September 20, 2026, 8:42 am
শিরোনাম :
শাহ্ সিমেন্টের উদ্যোগে নোয়াখালীতে ‘সেরা কারিগর’ রাজমিস্ত্রী প্রোগ্রাম অনুষ্ঠিত হাইকোর্টের নিষেধাজ্ঞা অমান্য করে বাড়ি ভাঙচুরের অভিযোগ, নিরাপত্তা চেয়ে সংবাদ সম্মেলন হাতিয়াতে ধান খেতে কীটনাশক স্প্রের বিষাক্ত বাষ্পে শ্রেণিকক্ষে অসুস্থ ১৬ শিক্ষার্থী বেগমগঞ্জে উপজেলা প্রশাসন ও উপজেলা মৎস্য দপ্তরের যৌথ অভিযান গুণবতী ফাজিল (ডিগ্রী) মাদ্রাসার ছাত্র-ছাত্রীদের সাথে মতবিনিময় সভা অনুষ্ঠিত। হাইকোর্ট এর নিষেধাজ্ঞার আদেশকে বৃদ্ধাঙ্গুলি দেখিয়ে চলছে বাড়ী দখল ও দেয়াল নির্মাণ তোষকের নিচে পাইপগান-কার্তুজ, যুবক গ্রেপ্তার নোয়াখালী ক্লাব ঢাকা লিমিটেড-এর ২০২৬ নির্বাচনে পরিচালক পদপ্রার্থী প্রকৌশলী আবদুল আউয়াল বিপ্লব বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়, তবুও নেই অনলাইন ব্যাংকিং; টাকা জমায় দীর্ঘ লাইনের ভোগান্তি নোয়াখালীতে পুলিশ দেখে দৌড়ে পালানোর সময় আসামির মৃত্যু

হাইকোর্ট এর নিষেধাজ্ঞার আদেশকে বৃদ্ধাঙ্গুলি দেখিয়ে চলছে বাড়ী দখল ও দেয়াল নির্মাণ

নিজস্ব প্রতিনিধি:

নিজস্ব প্রতিনিধি:

নোয়াখালী জেলার সুধারাম থানাধীন মাইজদী মৌজার নতুন কলেজ রোড পিউকাহা ভিলার ৬ শতক জমি নিয়ে ঐ এলাকার রবিউল হকের সহিত দীর্ঘদিন যাবত বিরোধ চলে আসছে। এই নিয়ে ঐ বাড়ীর ওয়ারিশগণ একটি অগ্রক্রয় মামলা ৫৮/২০২৩ দায়ের করেন। এই মামলার পরিপ্রেক্ষিতে হাইকোর্টে বাদীগন একটি সিভিল রেভিশন ১৫৫৯/২০২৬ দায়ের করেন। এতে মহামান্য হাইকোর্ট গত ২০/০৫/২০২৬ইং তারিখে উভয়পক্ষকে স্থিতিবস্থা বজায় রাখার জন্য ৬ মাসের একটি আদেশ দেন। কিন্তু বিবাদী রবিউল হক এই আদেশকে বৃদ্ধাঙ্গুলি দেখিয়ে গত ২৩/০৮/২০২৬ইং তারিখ থেকে দেয়াল নির্মাণ ও উন্নয়নমূলক কাজ শুরু করেন। বাঁধা দিতে গেলে প্রাণনাশের হুমকি প্রদান করে। বাদীগন মহিলা ও অসহায় হওয়ায় থানা পুলিশেরও তেমন সহযোগীতা পাচ্ছেননা। অপরদিকে বিবাদী পেশী শক্তিতে বলিয়ান হওয়ায় তার সঙ্গে বাদীগন পেরে উঠছেন না। এই ব্যাপারে বিবাদীর সঙ্গে যোগাযোগ করা হলে কোন মন্তব্য করতে রাজি হননি।