April 16, 2026, 8:20 pm
শিরোনাম :
অনিয়ম, দুর্নীতি ও স্বেচ্ছাচারিতার অভিযোগ তুলে নোয়াখালীতে প্রধান শিক্ষকের বিরুদ্ধে মানববন্ধন ও বিক্ষোভ সংগঠনকে শক্তিশালী করতে হলে আপোষহীন, পরিশ্রমী ও ক্লিন ইমেজের নেতৃত্ব প্রয়োজন ১৫ বছর পর নোয়াখালী জেলা ক্রীড়া সংস্থার কারাতে কোচ হলেন আশরাফুল আলম সুমন নোয়াখালী জেলা পরিষদের প্রশাসক নিযুক্ত হলেন হারুনুর রশিদ আজাদ বর্নাঢ্য আয়োজনে হিল্লোল শিল্পীগোষ্ঠীর ইফতার মাহফিল অনুষ্ঠিত আগামি সুন্দর চর দরবেশ গড়তে সহযোগীতা দোয়া ও সমর্থন প্রত্যাশী রাশেদুল হাসান রাশেদ লোন অ্যাপের নামে মানুষকে ব্ল্যাক মেইলিং ও হয়রানী নোয়াখালী জেলা আ.লীগের কার্যালয়ে তালা দিল জাতীয়তাবাদী যুবদল, আটক ৫ নোয়াখালীর ৫টিতে বিএনপি, একটিতে এনসিপির জয়লাভ আজ নোয়াখালী জেলা এনসিপির উদ্যোগে নোয়াখালী-৪ আসন (সদর-সূবর্ণচর)-এ গণভোটে হ্যাঁ ভোটের প্রচারনার জন্য ক্যারাভান উদ্বোধন

অনিয়ম, দুর্নীতি ও স্বেচ্ছাচারিতার অভিযোগ তুলে নোয়াখালীতে প্রধান শিক্ষকের বিরুদ্ধে মানববন্ধন ও বিক্ষোভ

মোঃ নুর হোসাইন, স্টাফ করেসপন্ডেন্ট, নোয়াখালী

মোঃ নুর হোসাইন, স্টাফ করেসপন্ডেন্ট, নোয়াখালী :
নোয়াখালী সদর উপজেলার জমিদার উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক মো. আলমগীর কবির এর বিরুদ্ধে অনিয়ম, দুর্নীতি ও স্বেচ্ছাচারিতার অভিযোগ তুলে মানববন্ধন ও বিক্ষোভ সমাবেশ করেছে এলাকাবাসী।

বুধবার (১৫ এপ্রিল) সকালে স্থানীয় জমিদার হাট বাজারে এ মানববন্ধন ও বিক্ষোভ সমাবেশ অনুষ্ঠিত হয়। এতে বিদ্যালয়ের প্রাক্তন শিক্ষার্থী, অভিভাবক ও স্থানীয় ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন।

মানববন্ধনে বক্তারা বলেন, প্রধান শিক্ষক বিভিন্ন খাতে অনিয়ম, নিয়োগ বাণিজ্য এবং প্রশাসনিক স্বেচ্ছাচারিতার সঙ্গে জড়িত। তিনি বিদ্যালয়ের দাতা সদস্যেদের বাদ দিয়ে স্থানীয় একটি স্বার্থান্বেষী মহলের প্ররোচনায় এবং অনৈতিক সুবিধা গ্রহণের মধ্য দিয়ে ম্যানেজিং কমিটির এডহক কমিটিতে নিজেদের পছন্দের ব্যক্তিকে সভাপতি পদে বসানোর চেষ্টা করছেন। ভবিষ্যতে যা বিদ্যালয়ের মান ক্ষুন্ন করবে।

অভিযোগকারীরা আরো জানান, প্রধান শিক্ষক তার একক সিদ্ধান্তে বিদ্যালয় পরিচালনা করছেন। এছাড়াও ২০২৫ সালের এসএসসি পরীক্ষার ফলাফলের হার অত্যন্ত লজ্জাজনক। শিক্ষার্থীরা বিভিন্ন সময় শিক্ষকদের সাথে টিকটক করছে। ক্লাসে ঠিকমতো উপস্থিত থাকছে না। অভিভাবকগণ বিভিন্ন সমস্যা সমাধানে প্রতিষ্ঠানে গেলে প্রধান শিক্ষক অশোভন আচরণ করছেন।

আরও অভিযোগ রয়েছে, প্রতিষ্ঠানের নিয়মনীতির তোয়াক্কা না করে কয়েকজন শিক্ষক প্রভাব বিস্তার করে খামখেয়ালীপনা করছে। কর্তৃপক্ষ ২০২৬ সালের এসএসসি নির্বাচনী পরীক্ষায় ৫-৭ বিষয়ে ফেল করা শিক্ষার্থীদের অনৈতিক তদবিরে ফরম ফিলাপ করেছেন। এতে শিক্ষার পরিবেশ ব্যাহত হয়েছে বলে দাবি করেন তারা। এ বিষয়ে দ্রুত তদন্ত করে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণের জন্য সংশ্লিষ্ট শিক্ষা কর্তৃপক্ষের দৃষ্টি আকর্ষণ করেছেন অভিভাবক ও এলাকাবাসী।

এ বিষয়ে অভিযুক্ত প্রধান শিক্ষক মো. আলমগীর কবির এর সঙ্গে যোগাযোগের চেষ্টা করা হলে তিনি অভিযোগ অস্বীকার করে বলেন, “আমার বিরুদ্ধে আনীত এসব অভিযোগ অসত্য। বিধি মোতাবেক বিদ্যালয়ের ম্যানেজিং কমিটির এডহক কমিটির বিষয়ে আগাচ্ছি। আমি কোনো অনিয়ম করছি না। যদি প্রতিষ্ঠানের কোনো অনিয়ম থাকে তাহলে আমার উর্ধ্বতন কর্মকর্তা বিষয়টা তদন্ত করে দেখবেন।”

জানতে চাইলে উপজেলা মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা শামীমা আক্তার জানান, প্রধান শিক্ষকের বিরুদ্ধে মানববন্ধন ও বিক্ষোভ সমাবেশের বিষয়টি আমি অবগত নই। তবে এবিষয়ে খোঁজ-খবর নেব এবং প্রতিষ্ঠান প্রধানের সঙ্গে কথা বলবো।’