তিন ফরম্যাটের মধ্যে প্রথম মাঠে গড়াবে টি-টোয়েন্টি টুর্নামেন্ট। আগামী ১৫ ডিসেম্বর থেকে খেলা শুরু। ওই টুর্নামেন্টের আগে আগামী ২৬ অক্টোবর হবে ক্রিকেটারদের নিলাম, অনুষ্ঠিত হবে রাজধানীর একটি পাঁচ তারকা হোটেলে। ইতোমধ্যে ক্রিকেটারদের ক্যাটাগরি-ভিত্তিক তালিকা জানা গেছে।
এ ক্যাটাগরিতে আছেন যেসব ক্রিকেটার
মুশফিকুর রহিম, নাজমুল হোসেন শান্ত, মুমিনুল হক, মেহেদী হাসান মিরাজ, তাওহীদ হৃদয়, সৌম্য সরকার, মুস্তাফিজুর রহমান, মো. শরিফুল ইসলাম, রিশাদ হোসেন, কাজী নুরুল হাসান সোহান, সাইফ হাসান, সৈয়দ খালেদ আহমেদ, মাহমুদউল্লাহ রিয়াদ, লিটন কুমার দাস, এনামুল হক বিজয়, শেখ মেহেদী হাসান, তানজিদ হাসান তামিম, মোসাদ্দেক হোসেন সৈকত, তাসকিন আহমেদ, হাসান মাহমুদ, তাইজুল ইসলাম, জাকের আলি অনিক ও নাহিদ রানা।
বি ক্যাটাগরিতে আছেন যারা
সাব্বির রহমান, মার্শাল আইয়ুব, মাহমুদুল হাসান জয়, পারভেজ হোসেন ইমন, শামীম হোসেন পাটোয়ারী, তানজিম হাসান সাকিব, মোহাম্মদ রুবেল, তানভীর ইসলাম, হাসান মুরাদ, রাকিবুল হাসান, অমিত হাসান, আব্দুল গাফফার সাকলাইন, মোহাম্মদ মিঠুন, ইয়াসির আলী চৌধুরী, জাকির হাসান, সাদমান ইসলাম, শাহাদাত হোসেন দিপু, আফিফ হোসেন ধ্রুব, এবাদত হোসেন, মোহাম্মদ সাইফউদ্দিন, নাসুম আহমেদ, নাঈম হাসান, মাহিদুল ইসলাম অঙ্কন ও আলিস আল ইসলাম।