July 22, 2026, 9:28 am
শিরোনাম :
শিশু ধর্ষণচেষ্টার অভিযোগে অটোরিকশাচালকের পুরুষাঙ্গে মরিচের গুঁড়া লাগাল এলাকাবাসী স্ত্রী-সন্তানকে বাঁচিয়ে নিউইয়র্কে প্রাণ হারালেন নোয়াখালীর সোহাগ কুমিল্লায় চৌদ্দগ্রাম দাদির জন্য আম আনতে গিয়ে মাদরাসা ছাত্রের মৃত্যু জাতীয় কৃষক শক্তির মূখ্য সংগঠক হলেন নোয়াখালীর নফিউল ইসলাম জুলাই-আগষ্ট গণ অভ্যুত্থানের ২য় বর্ষপূর্তি উপলক্ষে চৌদ্দগ্রামে প্রীতি ফুটবল ম্যাচ অনুষ্ঠিত এজেএফবি স্টার অ্যাওয়ার্ড-২০২৬ পেলেন অপরূপ টিভির চেয়ারম্যান সাংবাদিক জিন্নাত আলী অবৈধ সম্পদ অর্জনের মামলা বাখরাবাদ গ্যাসের সাবেক কর্মচারীর ৮ বছরের কারাদন্ড ‘বিএনপি সরকার মানুষের হাতে বিদ্যুতের বদলে হারিকেন তুলে দিয়েছে’ ছাত্রশক্তির নবগঠিত নোয়াখালী জেলা কমিটির উদ্যোগে শহীদদের কবর জিয়ারত ও পরিবারের সাথে সাক্ষাৎ নোয়াখালীতে টানা তিন দিন ধরে বৃষ্টি, বন্যা হওয়ার সম্ভাবনা

নোয়াখালী ২ আসনে এনসিপির প্রার্থীকে সমর্থন দিয়ে সরে দাঁড়ালেন জামায়াত প্রার্থী

মোঃ নুর হোসাইন

আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনকে সামনে রেখে ১০ দলীয় নির্বাচনি ঐক্যের নোয়াখালী-২ (সেনবাগ-সোনাইমুড়ি আংশিক) আসনের প্রার্থী জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) যুগ্ম আহ্বায়ক ও আন্তর্জাতিক সম্পাদক সুলতান মুহাম্মদ জাকারিয়াকে সমর্থন দিয়ে সরে দাঁড়ালেন জামায়াত মনোনীত প্রার্থী জেলা জামায়াতের নায়েবে আমীর অধ্যক্ষ মাওলানা সাইয়েদ আহমদ।

আজ মঙ্গলবার (২০ জানুয়ারি) প্রার্থিতা প্রত্যাহারের শেষ দিন জাকারিয়া এই ঘোষণা দেন।

এদিন দুপুরে এক বিবৃতিতে অধ্যক্ষ মাওলানা সাইয়েদ আহমদ বলেন, প্রিয় নোয়াখালী-২ (সেনবাগ-সোনাইমুড়ী আংশিক) আসনের ভাই ও বোনেরা, আশা করি সবাই আল্লাহর রহমতে ভালো আছেন। বিগত সময়ে আপনারা আমার এবং দাঁড়িপাল্লার জন্য যে শ্রম ও কুরবানি দিয়েছেন, তা কোনো দিন ভুলা যাবে না। আল্লাহ তায়ালা আপনাদের শ্রম ও কুরবানিকে কবুল করুন। আদালতে আখেরাতে উত্তম পুরস্কার দান করুন।

কেন্দ্রীয় সিদ্ধান্তের আলোকে আমি মনোনয়নপত্র প্রত্যাহার করেছি। আল্লাহতায়ালা আমাদের সহায় হোন। আমরা তার সন্তুষ্টি কামনা করি। আপনারা যে ভালোবাসা ও সহযোগিতা আমাকে দিয়েছেন আমি তার জন্য কৃতজ্ঞ।

আমি আপনাদের পাশে ছিলাম, ভবিষ্যতেও আপনাদের পাশে থাকবো ইনশাআল্লাহ। আমি আপনাদের জন্য কল্যাণের দোয়া করি, আপনারাও আমার জন্য দোয়া করবেন। আল্লাহ আমাদের প্রতি রহম করুন। জাতীয় পর্যায়ে আমাদের আশা আকাঙ্ক্ষা পূরণ করুন।

জোটের প্রার্থীকে সমর্থন করে নিজের প্রার্থিতা প্রত্যাহার করায় অধ্যক্ষ মাওলানা সাইয়েদ আহমদের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করেন সুলতান মুহাম্মদ জাকারিয়া।

অন্য এক বিবৃতিতে জাকারিয়া বলেন, নোয়াখালী-২ (সেনবাগ-সোনাইমুড়ী আংশিক) আসনের সর্বজন শ্রদ্ধেয় নেতা, মাটি ও মানুষের প্রিয় মুখ অধ্যক্ষ মাওলানা সাইয়েদ আহমদ ভাই ১০ দলীয় জোটের বৃহত্তর স্বার্থে এবং কেন্দ্রীয় সিদ্ধান্তকে সম্মান জানিয়ে তাঁর মনোনয়নপত্র প্রত্যাহার করেছেন।

রাজনীতিতে নিজের জনপ্রিয়তাকে তুচ্ছ করে, দলের সিদ্ধান্ত এবং জাতীয় স্বার্থকে ঊর্ধ্বে তুলে ধরার যে নজির তিনি স্থাপন করলেন, তা আমাদের জন্য এক উজ্জ্বল দৃষ্টান্ত। বিগত সময়ে তিনি এবং তাঁর হাজারো নিবেদিতপ্রাণ কর্মী ভাইবোনেরা যে শ্রম ও কুরবানি দিয়েছেন, আমি তার প্রতি গভীর শ্রদ্ধা জানাই।

শ্রদ্ধেয় সাইয়েদ আহমদ ভাই তার বিবৃতিতে বলেছেন, “আমি আপনাদের পাশে ছিলাম, ভবিষ্যতেও আপনাদের পাশে থাকবো ইনশাআল্লাহ।” তাঁর এই কথা আমাকে আশান্বিত করেছে। আমি বিশ্বাস করি, আগামীর পথচলায় তিনি আমার বড় ভাই এবং অভিভাবক হিসেবে পাশে থাকবেন। তাঁর প্রজ্ঞা, অভিজ্ঞতা ও দোয়া আমার জন্য পাথেয় হয়ে থাকবে।

প্রিয় সেনবাগ ও সোনাইমুড়ীবাসী, সাইয়েদ আহমদ ভাইয়ের এই ত্যাগ আমাকে ঋণী করল। ইনশাআল্লাহ, আমি কথা দিচ্ছি—বিজয়ী হলে আমি আপনাদের আমানত রক্ষা করব এবং সাইয়েদ আহমদ ভাইকে সাথে নিয়েই এই জনপদের উন্নয়নে কাজ করে যাব। আল্লাহ তায়ালা আমাদের এই ঐক্যকে কবুল করুন ও বিজয় দান করুন। আমীন।