September 26, 2026, 11:40 pm
শিরোনাম :
নোয়াখালী লায়ন্স ক্লাব সিটির উদ্যোগে বৃক্ষ রোপন কর্মসূচী! শাহ্ সিমেন্টের উদ্যোগে নোয়াখালীতে ‘সেরা কারিগর’ রাজমিস্ত্রী প্রোগ্রাম অনুষ্ঠিত হাইকোর্টের নিষেধাজ্ঞা অমান্য করে বাড়ি ভাঙচুরের অভিযোগ, নিরাপত্তা চেয়ে সংবাদ সম্মেলন হাতিয়াতে ধান খেতে কীটনাশক স্প্রের বিষাক্ত বাষ্পে শ্রেণিকক্ষে অসুস্থ ১৬ শিক্ষার্থী বেগমগঞ্জে উপজেলা প্রশাসন ও উপজেলা মৎস্য দপ্তরের যৌথ অভিযান গুণবতী ফাজিল (ডিগ্রী) মাদ্রাসার ছাত্র-ছাত্রীদের সাথে মতবিনিময় সভা অনুষ্ঠিত। হাইকোর্ট এর নিষেধাজ্ঞার আদেশকে বৃদ্ধাঙ্গুলি দেখিয়ে চলছে বাড়ী দখল ও দেয়াল নির্মাণ তোষকের নিচে পাইপগান-কার্তুজ, যুবক গ্রেপ্তার নোয়াখালী ক্লাব ঢাকা লিমিটেড-এর ২০২৬ নির্বাচনে পরিচালক পদপ্রার্থী প্রকৌশলী আবদুল আউয়াল বিপ্লব বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়, তবুও নেই অনলাইন ব্যাংকিং; টাকা জমায় দীর্ঘ লাইনের ভোগান্তি

সোনাইমুড়ীতে অপহরণ ও চাঁদাবাজি মামলার ওয়ারেন্টভুক্ত আসামি গ্রেফতার

আবদুল বাসেদ, সিনিয়র রিপোর্টার নোয়াখালী:

আবদুল বাসেদ, সিনিয়র রিপোর্টার নোয়াখালী:

নোয়াখালীর সোনাইমুড়ীতে অপহরণ ও চাঁদাবাজি মামলার ওয়ারেন্টভুক্ত এক আসামিকে গ্রেফতার করেছে পুলিশ।গ্রেফতারকৃত আসামি মো. শাহজাহান প্রকাশ সাজু। তিনি উপজেলার ৮ নম্বর সোনাপুর ইউনিয়নের ধন্যপুর গ্রামের বাসিন্দা এবং সংশ্লিষ্ট মামলার ৫ নম্বর আসামি।পুলিশ সূত্রে জানা যায়, সোনাইমুড়ী থানার মামলা নং-০১, জিআর-১২৩/২০২৫-এর ওয়ারেন্টভুক্ত আসামি শাহজাহান প্রকাশ সাজুকে গ্রেফতারের জন্য সোমবার সোনাপুর বাজার এলাকায় অভিযান পরিচালনা করা হয়। সোনাইমুড়ী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তার সার্বিক নির্দেশনায় এসআই দীন মোহাম্মদ, এএসআই হানিফসহ সঙ্গীয় ফোর্স অভিযান চালিয়ে তাকে গ্রেফতার করে।পুলিশ জানায়, মামলাটি অপহরণ করে চাঁদা দাবির অভিযোগে দায়ের করা হয়েছে। মামলার বাদী আমিশাপাড়া ইউনিয়নের ভদ্রগাঁও গ্রামের শিরিন আক্তার।গ্রেফতারকৃত আসামিকে আইনগত ব্যবস্থাগ্রহণ করে জেলহাজতে প্রেরণ করেন।