September 20, 2026, 8:46 am
শিরোনাম :
শাহ্ সিমেন্টের উদ্যোগে নোয়াখালীতে ‘সেরা কারিগর’ রাজমিস্ত্রী প্রোগ্রাম অনুষ্ঠিত হাইকোর্টের নিষেধাজ্ঞা অমান্য করে বাড়ি ভাঙচুরের অভিযোগ, নিরাপত্তা চেয়ে সংবাদ সম্মেলন হাতিয়াতে ধান খেতে কীটনাশক স্প্রের বিষাক্ত বাষ্পে শ্রেণিকক্ষে অসুস্থ ১৬ শিক্ষার্থী বেগমগঞ্জে উপজেলা প্রশাসন ও উপজেলা মৎস্য দপ্তরের যৌথ অভিযান গুণবতী ফাজিল (ডিগ্রী) মাদ্রাসার ছাত্র-ছাত্রীদের সাথে মতবিনিময় সভা অনুষ্ঠিত। হাইকোর্ট এর নিষেধাজ্ঞার আদেশকে বৃদ্ধাঙ্গুলি দেখিয়ে চলছে বাড়ী দখল ও দেয়াল নির্মাণ তোষকের নিচে পাইপগান-কার্তুজ, যুবক গ্রেপ্তার নোয়াখালী ক্লাব ঢাকা লিমিটেড-এর ২০২৬ নির্বাচনে পরিচালক পদপ্রার্থী প্রকৌশলী আবদুল আউয়াল বিপ্লব বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়, তবুও নেই অনলাইন ব্যাংকিং; টাকা জমায় দীর্ঘ লাইনের ভোগান্তি নোয়াখালীতে পুলিশ দেখে দৌড়ে পালানোর সময় আসামির মৃত্যু

৭নং ধর্মপুর ইউনিয়ন স্বেচ্ছাসেবক দলের নবগঠিত কমিটি আহ্বায়ক,মোঃ শাহাদাত হোসেন সদস্য সচিব,রাশেদুল হাসান রাশেদ

Reporter Name

৭নং ধর্মপুর ইউনিয়ন স্বেচ্ছাসেবক দলের নবগঠিত কমিটি আহ্বায়ক,মোঃ শাহাদাত হোসেন সদস্য সচিব,রাশেদুল হাসান রাশেদ

নোয়াখালী: নোয়াখালী সদর উপজেলার ৭নং ধর্মপুর ইউনিয়ন জাতীয়তাবাদী স্বেচ্ছাসেবক দলের ১৩ সদস্য বিশিষ্ট আহ্বায়ক কমিটি ঘোষণা করা হয়েছে।

২৬ মে ২০২৬ তারিখে স্বাক্ষরিত পত্রে দেখা যায়, মোঃ শাহাদাত হোসেনকে আহ্বায়ক এবং রাশেদুল হাসান রাশেদকে সদস্য সচিব করে কমিটি গঠন করা হয়েছে।

কমিটিতে সিনিয়র যুগ্ম-আহ্বায়ক হয়েছেন মোঃ মঈন উদ্দিন। যুগ্ম-আহ্বায়ক হিসেবে রয়েছেন মোঃ মামুন, মাহমুদুল হাসান সম্রাট, সাইফুল ইসলাম পারভেজ, মোঃ আব্দুল করিম, কামরুল হাসান মুন্না, সাইফুল ইসলাম অতি, বাবর হোসেন, মোঃ আব্দুল্লাহ আল মামুন, মোঃ সুজন এবং মোঃ রিয়াজ মাহমুদ।

সদর উপজেলা স্বেচ্ছাসেবক দলের আহ্বায়ক ওমর ফারুক অভি, সিনিয়র যুগ্ম-আহ্বায়ক জহিরুল ইসলাম জহির এবং সদস্য সচিব এড. আবুল কালাম আজাদ স্বাক্ষরিত পত্রে কমিটিটি অনুমোদন দেওয়া হয়।

নির্দেশনায় বলা হয়েছে, আগামী ১৫ দিনের মধ্যে ৩১ সদস্য বিশিষ্ট পূর্ণাঙ্গ আহ্বায়ক কমিটি তৈরি করে উপজেলা কমিটির অনুমোদন নিতে হবে। এছাড়া ৯০ দিনের মধ্যে ওয়ার্ড কমিটি সম্পন্ন করে উপজেলা স্বেচ্ছাসেবক দলের সাথে আলোচনাক্রমে সম্মেলনের ব্যবস্থা করতে হবে।

নবগঠিত কমিটির আহ্বায়ক, সদস্য সচিবসহ সকল নেতৃবৃন্দকে ধর্মপুর ইউনিয়ন বিএনপি ও অঙ্গ সংগঠনের নেতৃবৃন্দ অভিনন্দন জানিয়েছেন। তারা আশা প্রকাশ করেন, নতুন নেতৃত্বে ধর্মপুর ইউনিয়ন স্বেচ্ছাসেবক দল আরও সুসংগঠিত ও গতিশীল হবে।