July 11, 2026, 6:51 pm
শিরোনাম :
‘বিএনপি সরকার মানুষের হাতে বিদ্যুতের বদলে হারিকেন তুলে দিয়েছে’ ছাত্রশক্তির নবগঠিত নোয়াখালী জেলা কমিটির উদ্যোগে শহীদদের কবর জিয়ারত ও পরিবারের সাথে সাক্ষাৎ নোয়াখালীতে টানা তিন দিন ধরে বৃষ্টি, বন্যা হওয়ার সম্ভাবনা শিশু ধর্ষণ-হত্যা মামলায় নোয়াখালীতে আসামির মৃত্যুদণ্ড জমকালো আয়োজনে মধ্য দিয়ে শুরু হলো মডার্ন টেলিভিশনের নতুন যাত্রা। খালেদা জিয়ার স্মৃতির প্রতি শ্রদ্ধা জানাতে নোয়াখালীতে শিক্ষামন্ত্রী এইড ফর মেন ফাউন্ডেশন এর উদ্যোগে ডিভোর্সে জালিয়াতি, পরকীয়া ও ব্যভিচার রোধে নতুন মানব বন্ধন চৌদ্দগ্রামে মাদক ব্যবসায়ী ও কিশোর গ্যাং ৬ মাসের মধ্যে পরিবর্তন না হলে, আর ছাড় দেওয়া হবে না……বিরোধীদলীয় উপনেতা ডাঃ তাহের ৭নং ধর্মপুর ইউনিয়ন স্বেচ্ছাসেবক দলের নবগঠিত কমিটি আহ্বায়ক,মোঃ শাহাদাত হোসেন সদস্য সচিব,রাশেদুল হাসান রাশেদ ৭নং ধর্মপুর ইউনিয়ন স্বেচ্ছাসেবক দলের সাধারণ সম্পাদক পদপ্রার্থী

জমকালো আয়োজনে মধ্য দিয়ে শুরু হলো মডার্ন টেলিভিশনের নতুন যাত্রা।

বেলাল হোসেন কামাল

বেলাল হোসেন কামাল।।

মডার্ন টেলিভিশন ডেস্ক: রাজধানীতে বর্ণাঢ্য ও উৎসবমুখর পরিবেশে অনুষ্ঠিত হলো মডার্ন টেলিভিশন-এর উদ্বোধনী অনুষ্ঠান। প্রথমে দোয়া মাহফিল দোয়া মাহফিল ও মোনাজাত পরে সাংস্কৃতিক অনুষ্ঠান ও আলোচনা সভা । উক্ত অনুষ্ঠানে দেশের গণমাধ্যম, ব্যবসা, সামাজিক ও সাংগঠনিক অঙ্গনের বিশিষ্ট ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন। জনপ্রিয় অভিনেতা ফারুক আহমেদ প্রধান অতিথি হিসেবে অনুষ্ঠানে যোগ দিয়ে নতুন এই টেলিভিশন চ্যানেলের সফলতা কামনা করেন।

অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন অবসরপ্রাপ্ত অতিরিক্ত পুলিশ সুপার (ঢাকা) আমিরুল আলম, মডার্ন টেলিভিশনের পরিচালক মহিন উদ্দিন ও মাহবুব উদ্দিন, এফবিসিসিআই নেতা তুহিন ও লাভলু, বিশিষ্ট সমাজসেবক হাবিবুর রহমান ও তুষার, জাসাস নেতা সামসুদ্দিন, সাবেক স্বেচ্ছাসেবক দলের যুগ্ম আহ্বায়ক মোয়াজ্জেম হোসেন আলাল, বিএসইউএ-এর যুগ্ম সাধারণ সম্পাদক শাহজালাল ফারুক ও রফিকুল হাসান, সাংগঠনিক সম্পাদক আনোয়ার হোসেন, অর্থ সম্পাদক কিবরিয়া, বিএনপি নেতা শাহিন, মডার্ন ওয়ার্ল্ড ফুড অ্যান্ড বেভারেজ-এর হেড অব সেলস বেলাল হোসেন এবং এশিয়ান বার্তার বার্তা সম্পাদক আবুল খালেক নান্নু।

অনুষ্ঠানে স্বাগত বক্তব্য দেন মডার্ন টেলিভিশনের পরিচালক সায়মা খান নওরিন। তিনি বলেন, মডার্ন টেলিভিশন হবে আধুনিক, দায়িত্বশীল ও জনমুখী একটি গণমাধ্যম, যেখানে সত্য, বস্তুনিষ্ঠতা এবং মানুষের কথা সর্বোচ্চ গুরুত্ব পাবে।

ম্যানেজিং ডিরেক্টর ফাতেমা আলম মনি বলেন, প্রযুক্তিনির্ভর সম্প্রচার, দক্ষ মানবসম্পদ এবং দর্শককেন্দ্রিক কনটেন্টের মাধ্যমে মডার্ন টেলিভিশন দেশের গণমাধ্যমে নতুন মানদণ্ড স্থাপন করবে। তিনি সৃজনশীল, শিক্ষামূলক ও ইতিবাচক অনুষ্ঠান নির্মাণের ওপর গুরুত্বারোপ করেন।

উদ্বোধনী অনুষ্ঠানে সভাপতির বক্তব্যে মডার্ন টেলিভিশনের চেয়ারম্যান বলেন, দেশের অন্যতম শীর্ষ টেলিভিশন চ্যানেল হিসেবে মডার্ন টেলিভিশনকে প্রতিষ্ঠিত করাই তাদের লক্ষ্য। তিনি জানান, গণমাধ্যমের প্রতি মানুষের আস্থা আরও সুদৃঢ় করতে বস্তুনিষ্ঠ, নিরপেক্ষ ও দায়িত্বশীল সংবাদ পরিবেশনকে সর্বোচ্চ অগ্রাধিকার দেওয়া হবে। একই সঙ্গে প্রযুক্তিনির্ভর সাংবাদিকতা, অনুসন্ধানী প্রতিবেদন, তরুণ সাংবাদিক তৈরির উদ্যোগ, ডিজিটাল সম্প্রচার ব্যবস্থার উন্নয়ন এবং জাতীয় উন্নয়ন ও ইতিবাচক পরিবর্তনের অংশীদার হিসেবে কাজ করার প্রত্যয় ব্যক্ত করেন।

অবসরপ্রাপ্ত অতিরিক্ত পুলিশ সুপার আমিরুল আলম বলেন, একটি দায়িত্বশীল গণমাধ্যম সমাজে আইনের শাসন, সচেতনতা এবং সামাজিক স্থিতিশীলতা প্রতিষ্ঠায় গুরুত্বপূর্ণ ভূমিকা রাখে। তিনি বস্তুনিষ্ঠ ও যাচাইকৃত সংবাদ পরিবেশনের ওপর গুরুত্বারোপ করেন।

জনপ্রিয় অভিনেতা ফারুক আহমেদ বলেন, সুস্থ বিনোদন ও দায়িত্বশীল গণমাধ্যম একটি উন্নত সমাজ গঠনের অন্যতম ভিত্তি। তিনি দেশীয় সংস্কৃতি, নাটক, চলচ্চিত্র ও সৃজনশীল কনটেন্টকে আরও সমৃদ্ধ করার পাশাপাশি ইতিবাচক সংবাদ ও মানবিক গল্প তুলে ধরতে মডার্ন টেলিভিশনের প্রতি আহ্বান জানান।

মডার্ন টেলিভিশনের সিইও এইচ এম ইকবাল হাসান হৃদয় বলেন, আধুনিক প্রযুক্তি, কৃত্রিম বুদ্ধিমত্তা (এআই), ডিজিটাল নিউজরুম এবং মাল্টিপ্ল্যাটফর্ম সম্প্রচারের সমন্বয়ে দর্শকদের জন্য দ্রুত, নির্ভুল ও মানসম্মত সংবাদ পরিবেশন করা হবে। তিনি জানান, দেশ-বিদেশের দর্শকদের জন্য একটি আন্তর্জাতিক মানের সংবাদ ও বিনোদন প্ল্যাটফর্ম গড়ে তোলাই প্রতিষ্ঠানের অন্যতম লক্ষ্য।

হেড অব মার্কেটিং জুবায়ের হাসান বলেন, দর্শক ও বিজ্ঞাপনদাতাদের জন্য উদ্ভাবনী মার্কেটিং কৌশল, শক্তিশালী ডিজিটাল উপস্থিতি, করপোরেট অংশীদারিত্ব এবং ডেটা-নির্ভর ব্র্যান্ডিংয়ের মাধ্যমে মডার্ন টেলিভিশনকে একটি শক্তিশালী ও বিশ্বাসযোগ্য মিডিয়া ব্র্যান্ড হিসেবে প্রতিষ্ঠা করা হবে।

বেলাল হোসেন কামাল (হেড অফ মার্কেটিং মডান গ্রুপ) বলেন গণমাধ্যম হলো সমাজের আয়না যে আয়নার মাধ্যমে সমাজের প্রতিচ্ছবি প্রতিফলিত হয় তার যেমনি ভালো দিক রয়েছে ঠিক মত হলুদ সাংবাদিকতার মত খারাপ দিক। তাই তিনি সাংবাদিকদের প্রতি আহ্বান করেন মডার্ন টেলিভিশন সংবাদ হবে একটি ব্যতিক্রমধর্মী যার মাধ্যমে সত্য ও নাই প্রতিফলন হবে

সংক্ষিপ্ত বক্তব্যে মডার্ন টেলিভিশনের পরিচালক মহিন উদ্দিন ও মাহবুব উদ্দিন প্রতিষ্ঠানের দীর্ঘমেয়াদি পরিকল্পনা, মানসম্মত অনুষ্ঠান নির্মাণ এবং দক্ষ টিম গঠনের ওপর গুরুত্বারোপ করেন। উপস্থিত অন্যান্য অতিথিরাও নতুন এই টেলিভিশন চ্যানেলের সফলতা কামনা করে বস্তুনিষ্ঠ সাংবাদিকতা, সামাজিক দায়বদ্ধতা এবং জাতীয় উন্নয়নে ইতিবাচক ভূমিকা রাখার আহ্বান জানান।

আলোচনা শেষে কেক কাটা, শুভেচ্ছা বিনিময় এবং স্মৃতিচারণের মধ্য দিয়ে উদ্বোধনী অনুষ্ঠানের আনুষ্ঠানিকতা সম্পন্ন হয়। উপস্থিত অতিথিরা আশা প্রকাশ করেন, মডার্ন টেলিভিশন দেশের গণমাধ্যমে আধুনিকতা, বিশ্বাসযোগ্যতা ও পেশাদারিত্বের নতুন দিগন্ত উন্মোচন করবে।