July 22, 2026, 1:36 am
শিরোনাম :
শিশু ধর্ষণচেষ্টার অভিযোগে অটোরিকশাচালকের পুরুষাঙ্গে মরিচের গুঁড়া লাগাল এলাকাবাসী স্ত্রী-সন্তানকে বাঁচিয়ে নিউইয়র্কে প্রাণ হারালেন নোয়াখালীর সোহাগ কুমিল্লায় চৌদ্দগ্রাম দাদির জন্য আম আনতে গিয়ে মাদরাসা ছাত্রের মৃত্যু জাতীয় কৃষক শক্তির মূখ্য সংগঠক হলেন নোয়াখালীর নফিউল ইসলাম জুলাই-আগষ্ট গণ অভ্যুত্থানের ২য় বর্ষপূর্তি উপলক্ষে চৌদ্দগ্রামে প্রীতি ফুটবল ম্যাচ অনুষ্ঠিত এজেএফবি স্টার অ্যাওয়ার্ড-২০২৬ পেলেন অপরূপ টিভির চেয়ারম্যান সাংবাদিক জিন্নাত আলী অবৈধ সম্পদ অর্জনের মামলা বাখরাবাদ গ্যাসের সাবেক কর্মচারীর ৮ বছরের কারাদন্ড ‘বিএনপি সরকার মানুষের হাতে বিদ্যুতের বদলে হারিকেন তুলে দিয়েছে’ ছাত্রশক্তির নবগঠিত নোয়াখালী জেলা কমিটির উদ্যোগে শহীদদের কবর জিয়ারত ও পরিবারের সাথে সাক্ষাৎ নোয়াখালীতে টানা তিন দিন ধরে বৃষ্টি, বন্যা হওয়ার সম্ভাবনা

১৫ বছর পর নোয়াখালী জেলা ক্রীড়া সংস্থার কারাতে কোচ হলেন আশরাফুল আলম সুমন

মোঃরেজাউল করিম রাজু

নোয়াখালীঃবাংলাদেশ কারাতে ফেডারেশনের উদ্যোগে ৩০তম জাতীয় কারাতে প্রতিযোগিতা-২০২৬ আগামী ১৬ থেকে ১৮ এপ্রিল রাজধানীর মিরপুর ইনডোর স্টেডিয়ামে অনুষ্ঠিত হতে যাচ্ছে। এই প্রতিযোগিতায় নোয়াখালী জেলা ক্রীড়া সংস্থার ব্যানারে অংশগ্রহণ করবে নোয়াখালী জেলা কারাতে অ্যাসোসিয়েশনের নেতৃবৃন্দ ও খেলোয়াড়রা।

এ উপলক্ষে বুধবার (২৫ মার্চ ২০২৬) দুপুরে নোয়াখালী জেলা ক্রীড়া কর্মকর্তা ও ক্রীড়া সংস্থার সদস্য সচিব মাইন উদ্দিন মিলকি আনুষ্ঠানিকভাবে অংশগ্রহণ সংক্রান্ত লিখিত পত্র প্রদান করেন।

দীর্ঘ ১৫ বছর পর নোয়াখালী জেলা ক্রীড়া সংস্থার কারাতে কোচ হিসেবে দায়িত্ব পেয়েছেন নোয়াখালী জেলা কারাতে অ্যাসোসিয়েশনের প্রতিষ্ঠাতা ও সাধারণ সম্পাদক আশরাফুল আলম সুমন। একই সঙ্গে মোঃ রনি ইসলাম রিপনকে টিম ম্যানেজার হিসেবে মনোনীত করা হয়েছে।

জেলা ক্রীড়া কর্মকর্তার কার্যালয়ে আয়োজিত এক সংক্ষিপ্ত আলোচনা সভা শেষে আনুষ্ঠানিকভাবে দায়িত্বপত্র কোচ আশরাফুল আলম সুমনের হাতে তুলে দেওয়া হয়।

এ সময় উপস্থিত ছিলেন নোয়াখালী জেলা কারাতে অ্যাসোসিয়েশনের সিনিয়র সহ-সভাপতি ও দলনেতা মোঃ গিয়াস উদ্দিন মিঠু, কোষাধ্যক্ষ ও সহকারী কোচ মোহাম্মদ আলী, আন্তর্জাতিক বিষয়ক সম্পাদক ও সহকারী কোচ মোঃ রনি ইসলাম রিপন এবং প্রচার ও প্রকাশনা সম্পাদক ও সহকারী কোচ আবদুস সোবহান রনি প্রমুখ।

নবনিযুক্ত কোচ আশরাফুল আলম সুমন বলেন, দীর্ঘদিন জাতীয় পর্যায়ের প্রতিযোগিতায় অংশগ্রহণের সুযোগ না থাকলেও আন্তর্জাতিক পর্যায়ে অংশ নিয়ে নোয়াখালীর খেলোয়াড়রা উল্লেখযোগ্য সাফল্য অর্জন করেছে।

তিনি আসন্ন প্রতিযোগিতায় নোয়াখালী জেলা কারাতে দলের সার্বিক সাফল্য কামনা করেন এবং জেলা প্রশাসক ও জেলা ক্রীড়া সংস্থার সভাপতি মুহাম্মদ শফিকুল ইসলাম, জেলা পরিষদের চেয়ারম্যান হারুনুর রশিদ আজাদসহ সংশ্লিষ্ট সকলের প্রতি কৃতজ্ঞতা ও ধন্যবাদ জানান।