September 20, 2026, 8:46 am
শিরোনাম :
শাহ্ সিমেন্টের উদ্যোগে নোয়াখালীতে ‘সেরা কারিগর’ রাজমিস্ত্রী প্রোগ্রাম অনুষ্ঠিত হাইকোর্টের নিষেধাজ্ঞা অমান্য করে বাড়ি ভাঙচুরের অভিযোগ, নিরাপত্তা চেয়ে সংবাদ সম্মেলন হাতিয়াতে ধান খেতে কীটনাশক স্প্রের বিষাক্ত বাষ্পে শ্রেণিকক্ষে অসুস্থ ১৬ শিক্ষার্থী বেগমগঞ্জে উপজেলা প্রশাসন ও উপজেলা মৎস্য দপ্তরের যৌথ অভিযান গুণবতী ফাজিল (ডিগ্রী) মাদ্রাসার ছাত্র-ছাত্রীদের সাথে মতবিনিময় সভা অনুষ্ঠিত। হাইকোর্ট এর নিষেধাজ্ঞার আদেশকে বৃদ্ধাঙ্গুলি দেখিয়ে চলছে বাড়ী দখল ও দেয়াল নির্মাণ তোষকের নিচে পাইপগান-কার্তুজ, যুবক গ্রেপ্তার নোয়াখালী ক্লাব ঢাকা লিমিটেড-এর ২০২৬ নির্বাচনে পরিচালক পদপ্রার্থী প্রকৌশলী আবদুল আউয়াল বিপ্লব বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়, তবুও নেই অনলাইন ব্যাংকিং; টাকা জমায় দীর্ঘ লাইনের ভোগান্তি নোয়াখালীতে পুলিশ দেখে দৌড়ে পালানোর সময় আসামির মৃত্যু

নোসকে পরিবহনের দাবিতে শিক্ষার্থীদের ব্যাপক অংশগ্রহণে দ্বিতীয় দফায় গণস্বাক্ষর কর্মসূচি সম্পন্ন

মোঃ নুর হোসাইন

নিজস্ব পরিবহন ব্যবস্থার দাবিতে নোয়াখালী সরকারি কলেজে শিক্ষার্থীদের ব্যাপক ও স্বতঃস্ফূর্ত অংশগ্রহণে দ্বিতীয় দফায় গণস্বাক্ষর কর্মসূচী অনুষ্ঠিত হয়েছে।

বৃহস্পতিবার (০৮ জানুয়ারি-২০২৬) সকালে ক্যাম্পাসে দ্বিতীয় দফায় এই গণ সাক্ষর কর্মসূচী অনুষ্ঠিত হয়। অধিকার আদায়ে ব্যাপক উৎসাহ উদ্দীপনা নিয়ে গণস্বাক্ষর কর্মসূচীতে স্বাক্ষর করতে দেখা গেছে শিক্ষার্থীদের।

ঐতিহ্যবাহী বৃহত্তর নোয়াখালীর অন্যতম প্রাচীন ও সুনামধন্য শিক্ষাপ্রতিষ্ঠান নোয়াখালী সরকারি কলেজে প্রায় ২৫ হাজার শিক্ষার্থী পড়াশোনা করছে। নিরাপদ যাতায়াত ব্যবস্থা নিশ্চিত ও সড়ক দুর্ঘটনা রোধ এবং পরিবহন ভোগান্তি নিরসনে দীর্ঘদিন ধরে ক্যাম্পাসের নিজস্ব পরিবহনের দাবি জানিয়ে আসছিলো শিক্ষার্থীরা। সবশেষ গত সেপ্টেম্বর মাসে পরীক্ষা শেষে বাড়িতে যাওয়ার পথে ভয়াবহ সড়ক দুর্ঘটনায় কলেজের হিসাববিজ্ঞান বিভাগ ও সমাজবিজ্ঞান বিভাগের দুই শিক্ষার্থী সহ ৬জন প্রাণ হারান। ভয়াবহ এ দুর্ঘটনার পরে শিক্ষার্থীরা আবারো পরিবহনের দাবিতে বিভিন্ন আন্দোলন ও নানা কর্মসূচীর ডাক দেয়। এরই অংশ হিসেবে নিজস্ব পরিবহনের দাবিতে গত সোমবার (০৫ জানুয়ারি-২০২৬) ক্যাম্পাসে গণস্বাক্ষর কর্মসূচী পালন করে শিক্ষার্থীরা৷ প্রথম ধাপের গণস্বাক্ষরে ব্যাপক সাড়া পাওয়ার পর দ্বিতীয় দফার গণস্বাক্ষর কর্মসূচীতেও স্বতঃস্ফূর্ত অংশগ্রহণ নিশ্চিত করে শিক্ষার্থীরা তাদের দাবিকে আরো জোরালো ভাবে তুলে ধরলো।