September 26, 2026, 10:27 pm
শিরোনাম :
নোয়াখালী লায়ন্স ক্লাব সিটির উদ্যোগে বৃক্ষ রোপন কর্মসূচী! শাহ্ সিমেন্টের উদ্যোগে নোয়াখালীতে ‘সেরা কারিগর’ রাজমিস্ত্রী প্রোগ্রাম অনুষ্ঠিত হাইকোর্টের নিষেধাজ্ঞা অমান্য করে বাড়ি ভাঙচুরের অভিযোগ, নিরাপত্তা চেয়ে সংবাদ সম্মেলন হাতিয়াতে ধান খেতে কীটনাশক স্প্রের বিষাক্ত বাষ্পে শ্রেণিকক্ষে অসুস্থ ১৬ শিক্ষার্থী বেগমগঞ্জে উপজেলা প্রশাসন ও উপজেলা মৎস্য দপ্তরের যৌথ অভিযান গুণবতী ফাজিল (ডিগ্রী) মাদ্রাসার ছাত্র-ছাত্রীদের সাথে মতবিনিময় সভা অনুষ্ঠিত। হাইকোর্ট এর নিষেধাজ্ঞার আদেশকে বৃদ্ধাঙ্গুলি দেখিয়ে চলছে বাড়ী দখল ও দেয়াল নির্মাণ তোষকের নিচে পাইপগান-কার্তুজ, যুবক গ্রেপ্তার নোয়াখালী ক্লাব ঢাকা লিমিটেড-এর ২০২৬ নির্বাচনে পরিচালক পদপ্রার্থী প্রকৌশলী আবদুল আউয়াল বিপ্লব বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়, তবুও নেই অনলাইন ব্যাংকিং; টাকা জমায় দীর্ঘ লাইনের ভোগান্তি

কার্ড থেকে বিকাশ-নগদে ‘অ্যাড মানি’ নির্দেশনা বাস্তবায়নে সময় আরও বাড়ালো বাংলাদেশ ব্যাংক

নিজস্ব প্রতিবেদক ::

ডেবিট ও ক্রেডিট কার্ড থেকে মোবাইল ফাইন্যান্সিয়াল সার্ভিসের ব্যক্তিগত হিসাবে অর্থ যোগ (অ্যাড মানি) সংক্রান্ত নতুন নির্দেশনা বাস্তবায়নের সময়সীমা আরও ছয় মাস বাড়িয়েছে বাংলাদেশ ব্যাংক।

ফলে সংশ্লিষ্ট এমএফএস সেবাদাতা প্রতিষ্ঠান ও কার্ড ইস্যুকারী ব্যাংকগুলো আগামী ৩১ ডিসেম্বর পর্যন্ত এ নির্দেশনা বাস্তবায়নের সুযোগ পাবেন।

বৃহস্পতিবার বাংলাদেশ ব্যাংকের পেমেন্ট সিস্টেমস ডিপার্টমেন্ট এ-সংক্রান্ত একটি সার্কুলার জারি করেছে।

ব্যাংকের ডেবিট ও ক্রেডিট কার্ড থেকে সাধারণত বিভিন্ন এমএফএস যেমন বিকাশ, নগদ, রকেট, উপায়- প্রভৃতি অ্যাকাউন্টে অ্যাড মানি করা হয়।

সার্কুলারে বলা হয়, গত ১৯ মে জারি করা পিএসডি-১ সার্কুলার নং-০৩/২০২৬-এর ক্রমিক ২ ও ৩-এ উল্লিখিত নির্দেশনা বাস্তবায়নের সময়সীমা ৩১ ডিসেম্বর পর্যন্ত বাড়ানো হয়েছে।

সার্কুলারে আরও বলা হয়, নির্ধারিত সময়ের মধ্যে কোনো প্রতিষ্ঠান এসব নির্দেশনা বাস্তবায়ন করতে না পারলে ২০২৭ সালের ১ জানুয়ারি থেকে ওই প্রতিষ্ঠানের কার্ড ব্যবহার করে এমএফএসের ব্যক্তিগত হিসাবে ‘অ্যাড মানি’ সুবিধা বন্ধ রাখতে হবে।

তবে ১৯ মে জারি করা সার্কুলারের অন্যান্য নির্দেশনা আগের মতোই বহাল থাকবে বলে জানিয়েছে কেন্দ্রীয় ব্যাংক। পরিশোধ ও নিষ্পত্তি ব্যবস্থা আইন, ২০২৪-এর ১৮ ধারায় প্রদত্ত ক্ষমতাবলে এ নির্দেশনা জারি করা হয়েছে।

র আগে মে মাসে বাংলাদেশ ব্যাংক কার্ড থেকে এমএফএস হিসাবে অর্থ স্থানান্তর ব্যবস্থাকে আরও নিরাপদ, স্বচ্ছ ও ঝুঁকিমুক্ত করতে নতুন নির্দেশনা জারি করেছিল। সংশ্লিষ্ট প্রতিষ্ঠানগুলোর প্রস্তুতির বিষয়টি বিবেচনায় নিয়ে এবার সেই নির্দেশনা বাস্তবায়নে অতিরিক্ত ছয় মাস সময় দেওয়া হলো।

সূত্র: সংগৃহিত