September 26, 2026, 10:27 pm
শিরোনাম :
নোয়াখালী লায়ন্স ক্লাব সিটির উদ্যোগে বৃক্ষ রোপন কর্মসূচী! শাহ্ সিমেন্টের উদ্যোগে নোয়াখালীতে ‘সেরা কারিগর’ রাজমিস্ত্রী প্রোগ্রাম অনুষ্ঠিত হাইকোর্টের নিষেধাজ্ঞা অমান্য করে বাড়ি ভাঙচুরের অভিযোগ, নিরাপত্তা চেয়ে সংবাদ সম্মেলন হাতিয়াতে ধান খেতে কীটনাশক স্প্রের বিষাক্ত বাষ্পে শ্রেণিকক্ষে অসুস্থ ১৬ শিক্ষার্থী বেগমগঞ্জে উপজেলা প্রশাসন ও উপজেলা মৎস্য দপ্তরের যৌথ অভিযান গুণবতী ফাজিল (ডিগ্রী) মাদ্রাসার ছাত্র-ছাত্রীদের সাথে মতবিনিময় সভা অনুষ্ঠিত। হাইকোর্ট এর নিষেধাজ্ঞার আদেশকে বৃদ্ধাঙ্গুলি দেখিয়ে চলছে বাড়ী দখল ও দেয়াল নির্মাণ তোষকের নিচে পাইপগান-কার্তুজ, যুবক গ্রেপ্তার নোয়াখালী ক্লাব ঢাকা লিমিটেড-এর ২০২৬ নির্বাচনে পরিচালক পদপ্রার্থী প্রকৌশলী আবদুল আউয়াল বিপ্লব বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়, তবুও নেই অনলাইন ব্যাংকিং; টাকা জমায় দীর্ঘ লাইনের ভোগান্তি

ভাড়া বাসায় তরুণীদের আটকে রেখে বানাতেন পর্নো ভিডিও, দুই ছেলেসহ দম্পতি গ্রেপ্তার

মোঃ মোছলেহ উদ্দীন, নোয়াখালী।।

মোঃ মোছলেহ উদ্দীন, নোয়াখালী।

নোয়াখালীর বেগমগঞ্জে চাকরির প্রলোভনে তরুণীদের আটকে রেখে পর্ন ভিডিও তৈরি ও পতিতাবৃত্তি করানোর অভিযোগে এক দম্পতি ও তাঁদের দুই ছেলেসহ ৫ জনকে গ্রেপ্তার করেছে পুলিশ।

গতকাল বৃহস্পতিবার রাত থেকে আজ শুক্রবার দুপুর পর্যন্ত উপজেলার চৌমুহনী পৌর এলাকার একটি বাসায় অভিযান চালিয়ে তাঁদের গ্রেপ্তার করা হয়। একই সঙ্গে উদ্ধার করা হয় ভুক্তভোগী চার তরুণীকে।

গ্রেপ্তার ব্যক্তিরা হলেন কুমিল্লার হোমনা উপজেলার মো. সালাউদ্দিন বিপ্লব, তাঁর স্ত্রী পারভিন আক্তার, তাঁদের দুই ছেলে ফাহাদ হাসান ও আরাফাত ইয়াসিন ফাহিম এবং সহযোগী আব্দুর রহিম। তাঁরা দীর্ঘদিন ধরে চৌমুহনী কিসমত করিমপুর রাবেয়া হাসপাতালের পাশে একটি আবাসিক ভবনে ভাড়া থাকতেন।

পুলিশ জানায়, গতকাল বিকেলে ভুক্তভোগী এক তরুণী জরুরি সেবা নম্বর ৯৯৯-এ কল দিয়ে পুলিশকে বিষয়টি জানায়। পরে রাত থেকে আজ দুপুর পর্যন্ত চৌমুহনী পৌর এলাকায় অভিযান চালিয়ে পাঁচজনকে আটক করে পুলিশ। অভিযুক্ত দম্পতির বাসা থেকে উদ্ধার করা হয় ভিডিও ক্যামেরা, ৬টি মোবাইল, চাবুক, চাকু, কেচি ও নগদ ১ লাখ ৯৮ হাজার টাকা। বিকেলে ভুক্তভোগী এক তরুণী ৬ জনের নামে থানায় মামলা করেন।

মামলার এজাহারে বলা হয়, ভুক্তভোগী তরুণীকে পার্লারে চাকরি দেওয়ার কথা বলে বাসায় ডেকে নেন আসামি সালাউদ্দিন বিপ্লব। বাসায় ওঠার পরই তাঁর হাতের মোবাইলটি কেড়ে নিয়ে তাঁকে যৌন কর্মে বাধ্য করে ভিডিও ধারণ করা হয়। বাসায় আরও তিন তরুণী দীর্ঘদিন ধরে আটক ছিলেন বলে এজাহারে উল্লেখ করা হয়।

এজাহারে আরও বলা হয়, তরুণীদের আটকে রেখে আসামিরা পর্ন ভিডিও তৈরি করতেন। এসব ভিডিও ভিগো অ্যাপে ছড়িয়ে দিয়ে টাকা উপার্জন করা হতো। প্রতিবাদ করলে তরুণীদের চাবুক, ছুরি ও কেচি দিয়ে আঘাত করতেন আসামিরা।

থানার পুলিশ পরিদর্শক (তদন্ত) হাবিবুর রহমান বলেন, গ্রেপ্তার ব্যক্তিদের আদালতের মাধ্যমে কারাগারে পাঠানো হয়েছে। উদ্ধার করা তরুণীদের আইনি প্রক্রিয়া শেষে পরিবারের কাছে হস্তান্তর করা হবে।