্টোবর রবিবার হরিরামপুর নির্বাচনী এলকায় বলড়া-নয়ারহাটে ৩১ দফা বাস্তবায়নের লক্ষে লিফলেট বিতরণ করা হয়।
মানিকগঞ্জ জেলা বিএনপির সাবেক বিএনপির উপদেষ্টা ও জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের সাবেক ছাত্রদল নেতা অধ্যাপক আব্দুল হামিদ মিয়া জানান,আগামী ত্রয়োদশ জাতীয় সংসদ সদস্য নির্বাচনে দলমত নির্বিশেষে ধানের শীষ প্রতীকের বিজয় সুনিশ্চিত করতে বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের হাতকে শক্তিশালী করতে রাষ্ট্র কাঠামো মেরামতে ৩১ দফা কর্মসূচি বাস্তবায়ন করার কোন বিকল্প নেই এবং ধান শীষে ভোট দেওয়ার আহ্বান জানাচ্ছি।
আমি মানিকগঞ্জ -২ আসনের ধানের শীষ প্রতীকে মনোনয়ন প্রত্যাশী।
জনগনের ভালোবাসা নিয়েই আগামীর পথ চলতে চাই।
বিগত দিনগুলোতে মানিকগঞ্জের মা-মাটির স্বার্থে ছিলাম আছি এবং ভবিষ্যতে ও থাকবো ইনশাআল্লাহ।

বিএনপির উপদেষ্টামন্ডলীর সদস্য ও জেলা বিএনপির আহ্বায়ক আফরোজা খানম রিতার পক্ষ থেকে শুভেচ্ছা জানানো সহ ধানের শীষের পক্ষে ভোট দেওয়ার আহ্বান করেন -জেলা বিএনপির আহ্বায়ক কমিটির সদস্য ও জেলা জাসাসের সভাপতি মোশরফ শিকদার।
উক্ত অনুষ্ঠানে এসময় উপস্থিত ছিলেন উপজেলা বিএনপির যুগ্ন সাধারণ সম্পাদক মোঃ বুলবুল ইসলাম,হারুকান্দি ইউনিয়ন বিএনপির সভাপতি মোঃ সেলিম মিয়া, উপজেলা যুবদলের সদস্য কাজল মাহমুদ আতাউর প্রমূখ।
জেলা বিএনপির আহ্বায়ক কমিটির সদস্য মোশাররফ শিকদার জানান,জেলা বিএনপির আহ্বায়ক মা-মাটি গণমানুষের নেত্রী আফরোজা খানম রিতার হাতকে শক্তিশালী করতে আগামী ত্রয়োদশ জাতীয় সংসদ সদস্য নির্বাচনে দলমত নির্বিশেষে ধানের শীষ প্রতীকে ভোট দেওয়ার আহ্বান জানাচ্ছি।
উপস্থিত নেতাকর্মীরা আলোচনা শেষে লিফলেট বিতরণ করা সহ অনুষ্ঠানের সাফল্য কামনা করেন।