September 20, 2026, 8:42 am
শিরোনাম :
শাহ্ সিমেন্টের উদ্যোগে নোয়াখালীতে ‘সেরা কারিগর’ রাজমিস্ত্রী প্রোগ্রাম অনুষ্ঠিত হাইকোর্টের নিষেধাজ্ঞা অমান্য করে বাড়ি ভাঙচুরের অভিযোগ, নিরাপত্তা চেয়ে সংবাদ সম্মেলন হাতিয়াতে ধান খেতে কীটনাশক স্প্রের বিষাক্ত বাষ্পে শ্রেণিকক্ষে অসুস্থ ১৬ শিক্ষার্থী বেগমগঞ্জে উপজেলা প্রশাসন ও উপজেলা মৎস্য দপ্তরের যৌথ অভিযান গুণবতী ফাজিল (ডিগ্রী) মাদ্রাসার ছাত্র-ছাত্রীদের সাথে মতবিনিময় সভা অনুষ্ঠিত। হাইকোর্ট এর নিষেধাজ্ঞার আদেশকে বৃদ্ধাঙ্গুলি দেখিয়ে চলছে বাড়ী দখল ও দেয়াল নির্মাণ তোষকের নিচে পাইপগান-কার্তুজ, যুবক গ্রেপ্তার নোয়াখালী ক্লাব ঢাকা লিমিটেড-এর ২০২৬ নির্বাচনে পরিচালক পদপ্রার্থী প্রকৌশলী আবদুল আউয়াল বিপ্লব বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়, তবুও নেই অনলাইন ব্যাংকিং; টাকা জমায় দীর্ঘ লাইনের ভোগান্তি নোয়াখালীতে পুলিশ দেখে দৌড়ে পালানোর সময় আসামির মৃত্যু

নোয়াখালী ক্লাব ঢাকা লিমিটেড-এর ২০২৬ নির্বাচনে পরিচালক পদপ্রার্থী প্রকৌশলী আবদুল আউয়াল বিপ্লব

নিজস্ব প্রতিনিধি

আসসালামু আলাইকুম।

সম্মানিত সাংবাদিক ভাই/বোন,

আমি প্রকৌশলী আবদুল আউয়াল বিপ্লব। আসন্ন নোয়াখালী ক্লাব ঢাকা লিমিটেড-এর ২০২৬ ইং সালের নির্বাচনে ক্লাব পরিচালক পদে প্রার্থী হওয়ার আগ্রহ প্রকাশ করছি

নোয়াখালী ক্লাব ঢাকা লিমিটেড আমাদের নোয়াখালীবাসীর ঐতিহ্য, ভ্রাতৃত্ব, পারস্পরিক সম্প্রীতি ও সামাজিক বন্ধনের একটি গুরুত্বপূর্ণ প্রতিষ্ঠান। একজন প্রার্থী হিসেবে আমার লক্ষ্য হলো—ক্লাবের সার্বিক উন্নয়ন, সদস্যদের কল্যাণ, স্বচ্ছতা ও জবাবদিহিতা নিশ্চিতকরণ এবং আধুনিক ও সময়োপযোগী কার্যক্রমের মাধ্যমে ক্লাবকে আরও সমৃদ্ধ ও প্রাণবন্ত করে তোলা।

আমার প্রধান লক্ষ্য উদ্দেশ্য:
• ক্লাবের সার্বিক উন্নয়ন ও আধুনিকায়নে কার্যকর ভূমিকা রাখা।
• সকল সদস্যের মতামত ও স্বার্থকে গুরুত্ব দিয়ে কাজ করা।
• ক্লাবের প্রশাসনিক ও আর্থিক কার্যক্রমে স্বচ্ছতা ও জবাবদিহিতা বৃদ্ধিতে ভূমিকা রাখা।
• তরুণ প্রজন্মকে ক্লাবের সামাজিক ও সাংস্কৃতিক কর্মকাণ্ডে আরও সম্পৃক্ত করা।
• নোয়াখালীর ঐতিহ্য, সংস্কৃতি ও সামাজিক সম্প্রীতি তুলে ধরার উদ্যোগ গ্রহণ।
• সদস্যদের পারস্পরিক যোগাযোগ, সৌহার্দ্য ও ভ্রাতৃত্ব আরও সুদৃঢ় করা।
• ক্লাবকে একটি আধুনিক, সুশৃঙ্খল ও সদস্যবান্ধব প্রতিষ্ঠান হিসেবে এগিয়ে নেওয়ার জন্য কাজ করা।

সাংবাদিক সমাজকে আমরা সমাজের দর্পণ হিসেবে বিবেচনা করি। আপনাদের বস্তুনিষ্ঠ সংবাদ পরিবেশন ও গণমাধ্যমের সহযোগিতা আমাদের সামাজিক ও সাংগঠনিক কার্যক্রমকে বৃহত্তর পরিসরে তুলে ধরতে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখে।

তাই আসন্ন নির্বাচনে আমার প্রার্থিতা, লক্ষ্য ও উদ্দেশ্য এবং নির্বাচনী কার্যক্রম আপনাদের সম্মানিত গণমাধ্যমে বস্তুনিষ্ঠভাবে প্রচার মিডিয়া কাভারেজের মাধ্যমে সহযোগিতা করার জন্য আন্তরিকভাবে অনুরোধ করছি।

আমার প্রার্থিতা ও সংক্ষিপ্ত নির্বাচনী বার্তার একটি পোস্টার এই মেইলের সঙ্গে সংযুক্ত করা হলো। প্রয়োজনে আমার নির্বাচনী কার্যক্রম, কর্মপরিকল্পনা ও অন্যান্য তথ্য আপনাদের প্রদান করতে আমি সর্বদা প্রস্তুত।

আপনাদের আন্তরিক সহযোগিতা ও সুদৃষ্টি একান্তভাবে কামনা করছি।

ধন্যবাদান্তে,

প্রকৌশলী আবদুল আউয়াল বিপ্লব
পরিচালক পদপ্রার্থী
নোয়াখালী ক্লাব ঢাকা লিমিটেড – ২০২৬ নির্বাচন
মোবাইল: ০১৭৫০-০১৫৬৮১