August 20, 2026, 9:22 pm
শিরোনাম :
নোবিপ্রবি রোভার স্কাউট গ্রুপের সিনিয়র রোভার মেট নির্বাচিত ইউসুফ, গার্লস ইন সিনিয়র রোভার মেট ইন্না নব-নির্বাচিত মহামান্য রাষ্ট্রপতিকে নোবিপ্রবি উপাচার্যের অভিনন্দন নোয়াখালীতে বেদেপল্লীতে মাদক ব্যবসার প্রতিবাদে বিক্ষোভ-সমাবেশ নোয়াখালীতে স্বেচ্ছাসেবক দলের ৪৬তম প্রতিষ্ঠা বার্ষিকী পালিত নোয়াখালী পৌর বণিক সমিতি নির্বাচনে আপেল-রায়হান প্যানেলের মনোনয়ন পত্র জমা রাজগঞ্জ ছাত্র-যুব কল্যাণ ফাউন্ডেশনের আয়োজনে ‘বনায়নে বেগমগঞ্জ’ মাসব্যাপী বৃক্ষরোপণ কর্মসূচি শুরু নোয়াখালীতে প্রশিক্ষণার্থীদের ক্লাস নিলেন পুলিশ সুপার নোবিপ্রবিতে সাংবাদিকদের ওপর হামলার প্রতিবাদ, দ্রুত বিচারের দাবি নোয়াখালীতে মাদকবিরোধী বিশেষ অভিযানে গ্রেপ্তার ২৭ নোবিপ্রবি এমআইএস বিভাগের ৪র্থ ব্যাচের বিদায় সংবর্ধনা অনুষ্ঠিত

নোয়াখালী পৌর বণিক সমিতি নির্বাচনে আপেল-রায়হান প্যানেলের মনোনয়ন পত্র জমা

আব্দুল বাসেদ সিনিয়র রিপোর্টার নোয়াখালী:

আবদুল বাসেদ,সিনিয়র রিপোর্টার নোয়াখালী:

দীর্ঘ ২৩ বছর পর বহুল কাঙ্ক্ষিত নোয়াখালী পৌর বণিক সমিতি-২০২৬ এর নির্বাচন উপলক্ষে আপেল-রায়হান প্যানেলের পক্ষ থেকে মনোনয়ন পত্র জমা দিয়েছেন নোয়াখালী জেলার বিশিষ্ট ব্যবসায়ী ও রাজনীতিবিদ আবদুল মোতালেব আপেল। বুধবার (১৯ আগস্ট) বেলা ১১ টার দিকে নোয়াখালী পৌর বণিক সমিতির নির্বাচন কর্মকর্তার কার্যালয়ে মনোনয়নপত্র জমা দেন তিনি। এসময় প্যানেলটির সাধারণ সম্পাদক পদপ্রার্থী সিরাজুল ইসলাম রায়হান, সহ-সভাপতি প্রার্থী মাহমুদুর রশিদ হাসান, সহ-সভাপতি হারুন নুর রশিদ, সহ-সাধারণ সম্পাদক পদে মো. মফিজ উল্ল্যাহ, কোষাধ্যক্ষ পদে আবু ছায়েদ, দপ্তর সম্পাদক পদে ফজলুল হক পাটোয়ারী, সাংগঠনিক সম্পাদক জাহাঙ্গীর আলম বাবুল, ক্রীড়া সংস্কৃতি ও আপ্যায়ন সম্পাদক পদে আবুল কালাম এবং প্রচার ও সমাজসেবা সম্পাদক আবদুর রহিম সহ অন্যান্যরা উপস্থিত ছিলেন। মনোনয়নপত্র জমাদান কালে নির্বাচন পরিচালনা কমিটির আহ্বায়ক সোহরাব হোসেন ও সদস্য সাইফুল ইসলাম ও এডভোকেট গোলাম রাব্বানি উপস্থিত ছিলেন।মনোনয়ন পত্র জমাদানের পর সাংবাদিকদের সাথে নোয়াখালী পৌর বণিক সমিতি নির্বাচনের সভাপতি প্রার্থী আবদুল মোতালেব আপেল বলেন, “দীর্ঘদিন পর উৎসবমুখর পরিবেশে একটি নির্বাচন অনুষ্ঠিত হতে যাচ্ছে। এতে বেশ উচ্ছ্বসিত সাধারণ মানুষ ও ব্যবসায়ীরা। আগামীদিনের ভোটের সার্থকতা আজ মনোনয়ন পত্র জমাদানের মধ্য দিয়ে হয়েছে। গত ২৩ বছর এই সংগঠনটির কোনো উন্নয়ন হয়নি। পৌর বণিক সমিতির বসার মতো একটা পরিবেশ নাই, প্রতিবাদ করারও লোকজন নেই। আমরা নির্বাচিত হলে বণিকদের সার্থে তাদের উন্নয়নে কাজ করবো। তাই সকলের নিকট দোয়া চাই।”জানা যায়, নির্বাচনী তফসিল অনুযায়ী আগামী ১২ সেপ্টেম্বর, সকাল ৮টা থেকে বিকাল ৪টা পর্যন্ত বিরতিহীনভাবে ভোটগ্রহণ করা হবে। এরমধ্যে মনোনয়নপত্র দাখিল ১৯ আগস্ট, যাচাই-বাছাই ১৯ আগস্ট, প্রার্থীদের খসড়া তালিকা ১৯ আগস্ট প্রকাশ, প্রত্যাহার ২২ আগস্ট, প্রতীক বরাদ্দ ২৪ আগস্ট।