November 4, 2026, 5:33 pm
শিরোনাম :
যুক্তরাজ্যের স্বরাষ্ট্র দপ্তরের প্রতিবেদন বিএনপি সরকার গঠনের পর দেশের রাজনৈতিক পরিস্থিতির উন্নতি হয়েছে চৌদ্দগ্রামে জমি নিয়ে বিরোধ, বসতবাড়ি ভাঙচুরের অভিযোগ দুই লাখ টাকার ক্ষয়ক্ষতির দাবি, প্রাণনাশের হুমকি গুণবতীতে প্রাইজমানি ফুটবল টুর্নামেন্টের মেগা ফাইনাল: ট্রাইবেকারে কুমিল্লার কাছে হারলো নোয়াখালী বিসিবির নতুন টুর্নামেন্টের নিলামে ক্রিকেটাররা আন্দোলন নিয়ে কংগ্রেস নেতা রাহুলকে কড়া সমালোচনা মোদীর নোয়াখালীর হাতিয়ায় শিশু ধর্ষণ চেষ্টার অভিযোগে তরুণ গ্রেপ্তার কোম্পানীগঞ্জে ভাড়া বাসা থেকে ব্যবসায়ীর ঝুলন্ত মরদেহ উদ্ধার আদালতের নির্দেশে জাল দলিলের প্রতিবেদন দিয়ে আক্রোশের শিকার সাব-রেজিস্ট্রার সর্বাধুনিক স্বাস্থ্যসেবা নিয়ে ব্র্যাক হেলথকেয়ার এখন নোয়াখালীতে নোয়াখালীতে ঘুমন্ত ভগ্নিপতিকে ছুরিকাঘাতে হত্যা, শ্যালক গ্রেপ্তার

আগামি সুন্দর চর দরবেশ গড়তে সহযোগীতা দোয়া ও সমর্থন প্রত্যাশী রাশেদুল হাসান রাশেদ

নোয়াখালী প্রতিনিধি

আসন্ন ইউনিয়ন পরিষদ নির্বাচনে সমর্থন ও দোয়া প্রত্যাশী সম্ভাব্য ইউপি মেম্বার পদপ্রার্থী রাশেদুল হাসান রাশেদ । নিজের প্রার্থিতা জানান দিয়ে তিনি নোয়াখালী জেলার সদর উপজেলার ৭নং ধর্মপুর ইউনিয়নের ৯ নং ওয়ার্ড বাসির সকলের কাছে সমর্থন ও দোয়া প্রার্থনা করছেন। আগামি সুন্দর চর দরবেশ গড়তে সহযোগীতা,একটি সুখী-সুন্দর দেশ ও সমাজ নির্মানে সর্বপ্রথম ওয়ার্ড পর্যায়ে উন্নয়ন প্রয়োজন। ৭নং ধর্মপুর ইউনিয়নের ৯ নং ওয়ার্ড একটি মডেল ওয়ার্ড হিসেবে গড়ে তুলতে তিনি আসন্ন ইউনিয়ন পরিষদ নির্বাচনে সমর্থন ও ভোট দেওয়ার জন্য ওয়ার্ডবাসীর প্রতি আহবান জানান,তিনি আগামী আসন্ন ৭নং ধর্মপুর ইউনিয়নের ৯ নং ওয়ার্ড ইউপি নির্বাচনে জয়যুক্ত হলে ৯নং ওয়াডের সুবিধা বঞ্চিত ও অবহেলিত মানুষের সেবা করতে চান। ইউপি নির্বাচনে মেম্বার প্রার্থী হিসেবে নিজের অবস্থান আরো সুসংহত করতে প্রতিনিয়ত (৯নং ওয়ার্ডের) প্রতিটি গ্রামের মোড়ে, চায়ের দোকানে ও বিভিন্ন রাস্তাঘাটে ও পাড়া মহল্লায় সাধারণ মানুষের কাছে ছুটে যাচ্ছেন ও দিনরাত ভোটারদের সাথে মতবিনিময় করছেন। এরি মধ্যে তিনি এলাকায় মুরব্বিদের সাথে কুশল বিনিময় ও নানান সমস্যা নিয়ে তরুনদের সাথে মতবিনিময় করছেন। এক সাক্ষা‌তে তি‌নি জানান,৭নং ধর্মপুর ইউনিয়নের ৯ নং ওয়ার্ড এর উন্নয়নের লক্ষ্য কে সামনে নিয়ে দারিদ্র মুক্ত, সু-শিক্ষাবান্ধব বৈষম্যহীন আদর্শ গ্রাম হিসাবে গড়ে তুলার নিমিত্তে আমি আগামী ইউনিয়ন পরিষদ নির্বাচনে ইউ‌পি মেম্বার পদে প্রার্থী হ‌চ্ছি। এর জন্য আমি আমার গ্রামের মুরব্বী, ভাই, বন্ধু, মা, বোনসহ ওয়ার্ড বাসির নিকট দোয়া ও সমর্থন কামনা করছি। তি‌নি আ‌রো ব‌লেন “ ৯ নং ওয়ার্ড তথা চর দরবেশ গ্রামের ” সকলের নিকট আমার উদাত্ত আহ্বান, আমাকে আপনাদের সমর্থন দিয়ে আপনাদের সন্তানের পাশে থেকে ওয়ার্ড বাসি, মেহনতী মানুষের অধিকার আদায়ের লক্ষ্যে ঐক্যবদ্ধ হয়ে তারুণ্যের অহংকার “জনাব তারেক রহমানের ” উন্নয়ন ধারাকে বাস্তবায়ন করার সুযোগ দিন।