July 22, 2026, 10:35 am
শিরোনাম :
শিশু ধর্ষণচেষ্টার অভিযোগে অটোরিকশাচালকের পুরুষাঙ্গে মরিচের গুঁড়া লাগাল এলাকাবাসী স্ত্রী-সন্তানকে বাঁচিয়ে নিউইয়র্কে প্রাণ হারালেন নোয়াখালীর সোহাগ কুমিল্লায় চৌদ্দগ্রাম দাদির জন্য আম আনতে গিয়ে মাদরাসা ছাত্রের মৃত্যু জাতীয় কৃষক শক্তির মূখ্য সংগঠক হলেন নোয়াখালীর নফিউল ইসলাম জুলাই-আগষ্ট গণ অভ্যুত্থানের ২য় বর্ষপূর্তি উপলক্ষে চৌদ্দগ্রামে প্রীতি ফুটবল ম্যাচ অনুষ্ঠিত এজেএফবি স্টার অ্যাওয়ার্ড-২০২৬ পেলেন অপরূপ টিভির চেয়ারম্যান সাংবাদিক জিন্নাত আলী অবৈধ সম্পদ অর্জনের মামলা বাখরাবাদ গ্যাসের সাবেক কর্মচারীর ৮ বছরের কারাদন্ড ‘বিএনপি সরকার মানুষের হাতে বিদ্যুতের বদলে হারিকেন তুলে দিয়েছে’ ছাত্রশক্তির নবগঠিত নোয়াখালী জেলা কমিটির উদ্যোগে শহীদদের কবর জিয়ারত ও পরিবারের সাথে সাক্ষাৎ নোয়াখালীতে টানা তিন দিন ধরে বৃষ্টি, বন্যা হওয়ার সম্ভাবনা

জুলাই-আগষ্ট গণ অভ্যুত্থানের ২য় বর্ষপূর্তি উপলক্ষে চৌদ্দগ্রামে প্রীতি ফুটবল ম্যাচ অনুষ্ঠিত

চৌদ্দগ্রাম(কুমিল্লা)প্রতিনিধি

চৌদ্দগ্রাম(কুমিল্লা)প্রতিনিধি
জুলাই-আগষ্ট গণ অভ্যুত্থানের ২য় বর্ষপূর্তি উপলক্ষে কুমিল্লার চৌদ্দগ্রাম উপজেলার মুন্সিরহাট ইউনিয়ন জামায়াতের ইসলামী যুব বিভাগের উদ্যোগে ইউনিয়নের ২৪টি গ্রাম থেকে বাঁচাইকৃত খেলোয়াড়দের নিয়ে প্রীতি ফুটবল ম্যাচ অনুষ্ঠিত হয়েছে। মুন্সিরহাট উচ্চ বিদ্যাল মাঠে খেলায় প্রতিদ্বন্দিতা করে মুন্সিরহাট এলিভেন স্টার-০২ বনাম মুন্সিরহাট ওয়ারিয়ার্স-০২ খেলায় ড্র হয়। ট্রাই ব্রেকারে মুন্সিরহাট এলিভেন স্টার-২ ও মুন্সিরহাট ওয়ারিয়ার্স-৩ গোলে করে চ্যাম্পিয়ন হয় মুন্সিরহাট ওয়ারিয়ার্স।

এতে প্রধান অতিথি ছিলেন উপজেলা জামায়াতের সেক্রেটারী বেলাল হোসাইন।

শুক্রবার(১৭ জুলাই) এ উপলক্ষে আয়োজিত অনুষ্ঠানে মুন্সিরহাট ইউনিয়ন জামায়াতের ইসলামী যুব বিভাগের সভাপতি শাখাওয়াত হোসেন শামীমের সভাপতিত্বে বক্তব্যে রাখেন উপজেলা জামায়াতের ইসলামী যুব বিভাগের সভাপতি জয়নাল আবেদীন পাটোয়ারী, ৭নং ওয়ার্ড জামায়াতের সভাপতি মাহফুজুর রহমান স্বপন, নগদ হাট এর ব্যবস্থাপনা পরিচালক ইস্রাফিল হোসাইন,
জামায়াত নেতা ইয়াছিন সরকার, উপজেলা ছাত্রশিবিরের সভাপতি নাছিম মিয়াজী।
যুব বিভাগের সাংগঠনিক সম্পাদক মীর শাহেদের পরিচালনা আরও উপস্থিত ছিলেন চৌদ্দগ্রাম প্রেস ক্লাবের সাধারণ সম্পাদক বেলাল হোসাইন, শুভপুর ইউনিয়ন যুব বিভাগের সভাপতি আরিফুর রহমান, মুন্সিরহাট ইউনিয়ন যুব বিভাগের সাধারণ সম্পাদক ইস্রাফিল হোসাইন, সহ-সাধারণ সম্পাদক এডভোকেট সাইফুদ্দীন, অর্থ সম্পাদক কামরুল হাসান, টিম সদস্য মোশাররফ হোসাইন, যুব নেতা হাফেজ মুর্তজা ও মিজান ভূঁইয়াসহ ইউনিয়ন যুব বিভাগের নেতৃবৃন্দ।