October 16, 2026, 3:31 am
শিরোনাম :
আদালতের নির্দেশে জাল দলিলের প্রতিবেদন দিয়ে আক্রোশের শিকার সাব-রেজিস্ট্রার সর্বাধুনিক স্বাস্থ্যসেবা নিয়ে ব্র্যাক হেলথকেয়ার এখন নোয়াখালীতে নোয়াখালীতে ঘুমন্ত ভগ্নিপতিকে ছুরিকাঘাতে হত্যা, শ্যালক গ্রেপ্তার বসুরহাট পৌরসভার সাবেক মেয়র কাদের মির্জা, স্ত্রী-ছেলের বিরুদ্ধে দুদকের তিন মামলা নোয়াখালী সদরে ৮০পিস ইয়াবা সহ আটক ১যুবক নিখোঁজের একদিন পর পুকুর পাড়ে মিলল তরুণের মরদেহ দেকলে খাইতো মনে কইবো, খাইতো মনে কইলে চলি আইবেন PizzaBurg Noakhali ! বিশিষ্ট সমাজসেবক, সোনাপুর বাজারের বিশিষ্ট ব্যবসায়ীকে দেখতে জাতীয় সাংবাদিক সংস্থার সাংগঠনিক সচিব নোয়াখালী লায়ন্স ক্লাব সিটির উদ্যোগে বৃক্ষ রোপন কর্মসূচী! শাহ্ সিমেন্টের উদ্যোগে নোয়াখালীতে ‘সেরা কারিগর’ রাজমিস্ত্রী প্রোগ্রাম অনুষ্ঠিত

হাতিয়ায় নির্মাণ হচ্ছে ‘ফ্যান্টাসি কিংডম পার্ক’, উন্মোচিত হবে বিনোদনের নতুন দিগন্ত

আবদুল বাসেদ,সিনিয়র রিপোর্টার নোয়াখালী:

আবদুল বাসেদ,সিনিয়র রিপোর্টার নোয়াখালী:

নোয়াখালীর দ্বীপ উপজেলা হাতিয়ায় আধুনিক বিনোদনকেন্দ্র হিসেবে ‘হাতিয়া ফ্যান্টাসি কিংডম পার্ক’ নির্মাণের পরিকল্পনা চলছে। প্রস্তাবিত এই পার্কটি হাতিয়ার সাগরিয়া এলাকায় হাতিয়া ডিগ্রি কলেজের রাস্তার পূর্ব পাশে বিশাল জায়গাজুড়ে নির্মিত হতে পারে বলে জানা গেছে।হাতিয়ার কয়েকজন উদ্যোক্তার যৌথ উদ্যোগে এ পরিকল্পনা গ্রহণ করা হয়েছে। পার্ক নির্মাণের পরিকল্পনা বাস্তবায়নের লক্ষ্যে ইতোমধ্যে প্রাথমিকভাবে কাজ শুরু করেছেন সংশ্লিষ্টরা। আধুনিক বিনোদন ব্যবস্থাসহ দর্শনার্থীদের জন্য আকর্ষণীয় পরিবেশ তৈরি করার লক্ষ্যেই এই পার্ক নির্মাণের চিন্তা করা হচ্ছে।নদী ও সমুদ্রবেষ্টিত প্রাকৃতিক সৌন্দর্যের দ্বীপ উপজেলা হাতিয়ায় বর্তমানে দর্শনার্থীদের বিনোদনের জন্য উল্লেখযোগ্য কোনো আধুনিক পার্ক নেই। ফলে স্থানীয় বাসিন্দাদের পাশাপাশি শিশু-কিশোর, শিক্ষার্থী ও পরিবার নিয়ে ঘুরতে আসা দর্শনার্থীদের জন্য একটি মানসম্মত বিনোদনকেন্দ্রের প্রয়োজনীয়তা দীর্ঘদিনের।স্থানীয়দের আশা, পরিকল্পনাটি বাস্তবায়িত হলে হাতিয়াবাসীর বিনোদনের নতুন দিগন্ত উন্মোচিত হবে। পাশাপাশি দূর-দূরান্ত থেকে আগত দর্শনার্থীদের ঘুরে বেড়ানো ও অবসর সময় কাটানোর সুযোগ তৈরি হবে। সম্ভাব্য ‘হাতিয়া ফ্যান্টাসি কিংডম পার্ক’ নির্মাণ হলে দ্বীপের পর্যটন ও স্থানীয় অর্থনীতিতেও ইতিবাচক প্রভাব পড়তে পারে।তবে পার্কটির নির্মাণ পরিকল্পনা ও বাস্তবায়নের অগ্রগতি নিয়ে সংশ্লিষ্টদের পক্ষ থেকে বিস্তারিত তথ্য এখনো প্রকাশ করা হয়নি। স্থানীয়রা দ্রুত পরিকল্পনাটি বাস্তবায়নের মাধ্যমে হাতিয়ায় উভয় বিনোদনকেন্দ্র গড়ে ওঠার প্রত্যাশা করছেন।