August 10, 2026, 4:54 am
শিরোনাম :
ভাড়া বাসায় তরুণীদের আটকে রেখে বানাতেন পর্নো ভিডিও, দুই ছেলেসহ দম্পতি গ্রেপ্তার নোয়াখালীতে বিএনপি নেতাকে লক্ষ্য করে গুলি, গুলিবিদ্ধ ২: বিক্ষোভ মিছিল, সংবাদ সম্মেলন ও মানববন্ধনের পর 2 শুটারকে ধরতে দুই লাখ টাকা পুরস্কার ঘোষণা। সুবর্ণচরে নদীভাঙন রোধে জিও ব্যাগ ফেলার কাজে অনিয়মের অভিযোগ, স্থানীয়দের প্রতিবাদ নোবিপ্রবিতে যথাযোগ্য মর্যাদায় জুলাই গণঅভ্যুত্থান দিবস পালিত নোয়াখালীতে আন্তজেলা ডাকাত দলের ৪ সদস্য গ্রেপ্তার, লুণ্ঠিত মালামাল উদ্ধার নোয়াখালীতে ছাত্রদলের তিন নেতার বহিষ্কারাদেশ প্রত্যাহার মস্কোতে রেস্তোরাঁয় বোমা বিস্ফোরণ, হতাহত অনেক নোয়াখালীতে নতুন গ্যাসকূপের খনন শুরু, দৈনিক ৭ মিলিয়ন ঘনফুট গ্যাসের সম্ভাবনা বেড়েছে মাছ-মুরগি-ডিমের দাম কুয়েতে মার্কিন বিমানঘাঁটিতে ড্রোন হামলা

নোয়াখালীতে আন্তজেলা ডাকাত দলের ৪ সদস্য গ্রেপ্তার, লুণ্ঠিত মালামাল উদ্ধার

মোঃ মোছলেহ উদ্দীন, নোয়াখালী।

মোঃ মোছলেহ উদ্দীন, নোয়াখালী।

নোয়াখালী পৌর এলাকায় ব্যবসায়ীর বাড়িতে ডাকাতির ঘটনায় আন্তজেলা ডাকাত দলের চার সদস্যকে গ্রেপ্তার করেছে সুধারাম মডেল থানা-পুলিশ। এ সময় তাঁদের কাছ থেকে ডাকাতির কাজে ব্যবহৃত একটি লোহার স্টিক ও লুণ্ঠিত ৩৯ হাজার টাকা উদ্ধার করা হয়েছে বলে জানিয়েছে পুলিশ।

মঙ্গলবার সকালে বিষয়টি নিশ্চিত করেন সুধারাম মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) নজরুল ইসলাম। এর আগে সোমবার দিবাগত রাতে জেলার বিভিন্ন এলাকায় অভিযান চালিয়ে তাঁদের গ্রেপ্তার করা হয়।

গ্রেপ্তার ব্যক্তিরা হলেন নোয়াখালী পৌরসভার পূর্ব লক্ষ্মীনারায়ণপুর এলাকার ধনু মিস্ত্রি বাড়ির ইব্রাহিমের ছেলে বাকের হোসেন অনু (৩২), সদর উপজেলার কাদির হানিফ ইউনিয়নের দরবেশপুর গ্রামের আব্দুল মালেক মোস্তফার ছেলে কোরবান আলী দুলাল (৪৮), অশ্বদিয়া ইউনিয়নের পশ্চিম নিরঞ্জনপুর গ্রামের সামছুল হকের বাড়ির মজিবুল হকের ছেলে মহিবুল ইসলাম আসিফ (২৫) ও সাইদুল হক আরিফ (২১)।

পুলিশ জানায়, গত ৩০ জুলাই রাত প্রায় ৩টার দিকে নোয়াখালী পৌর এলাকার শ্রীপুরে ব্যবসায়ী মোশারফ হোসেন ফরহাদের বাড়িতে সাত-আটজনের একটি ডাকাত দল প্রবেশ করে। তাঁরা কলাপসিবল গেটের তালা ও মূল দরজা ভেঙে ঘরে ঢুকে পরিবারের সদস্যদের মারধর ও অস্ত্রের মুখে জিম্মি করে।

এ সময় ডাকাতেরা চার জোড়া কানের দুল, দুটি স্বর্ণের চেইন, লকেটসহ আংটি, একটি রুপার ব্রেসলেট, ছয়টি মোবাইল ফোন এবং নগদ ৭ লাখ ৫০ হাজার টাকা নিয়ে যায় বলে মামলায় উল্লেখ করা হয়েছে।

এ ঘটনায় ভুক্তভোগী মোশারফ হোসেন ফরহাদ সুধারাম মডেল থানায় মামলা করেন। মামলার তদন্তে তথ্যপ্রযুক্তির সহায়তায় চট্টগ্রাম থেকে বাকের হোসেন অনুকে গ্রেপ্তার করা হয়। পরে তাঁর দেওয়া তথ্যের ভিত্তিতে সদর উপজেলার দরবেশপুর এলাকা থেকে কোরবান আলী দুলাল এবং পশ্চিম নিরঞ্জনপুর এলাকা থেকে মহিবুল ইসলাম আসিফ ও সাইদুল হক আরিফকে গ্রেপ্তার করা হয়।

পুলিশ জানায়, সাইদুল হক আরিফের কাছ থেকে ডাকাতির ভাগ হিসেবে পাওয়া ৩৯ হাজার টাকা এবং একটি লোহার স্টিক উদ্ধার করা হয়েছে।

পুলিশের দাবি, গ্রেপ্তার ব্যক্তিরা জিজ্ঞাসাবাদে জানিয়েছেন, ঘটনার দিন ডাকাতির উদ্দেশ্যে তাঁরা প্রথমে সাইদুল হক আরিফের একটি প্রকল্প এলাকায় জড়ো হয়ে পরিকল্পনা করে। পরে সিএনজিচালিত অটোরিকশায় করে ঘটনাস্থলে গিয়ে ডাকাতি করে।