October 16, 2026, 4:33 am
শিরোনাম :
আদালতের নির্দেশে জাল দলিলের প্রতিবেদন দিয়ে আক্রোশের শিকার সাব-রেজিস্ট্রার সর্বাধুনিক স্বাস্থ্যসেবা নিয়ে ব্র্যাক হেলথকেয়ার এখন নোয়াখালীতে নোয়াখালীতে ঘুমন্ত ভগ্নিপতিকে ছুরিকাঘাতে হত্যা, শ্যালক গ্রেপ্তার বসুরহাট পৌরসভার সাবেক মেয়র কাদের মির্জা, স্ত্রী-ছেলের বিরুদ্ধে দুদকের তিন মামলা নোয়াখালী সদরে ৮০পিস ইয়াবা সহ আটক ১যুবক নিখোঁজের একদিন পর পুকুর পাড়ে মিলল তরুণের মরদেহ দেকলে খাইতো মনে কইবো, খাইতো মনে কইলে চলি আইবেন PizzaBurg Noakhali ! বিশিষ্ট সমাজসেবক, সোনাপুর বাজারের বিশিষ্ট ব্যবসায়ীকে দেখতে জাতীয় সাংবাদিক সংস্থার সাংগঠনিক সচিব নোয়াখালী লায়ন্স ক্লাব সিটির উদ্যোগে বৃক্ষ রোপন কর্মসূচী! শাহ্ সিমেন্টের উদ্যোগে নোয়াখালীতে ‘সেরা কারিগর’ রাজমিস্ত্রী প্রোগ্রাম অনুষ্ঠিত

হত্যা মামলায় যাবজ্জীবন সাজাপ্রাপ্ত পলাতক আসামি গ্রেপ্তার

আবদুল বাসেদ,সিনিয়র রিপোর্টার নোয়াখালী:

আবদুল বাসেদ,সিনিয়র রিপোর্টার নোয়াখালী:
নোয়াখালীর বেগমগঞ্জ থানার একটি হত্যা মামলায় যাবজ্জীবন সশ্রম কারাদণ্ডপ্রাপ্ত পলাতক আসামি আব্দুর রহিম ওরফে রনিকে (২৩) গ্রেপ্তার করেছে র‍্যাব।

ঢাকা মহানগরীর তুরাগ থানাধীন উত্তরা দিয়াবাড়ী এলাকার উত্তরা সেন্টার মেট্রো স্টেশনের সামনে থেকে তাকে গ্রেপ্তার করা হয়। র‍্যাব-১১, সিপিসি-৩, নোয়াখালী এবং র‍্যাব-১, সিপিসি-২, উত্তরা, ঢাকার যৌথ আভিযানিক দল এ অভিযান পরিচালনা করে।

গ্রেপ্তার আব্দুর রহিম ওরফে রনি উপজেলার দৌলতপুর এলাকার নুরুল আমিনের ছেলে।

র‍্যাব জানায়, বেগমগঞ্জ থানায় ২০১৯ সালে দায়ের হওয়া একটি হত্যা মামলার বিচার শেষে আদালত তাকে যাবজ্জীবন সশ্রম কারাদণ্ড দেন। সাজা ঘোষণার পর থেকে তিনি গ্রেপ্তার এড়াতে দীর্ঘদিন আত্মগোপনে ছিলেন। গোপন সংবাদের ভিত্তিতে এবং গোয়েন্দা নজরদারির মাধ্যমে তার অবস্থান নিশ্চিত করে যৌথ আভিযানিক দল তাকে গ্রেপ্তার করে।

র‍্যাব-১১, সিপিসি-৩, নোয়াখালীর কোম্পানি কমান্ডার সিনিয়র সহকারী পুলিশ সুপার মিঠুন কুমার কুণ্ডু এ তথ্য নিশ্চিত করেছেন। তিনি বলেন, গ্রেপ্তার আসামির বিরুদ্ধে পরবর্তী আইনগত ব্যবস্থা গ্রহণের জন্য তাকে ঢাকা মহানগর পুলিশের বিমানবন্দর থানায় হস্তান্তর করা হয়েছে বলে জানিয়েছে র‍্যাব।