September 26, 2026, 11:40 pm
শিরোনাম :
নোয়াখালী লায়ন্স ক্লাব সিটির উদ্যোগে বৃক্ষ রোপন কর্মসূচী! শাহ্ সিমেন্টের উদ্যোগে নোয়াখালীতে ‘সেরা কারিগর’ রাজমিস্ত্রী প্রোগ্রাম অনুষ্ঠিত হাইকোর্টের নিষেধাজ্ঞা অমান্য করে বাড়ি ভাঙচুরের অভিযোগ, নিরাপত্তা চেয়ে সংবাদ সম্মেলন হাতিয়াতে ধান খেতে কীটনাশক স্প্রের বিষাক্ত বাষ্পে শ্রেণিকক্ষে অসুস্থ ১৬ শিক্ষার্থী বেগমগঞ্জে উপজেলা প্রশাসন ও উপজেলা মৎস্য দপ্তরের যৌথ অভিযান গুণবতী ফাজিল (ডিগ্রী) মাদ্রাসার ছাত্র-ছাত্রীদের সাথে মতবিনিময় সভা অনুষ্ঠিত। হাইকোর্ট এর নিষেধাজ্ঞার আদেশকে বৃদ্ধাঙ্গুলি দেখিয়ে চলছে বাড়ী দখল ও দেয়াল নির্মাণ তোষকের নিচে পাইপগান-কার্তুজ, যুবক গ্রেপ্তার নোয়াখালী ক্লাব ঢাকা লিমিটেড-এর ২০২৬ নির্বাচনে পরিচালক পদপ্রার্থী প্রকৌশলী আবদুল আউয়াল বিপ্লব বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়, তবুও নেই অনলাইন ব্যাংকিং; টাকা জমায় দীর্ঘ লাইনের ভোগান্তি

বেগমগঞ্জে র‌্যাবের অভিযানে ৪ কেজি গাঁজাসহ মাদক ব্যবসায়ী নারী গ্রেপ্তার

আবদুল বাসেদ সিনিয়র রিপোর্টার, নোয়াখালী।

আবদুল বাসেদ সিনিয়র রিপোর্টার, নোয়াখালী।

নোয়াখালীর বেগমগঞ্জ উপজেলায় র‌্যাবের মাদকবিরোধী অভিযানে ৪ কেজি গাঁজাসহ শাহানা আক্তার লাকী (৩৩) নামে এক নারী মাদক ব্যবসায়ীকে গ্রেপ্তার করা হয়েছে। শনিবার (২৯ আগস্ট) রাত আনুমানিক আড়াইটার দিকে বেগমগঞ্জ থানাধীন দুর্গাপুর ইউনিয়নের দুর্গাপুর গ্রামে এ অভিযান পরিচালনা করা হয়।

গ্রেপ্তার শাহানা আক্তার লাকী দুর্গাপুর গ্রামের আমিন উদ্দিন বেপারী বাড়ীর নুর উল্যার স্ত্রী।

র‌্যাবের-১১, সিপিসি-৩, নোয়াখালী সূত্রে জানা যায়, গোপন সংবাদের ভিত্তিতে র‌্যাবের একটি চৌকস আভিযানিক দল ঘটনাস্থলে অভিযান পরিচালনা করে।

এ সময় পোশাকধারী র‌্যাব সদস্যদের উপস্থিতি টের পেয়ে ওই নারী সন্দেহজনকভাবে পালানোর চেষ্টা করেন। পরে র‌্যাব সদস্যরা তাকে আটক করে তল্লাশি চালিয়ে তার কাছ থেকে ৪ কেজি গাঁজা উদ্ধার করে।

র‌্যাবের জানায়, প্রাথমিক অনুসন্ধান ও জিজ্ঞাসাবাদে গ্রেপ্তারকৃত শাহানা আক্তার লাকী নিজেকে একটি সংঘবদ্ধ মাদক চোরাচালান চক্রের সঙ্গে জড়িত থাকার তথ্য দিয়েছেন। তিনি দীর্ঘদিন ধরে কুমিল্লা সীমান্তবর্তী এলাকা থেকে বিভিন্ন কৌশলে মাদক সংগ্রহ করে নোয়াখালীসহ আশপাশের বিভিন্ন এলাকায় সরবরাহ ও বিক্রি করে আসছিলেন বলে প্রাথমিকভাবে জানা গেছে। গ্রেপ্তারকৃত আসামির বিরুদ্ধে নোয়াখালীর বেগমগঞ্জ থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে নিয়মিত মামলা দায়ের করা হয়েছে।

র‌্যাবের-১১, সিপিসি-৩, নোয়াখালীর কোম্পানি কমান্ডার সিনিয়র সহকারী পুলিশ সুপার মিঠুন কুমার কুণ্ডু স্বাক্ষরিত এক প্রেস বিজ্ঞপ্তিতে এসব তথ্য জানানো হয়।