October 16, 2026, 4:37 am
শিরোনাম :
আদালতের নির্দেশে জাল দলিলের প্রতিবেদন দিয়ে আক্রোশের শিকার সাব-রেজিস্ট্রার সর্বাধুনিক স্বাস্থ্যসেবা নিয়ে ব্র্যাক হেলথকেয়ার এখন নোয়াখালীতে নোয়াখালীতে ঘুমন্ত ভগ্নিপতিকে ছুরিকাঘাতে হত্যা, শ্যালক গ্রেপ্তার বসুরহাট পৌরসভার সাবেক মেয়র কাদের মির্জা, স্ত্রী-ছেলের বিরুদ্ধে দুদকের তিন মামলা নোয়াখালী সদরে ৮০পিস ইয়াবা সহ আটক ১যুবক নিখোঁজের একদিন পর পুকুর পাড়ে মিলল তরুণের মরদেহ দেকলে খাইতো মনে কইবো, খাইতো মনে কইলে চলি আইবেন PizzaBurg Noakhali ! বিশিষ্ট সমাজসেবক, সোনাপুর বাজারের বিশিষ্ট ব্যবসায়ীকে দেখতে জাতীয় সাংবাদিক সংস্থার সাংগঠনিক সচিব নোয়াখালী লায়ন্স ক্লাব সিটির উদ্যোগে বৃক্ষ রোপন কর্মসূচী! শাহ্ সিমেন্টের উদ্যোগে নোয়াখালীতে ‘সেরা কারিগর’ রাজমিস্ত্রী প্রোগ্রাম অনুষ্ঠিত

নোয়াখালীতে প্রশিক্ষণার্থীদের ক্লাস নিলেন পুলিশ সুপার

আবদুল বাসেদ, সিনিয়র রিপোর্টার নোয়াখালী:

আবদুল বাসেদ, সিনিয়র রিপোর্টার নোয়াখালী:

জনগণকে আরও আন্তরিক ও মানসম্মত পুলিশি সেবা দিতে মাঠপর্যায়ের পুলিশ সদস্যদের পেশাগত দক্ষতা বাড়ানোর ওপর গুরুত্বারোপ করেছেন নোয়াখালী জেলার পুলিশ সুপার এন এম নাসিরুদ্দিন।
নোয়াখালীর ইন-সার্ভিস ট্রেনিং সেন্টারে অনুষ্ঠিত পাঁচ দিনব্যাপী প্রশিক্ষণ কর্মশালা পরিদর্শনকালে প্রশিক্ষণার্থীদের সঙ্গে মতবিনিময় করেন তিনি। পরে প্রশিক্ষণ কার্যক্রমের একটি গুরুত্বপূর্ণ সেশনে নিজেই প্রশিক্ষক হিসেবে ক্লাস নেন পুলিশ সুপার।
ক্লাসে থানায় সেবা নিতে আসা সাধারণ মানুষের সঙ্গে পুলিশের আচরণ কেমন হওয়া উচিত, সে বিষয়ে বিস্তারিত আলোচনা করেন তিনি। সেবা প্রত্যাশীদের সঙ্গে সৌজন্যপূর্ণ, মানবিক ও পেশাদার আচরণের মাধ্যমে পুলিশের প্রতি জনগণের আস্থা আরও বাড়ানোর ওপর গুরুত্ব দেন পুলিশ সুপার।
তিনি বলেন, একজন মানুষ থানায় যখন সেবা নিতে আসেন, তখন তার প্রতি পুলিশের আচরণই অনেক সময় পুরো পুলিশ বিভাগের প্রতি তার ধারণা তৈরি করে। তাই দায়িত্ব পালনের ক্ষেত্রে সততা, নিষ্ঠা, শৃঙ্খলা ও পেশাদারিত্ব বজায় রাখা অত্যন্ত গুরুত্বপূর্ণ।
প্রশিক্ষণার্থীদের উদ্দেশে পুলিশ সুপার আরও বলেন, জনগণের আস্থা অর্জনই জনবান্ধব পুলিশের অন্যতম প্রধান লক্ষ্য। দায়িত্ব পালনের ক্ষেত্রে পেশাগত জ্ঞান ও দক্ষতার পাশাপাশি মানবিক মূল্যবোধকে গুরুত্ব দিতে হবে। এ সময় প্রশিক্ষণ কার্যক্রম পর্যবেক্ষণের পাশাপাশি পুলিশ সদস্যদের দক্ষতা উন্নয়ন এবং জনগণকে আরও উন্নত সেবা দেওয়ার বিষয়ে প্রয়োজনীয় দিকনির্দেশনা প্রদান করেন তিনি।