September 26, 2026, 11:07 pm
শিরোনাম :
নোয়াখালী লায়ন্স ক্লাব সিটির উদ্যোগে বৃক্ষ রোপন কর্মসূচী! শাহ্ সিমেন্টের উদ্যোগে নোয়াখালীতে ‘সেরা কারিগর’ রাজমিস্ত্রী প্রোগ্রাম অনুষ্ঠিত হাইকোর্টের নিষেধাজ্ঞা অমান্য করে বাড়ি ভাঙচুরের অভিযোগ, নিরাপত্তা চেয়ে সংবাদ সম্মেলন হাতিয়াতে ধান খেতে কীটনাশক স্প্রের বিষাক্ত বাষ্পে শ্রেণিকক্ষে অসুস্থ ১৬ শিক্ষার্থী বেগমগঞ্জে উপজেলা প্রশাসন ও উপজেলা মৎস্য দপ্তরের যৌথ অভিযান গুণবতী ফাজিল (ডিগ্রী) মাদ্রাসার ছাত্র-ছাত্রীদের সাথে মতবিনিময় সভা অনুষ্ঠিত। হাইকোর্ট এর নিষেধাজ্ঞার আদেশকে বৃদ্ধাঙ্গুলি দেখিয়ে চলছে বাড়ী দখল ও দেয়াল নির্মাণ তোষকের নিচে পাইপগান-কার্তুজ, যুবক গ্রেপ্তার নোয়াখালী ক্লাব ঢাকা লিমিটেড-এর ২০২৬ নির্বাচনে পরিচালক পদপ্রার্থী প্রকৌশলী আবদুল আউয়াল বিপ্লব বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়, তবুও নেই অনলাইন ব্যাংকিং; টাকা জমায় দীর্ঘ লাইনের ভোগান্তি

নেতানিয়াহুর সামনে হাফপ্যান্ট পরে পায়ের ওপর পা তুলে বসা কে এই ব্যক্তি?

আন্তর্জাতিক ডেস্ক

আন্তর্জাতিক ডেস্ক :

ওয়াশিংটনের ব্লেয়ার হাউজে ইসরায়েলের প্রধানমন্ত্রী বেঞ্জামিন নেতানিয়াহুর সঙ্গে বৈঠক করেছেন মার্কিন সিনেটর জন ফেটারম্যান।

বৃহস্পতিবারের এই বৈঠকে ইসরায়েলের প্রতি নিজের অটল সমর্থনের কথা পুনর্ব্যক্ত করেন এ ডেমোক্র্যাট নেতা।

বৈঠকের শুরুতেই মার্কিন সিনেটরকে ধন্যবাদ জানান নেতানিয়াহু। তিনি বলেন, যুক্তরাষ্ট্রের স্বার্থ এবং দুই দেশের সুদৃঢ় মিত্রতার পক্ষে কথা বলতে গিয়ে ফেটারম্যান সবসময় সাহসিকতার পরিচয় দিয়েছেন।

বৈঠকে নিজের দল ডেমোক্র্যাটিক পার্টির কড়া সমালোচনা করতে পিছপা হননি জন ফেটারম্যান। তিনি বলেন, বর্তমান রাজনৈতিক পরিস্থিতিতে নিজের দলের কর্মকাণ্ড দেখে তিনি হতাশ।

নিজেকে কংগ্রেসে ডেমোক্র্যাটিক পার্টির ‘বিবেকের প্রতীক’ হিসেবে দাবি করেন ফেটারম্যান। তিনি স্পষ্ট ভাষায় জানান, ইসরায়েলকে সমর্থন করার জন্য তার কোনো অনুশোচনা নেই। সব পরিস্থিতিতেই তিনি ইসরায়েলের পাশে থাকবেন বলে দৃঢ় প্রত্যয় ব্যক্ত করেন।

সিনেটর ফেটারম্যান গাজা ও মধ্যপ্রাচ্যে ইসরায়েলের সামরিক অভিযানকে সবসময় একটি ‘যৌক্তিক যুদ্ধ’ বলে অভিহিত করেন। তিনি উল্লেখ করেন, হামাস ও হিজবুল্লাহকে ধ্বংস করা এবং ইরানের সামরিক সক্ষমতা দুর্বল করা অত্যন্ত জরুরি ছিল। যুদ্ধ কেন শুরু হয়েছিল মানুষ তা ভুলে গেছে বলেও মন্তব্য করেন তিনি।