নোয়াখালীতে ফাস্টফুডপ্রেমীদের পছন্দের তালিকায় জায়গা করে নিচ্ছে PizzaBurg
নোয়াখালীতে ফাস্টফুডপ্রেমীদের জন্য নতুন স্বাদের অভিজ্ঞতা নিয়ে হাজির হয়েছে PizzaBurg Noakhali। আকর্ষণীয় পরিবেশন, বৈচিত্র্যময় মেনু ও স্বাদের ভিন্নতার কারণে তরুণ-তরুণীসহ বিভিন্ন বয়সী মানুষের কাছে জনপ্রিয় হয়ে উঠছে প্রতিষ্ঠানটি।
PizzaBurg Noakhali-এর খাবারের অন্যতম আকর্ষণ হলো পিজা, বার্গারসহ বিভিন্ন ধরনের ফাস্টফুড। খাবারের স্বাদ ও উপস্থাপনায় নতুনত্ব রাখার পাশাপাশি পরিচ্ছন্ন পরিবেশে খাবার পরিবেশনের দিকেও গুরুত্ব দেওয়া হচ্ছে বলে জানিয়েছে প্রতিষ্ঠান কর্তৃপক্ষ।
স্থানীয় ফাস্টফুডপ্রেমীদের অনেকেই বলছেন, বন্ধুদের সঙ্গে আড্ডা, পরিবারের সঙ্গে সময় কাটানো কিংবা হঠাৎ ক্ষুধা মেটাতে পছন্দের খাবারের একটি ভালো আয়োজন হতে পারে PizzaBurg Noakhali।
প্রতিষ্ঠানটির প্রচারণার জনপ্রিয় স্লোগান— “দেখলে খাইতে মনে কইবো, খাইতে মনে কইলে চলি আইবেন PizzaBurg Noakhali!”—ইতোমধ্যে স্থানীয়দের মধ্যে বেশ আগ্রহ তৈরি করেছে।
নোয়াখালীর খাবারপ্রেমীদের জন্য স্বাদ ও আড্ডার নতুন ঠিকানা হিসেবে PizzaBurg Noakhali কতটা জায়গা করে নেয়, সেটিই এখন দেখার বিষয়। তবে পিজা-বার্গারপ্রেমীদের জন্য নতুন কোনো খাবারের ঠিকানা খুঁজলে PizzaBurg Noakhali হতে পারে ঘুরে দেখার একটি জায়গা।