August 10, 2026, 5:42 am
শিরোনাম :
ভাড়া বাসায় তরুণীদের আটকে রেখে বানাতেন পর্নো ভিডিও, দুই ছেলেসহ দম্পতি গ্রেপ্তার নোয়াখালীতে বিএনপি নেতাকে লক্ষ্য করে গুলি, গুলিবিদ্ধ ২: বিক্ষোভ মিছিল, সংবাদ সম্মেলন ও মানববন্ধনের পর 2 শুটারকে ধরতে দুই লাখ টাকা পুরস্কার ঘোষণা। সুবর্ণচরে নদীভাঙন রোধে জিও ব্যাগ ফেলার কাজে অনিয়মের অভিযোগ, স্থানীয়দের প্রতিবাদ নোবিপ্রবিতে যথাযোগ্য মর্যাদায় জুলাই গণঅভ্যুত্থান দিবস পালিত নোয়াখালীতে আন্তজেলা ডাকাত দলের ৪ সদস্য গ্রেপ্তার, লুণ্ঠিত মালামাল উদ্ধার নোয়াখালীতে ছাত্রদলের তিন নেতার বহিষ্কারাদেশ প্রত্যাহার মস্কোতে রেস্তোরাঁয় বোমা বিস্ফোরণ, হতাহত অনেক নোয়াখালীতে নতুন গ্যাসকূপের খনন শুরু, দৈনিক ৭ মিলিয়ন ঘনফুট গ্যাসের সম্ভাবনা বেড়েছে মাছ-মুরগি-ডিমের দাম কুয়েতে মার্কিন বিমানঘাঁটিতে ড্রোন হামলা

বর্নাঢ্য আয়োজনে হিল্লোল শিল্পীগোষ্ঠীর ইফতার মাহফিল অনুষ্ঠিত

মোঃ নুর হোসাইন

শিল্পী, অভিভাবক, শুভাকাঙ্ক্ষী ও বিশিষ্ট সাংস্কৃতিক ব্যক্তিবর্গের সম্মানে নোয়াখালীর ঐতিহ্যবাহী সাংস্কৃতিক সংগঠন হিল্লোল শিল্পীগোষ্ঠী’র ইফতার মাহফিল-২০২৬ অনুষ্ঠিত হয়েছে।

শুক্রবার (১৩ মার্চ-২০২৬) বিকালে জেলা শিল্পকলা একাডেমি মিলনায়তনে এক আনন্দঘন পরিবেশে ও জমকালো আয়োজনে এ ইফতার মাহফিল সম্পন্ন হয়।

উক্ত অনুষ্ঠানে প্রধান মেহমান হিসেবে উপস্থিত ছিলেন হিল্লোল শিল্পীগোষ্ঠীর চেয়ারম্যান আবদুল্লাহ আল মাহবুব। বিশেষ মেহমান হিসেবে উপস্থিত ছিলেন সমন্বিত সাংস্কৃতিক সংসদ (সসাস) এর প্রকাশনা ও আইটি সম্পাদক জনাব মিনার উদ্দিন, হিল্লোল শিল্পীগোষ্ঠী’র নির্বাহী পরিচালক জনাব আব্দুল কাইয়ম।
এতে আরো উপস্থিত ছিলেন নোয়াখালী বিএড কলেজের অধ্যক্ষ জনাব আব্দুল হান্নান স্যার, মোহনা সাংস্কৃতিক সংসদ (মোসাস) এর পরিচালক জনাব মাহবুবুল হক আরিফ, উপস্থিত ছিলেন হিল্লোল শিল্পীগোষ্ঠী’র সাবেক পরিচালক জনাব মোঃ সালাহউদ্দিন, এ টি এম আব্দুস সবুর, আনোয়ার হোসাইন, সাইমুম ইসলাম, ইমরানুল হক, আকরাম হোসাইন।

উক্ত অনুষ্ঠানটি হিল্লোল শিল্পীগোষ্ঠী’র পরিচালক ইয়াছিন আরাফাত এর সভাপতিত্বে ও সহকারী পরিচালক ওসমান গণি এর সঞ্চালনায় শিল্পী, শুভাকাঙ্খী, অভিভাবক ও সাংস্কৃতিক ব্যাক্তিবর্গের স্বতস্ফূর্ত উপস্থিতিতে সুন্দরভাবে সম্পন্ন হয়।