November 5, 2026, 3:58 pm
শিরোনাম :
যুক্তরাজ্যের স্বরাষ্ট্র দপ্তরের প্রতিবেদন বিএনপি সরকার গঠনের পর দেশের রাজনৈতিক পরিস্থিতির উন্নতি হয়েছে চৌদ্দগ্রামে জমি নিয়ে বিরোধ, বসতবাড়ি ভাঙচুরের অভিযোগ দুই লাখ টাকার ক্ষয়ক্ষতির দাবি, প্রাণনাশের হুমকি গুণবতীতে প্রাইজমানি ফুটবল টুর্নামেন্টের মেগা ফাইনাল: ট্রাইবেকারে কুমিল্লার কাছে হারলো নোয়াখালী বিসিবির নতুন টুর্নামেন্টের নিলামে ক্রিকেটাররা আন্দোলন নিয়ে কংগ্রেস নেতা রাহুলকে কড়া সমালোচনা মোদীর নোয়াখালীর হাতিয়ায় শিশু ধর্ষণ চেষ্টার অভিযোগে তরুণ গ্রেপ্তার কোম্পানীগঞ্জে ভাড়া বাসা থেকে ব্যবসায়ীর ঝুলন্ত মরদেহ উদ্ধার আদালতের নির্দেশে জাল দলিলের প্রতিবেদন দিয়ে আক্রোশের শিকার সাব-রেজিস্ট্রার সর্বাধুনিক স্বাস্থ্যসেবা নিয়ে ব্র্যাক হেলথকেয়ার এখন নোয়াখালীতে নোয়াখালীতে ঘুমন্ত ভগ্নিপতিকে ছুরিকাঘাতে হত্যা, শ্যালক গ্রেপ্তার

নোয়াখালীতে টানা তিন দিন ধরে বৃষ্টি, বন্যা হওয়ার সম্ভাবনা

মোঃ মোছলেহ উদ্দীন

মোঃ মোছলেহ উদ্দীন

টানা তিন দিনের ভারী বর্ষণে নোয়াখালীর বিভিন্ন উপজেলায় জলাবদ্ধতা দেখা দিয়েছে। অনেক নিচু এলাকায় পানি জমে জনজীবন দুর্বিষহ হয়ে উঠেছে। বৃষ্টিপাত অব্যাহত থাকায় এবং উজান থেকে নেমে আসা ঢলের শঙ্কায় জেলার মানুষের মধ্যে আবারও বন্যা নিয়ে উদ্বেগ দেখা দিয়েছে।

মঙ্গলবার জেলা সদর, বেগমগঞ্জ, সেনবাগ, চাটখিল, সোনাইমুড়ী, কবিরহাট, কোম্পানীগঞ্জ ও হাতিয়ার বিভিন্ন এলাকায় সড়কে পানি জমে থাকতে দেখা গেছে। অনেক স্থানে বসতবাড়ির আঙিনা, পুকুর ও কৃষিজমিতে পানি বাড়ছে। এতে ভোগান্তিতে পড়েছেন সাধারণ মানুষ।

নোয়াখালী সদরের বাসিন্দা মো. হারুন বলেন, তিন দিন ধরে সূর্যের মুখ দেখা যাচ্ছে না। বৃষ্টি থামলেই মনে হয় পানি নামবে, কিন্তু কিছুক্ষণ পর আবার বৃষ্টি শুরু হয়। রাস্তাঘাটে পানি জমে চলাচল খুবই কষ্টকর হয়ে পড়েছে।

বেগমগঞ্জ উপজেলার কৃষক রহমান বলেন, আমনের বীজতলা ও সবজিক্ষেতে পানি জমে গেছে। আরও কয়েক দিন এভাবে বৃষ্টি চললে ফসলের বড় ধরনের ক্ষতির আশঙ্কা রয়েছে।

কবিরহোটের রিকশাচালক সাইফুল বলেন, বৃষ্টির কারণে যাত্রী কম। সারাদিন রিকশা চালিয়েও ঠিকমতো আয় হচ্ছে না। সংসার চালানো কঠিন হয়ে পড়েছে।

সদর উপজেলার স্কুলশিক্ষার্থী তাওহীদ ও রহমত বলে, টানা বৃষ্টির কারণে স্কুলে যেতে অনেক কষ্ট হয়। এতে পড়াশোনায় ও পরীক্ষা দিতে সমস্যা হচ্ছে। বৃষ্টি দেখে ভয়ও লাগছে। ২০২৪ সালের ভয়াবহ বন্যার মতো পরিস্থিতি আবার তৈরি হলে অনেক মানুষ বিপদে পড়বে।